চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় রশি টেনে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলে সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতের হামলায় এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন।বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকায় এই ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মাহমুদুল হক (৩২)। তিনি কক্সবাজারের উখিয়ার বাসিন্দা।সংশ্লিষ্ট সূত্র জানায়, কয়েকজনের একটি ডাকাতদল মহাসড়কে আগে থেকে ওৎ পেতে রশির ফাঁদের ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলটির গতিরোধ করে। এ সময় আরোহীদেরকে বেধড়ক পিটিয়ে সর্বস্ব লুট করে পালিয়ে যায় সশস্ত্র ডাকাতেরা।চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, গুরুতর আহত অবস্থায় এক যুবককে হাসপাতালে আনা হয়। এ সময় শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত পাওয়া যায়।একদিকে, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সশস্ত্র ডাকাতদের হামলায় একজন নিহত ও তিনজন আহত হওয়ার খবর পাওয়ার সাথে সাথে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে আসেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) অভিজিৎ রায় ও চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল আনোয়ার।চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল আনোয়ার বলেন, ‘ডাকাতির খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এছাড়া ডাকাতদের সনাক্ত করে গ্রেফতারের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতের যুদ্ধবিমান ধ্বংস করা পাইলটদের সর্বোচ্চ সামরিক পদক দিলো পাকিস্তান
ভারতের যুদ্ধবিমান ধ্বংস করা পাইলটদের সর্বোচ্চ সামরিক পদক দিলো পাকিস্তান

ভারতের সঙ্গে চলতি বছরের মে মাসের সংঘর্ষে সাহসী অভিযানের পর প্রথমবারের মতো জনসমক্ষে এসেছেন পাকিস্তান বিমান বাহিনীর (পিএএফ) সেই পাইলটরা, Read more

x
x

Hacked by CoupDeGrace

তিন দশকে বাংলাদেশ বিমানবাহিনীর ৩২টি বিমান দুর্ঘটনা
তিন দশকে বাংলাদেশ বিমানবাহিনীর ৩২টি বিমান দুর্ঘটনা

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজের কলেজে  বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধ প্রশিক্ষণ বিমান (এফ-৭ বিজিআই) বিধ্বস্ত হয়ে অন্তত ১৯ জন Read more

গৌরীপুরে যুবতীকে শ্বাসরুদ্ধ করে হত্যা, কচুক্ষেত থেকে লাশ উদ্ধার
গৌরীপুরে যুবতীকে শ্বাসরুদ্ধ করে হত্যা, কচুক্ষেত থেকে লাশ উদ্ধার

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নে হোসনে আরা খাতুন (৩৫) কে শ্বাসরুদ্ধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (০২ জুলাই) এ ইউনিয়নের Read more

শেকৃবি শিক্ষার্থীদের ওপর হামলা, বাজার ও থানা ঘেরাও
শেকৃবি শিক্ষার্থীদের ওপর হামলা, বাজার ও থানা ঘেরাও

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী মাছ কিনতে গিয়ে দোকানদারদের সঙ্গে বাক-বিতণ্ডায় প্রতিবাদ করায় দোকানদারদের হামলার শিকার হন। এ সময় একজন Read more

দাবানলের মতো ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলন ছাড়াচ্ছে অতীতের সব রেকর্ড
দাবানলের মতো ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলন ছাড়াচ্ছে অতীতের সব রেকর্ড

শনিবার যুক্তরাষ্ট্রের সব ৫০টি অঙ্গরাজ্যে ৩ হাজার ৩০০-এরও বেশি সমাবেশে রাস্তায় নেমেছেন লাখো মানুষ। ‘নো কিংস’ আন্দোলনের এটি তৃতীয় বড় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন