এশিয়া কাপে শ্রীলঙ্কার ক্রিকেটার দুনিথ ওয়েল্লালাগের বাবা সুরাঙ্গা ওয়েল্লালাগের হৃদরোগে মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্রিকেট বিশ্বে। গতকাল বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার ম্যাচ শেষে এই দুঃসংবাদ জানানো হয়।এদিকে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যেও এসেছে শোকের বার্তা। জাতীয় দলের পেসার এবাদত হোসেনের বাবা নিজাম উদ্দিন চৌধুরী বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। জাতীয় ক্রিকেট লিগে সিলেট দলের ম্যানেজার আলী ওয়াশিকুজ্জামান এবাদতের বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।মৃত নিজাম উদ্দিন চৌধুরী ছিলেন সাবেক বিজিবি সদস্য এবং দীর্ঘদিন ক্যানসারে ভুগছিলেন। বৃহস্পতিবার হঠাৎ অসুস্থবোধ করলে এবাদত নিজেই তাকে সিলেটের হাসপাতালে নিয়ে যান, কিন্তু সেখানে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়গণমাধ্যমকে এবাদত বলেন, ‘বাবা দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। উন্নত চিকিৎসাও চলছিল। হঠাৎ অসুস্থতা বোধ করলে আমি নিজেই তাকে নিয়ে সিলেটে ডাক্তারের কাছে যাচ্ছিলাম। কিন্তু হঠাৎ পথেই বাবা মৃত্যুর কোলে ঢলে পড়বেন, তা কখনো কল্পনা করিনি। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৩ ঘণ্টায় পাগলা মসজিদে মিলল ৬ কোটি ৩৬ লাখ টাকা, চলছে গণনা
৩ ঘণ্টায় পাগলা মসজিদে মিলল ৬ কোটি ৩৬ লাখ টাকা, চলছে গণনা

কিশোরগঞ্জ জেলা শহরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স থেকে এবার পাওয়া গেছে ২৮ বস্তা টাকা। তিন ঘণ্টায় Read more

কলম্বো টেস্টের প্রথমদিনে বাংলাদেশের ভরাডুবি
কলম্বো টেস্টের প্রথমদিনে বাংলাদেশের ভরাডুবি

শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টের প্রথম দিনে ৮ উইকেট হারিয়ে ২২০ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। দিনভর বৃষ্টির কারণে খেলা হয় মাত্র Read more

বেনাপোল স্থলবন্দরে নিরাপত্তাকর্মীদের চাকরি রক্ষায় ঘুষ দাবির অভিযোগ
বেনাপোল স্থলবন্দরে নিরাপত্তাকর্মীদের চাকরি রক্ষায় ঘুষ দাবির অভিযোগ

যশোরের বেনাপোল স্থলবন্দরে বেসরকারি নিরাপত্তাকর্মীদের চাকরি রক্ষায় প্রতি সদস্যের কাছ থেকে ৩০ হাজার টাকা ঘুষ দাবি করার অভিযোগ উঠেছে বন্দরে Read more

প্রস্তুতি শেষ হলে রমজানের আগেই নির্বাচন করা যেতে পারে: ড. ইউনূস
প্রস্তুতি শেষ হলে রমজানের আগেই নির্বাচন করা যেতে পারে: ড. ইউনূস

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে বৈঠক শেষ হয়েছে। বৈঠকে রমজানের আগে নির্বাচনের আয়োজন Read more

পেন বিশ্ববিদ্যালয়ে ইহুদিদের তথ্য চাওয়ার উদ্যোগে আদালতের অনুমোদন
পেন বিশ্ববিদ্যালয়ে ইহুদিদের তথ্য চাওয়ার উদ্যোগে আদালতের অনুমোদন

যুক্তরাষ্ট্রে ইহুদিবিদ্বেষ (অ্যান্টিসেমিটিজম) সংক্রান্ত তদন্তের অংশ হিসেবে পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের (University of Pennsylvania) কাছ থেকে ইহুদি শিক্ষক-কর্মীদের তথ্য চাওয়ার সরকারি উদ্যোগকে Read more

৭৫ হাজার টাকা বেতনে রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরির সুযোগ
৭৫ হাজার টাকা বেতনে রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরির সুযোগ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। আগ্রহ ও যোগ্যতা থাকলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।পদের নাম ও সংখ্যা: Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন