কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে বিপুল জয় পেয়েছে বিএনপি সমর্থিত প্যানেল। ১৯ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির মধ্যে ১৮টি পদে বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থীরা। বাকি একটি পদে জয় পেয়েছেন জামায়াত সমর্থিত প্রার্থী।বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) জেলা আইনজীবী সমিতি ভবনে ভোটগ্রহণ শেষে বিকালে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সোলায়মান আলী।ফল অনুযায়ী, সভাপতি পদে বিএনপি সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট ফখরুল ইসলাম ১২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত অ্যাডভোকেট ইয়াছিন আলী সরকার পেয়েছেন ১০৭ ভোট। সাধারণ সম্পাদক পদে জামায়াত সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট সরদার মো. তাজুল ইসলাম ১২১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তিনি বিএনপি সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট আবুল কাশেমকে (১১২ ভোট) পরাজিত করেন।এর আগে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সহসভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদকসহ সাতটি সম্পাদকীয় পদ এবং কার্যনির্বাহী সদস্য পদে বিএনপি সমর্থিত মোট ১৭ জন প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।মোট ২৪৯ ভোটারের মধ্যে ২৪১ জন ভোট দেন। এর মধ্যে ৬টি ভোট বাতিল হয় এবং দুটি ব্যালটে সাধারণ সম্পাদক পদে ভোট প্রদান করা হয়নি।প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সোলায়মান আলী জানান, নির্বাচিত কার্যনির্বাহী কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবেন।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নড়াইলে প্রতিপক্ষের বাড়ির পেছন থেকে পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার
নড়াইলে প্রতিপক্ষের বাড়ির পেছন থেকে পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

নড়াইলের কালিয়া উপজেলায় কাঞ্চনপুর গ্রামে প্রতিপক্ষের বাড়ির পেছন থেকে পা বাঁধা অবস্থায় রফিকুল মোল্যা (৩৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার Read more

২৪ থেকে ২৬ মে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় শক্তি
২৪ থেকে ২৬ মে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় শক্তি

বঙ্গোপসাগরে ‘শক্তি’ নামে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে বলে সতর্কতা দিয়েছেন আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ। গত রোববার (১১ মে) নিজের Read more

স্থায়ী ১০ পদে প্রভাষক নিয়োগ দেবে বরিশাল বিশ্ববিদ্যালয়
স্থায়ী ১০ পদে প্রভাষক নিয়োগ দেবে বরিশাল বিশ্ববিদ্যালয়

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) বিভিন্ন বিভাগে প্রভাষক পদে ১০ জন শিক্ষক নিয়োগ দেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত ৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত Read more

আয়মন নদীর সাড়ে ৫ কোটির প্রকল্পের সিসি ব্লক নির্মাণে অনিয়মের অভিযোগ
আয়মন নদীর সাড়ে ৫ কোটির প্রকল্পের সিসি ব্লক নির্মাণে অনিয়মের অভিযোগ

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় আয়মন নদীর একপাশে সিসি ব্লক নির্মাণকাজে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, কাজ Read more

বরিশাল পলিটেকনিকের শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচি
বরিশাল পলিটেকনিকের শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচি

ক্রাফট ইন্সট্রাকটরদের জুনিয়র ইন্সট্রাকটর পদে পদোন্নতি সংক্রান্ত উচ্চ আদালতের রায় বাতিলসহ ছয় দফা দাবি বাস্তবায়নে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের শাটডাউন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন