জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে নাতি চরিত্রে অভিনয় করে ব্যাপক খ্যাতি অর্জন করেছেন অভিনেতা শওকত আলী তালুকদার নিপু। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে ‘ইত্যাদি’তে নিয়মিত নাতি চরিত্রে অভিনয় করছেন তিনি। প্রথম পর্ব প্রচারের পর থেকেই চরিত্রটি সাদরে গ্রহণ করে নেন দর্শকরা।এবার ‘ন্যাতি’-খ্যাত জনপ্রিয় এ অভিনেতার পরিবারে নেমে এসেছে শোকের ছাঁয়া। বুধবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে তার বাবা মারা গেছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। এ তথ্য নিশ্চিত করেছে ইত্যাদি কর্তৃপক্ষ। অভিনেতা শওকত আলী তালুকদার নিপুর বাবার নাম ডা. গোলাম মোস্তফা তালুকদার। দীর্ঘদিন ধরে গলার ক্যানসারে ভুগছিলেন তিনি। এর আগে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাও করানো হয়েছে। সম্প্রতি উত্তরার আহসানিয়া মিশন ক্যানসার অ্যান্ড জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।জানা যায়, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯টায় উত্তরায় প্রথম জানাজা শেষে মরদেহ দাফনের উদ্দেশে নিজ গ্রাম জামালপুর নেয়া হবে। সেখানে আরেক দফা জানাজার পর পারিবারিক কবরস্থানে দাফনের কথা রয়েছে।প্রসঙ্গত, ১৯৮১ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন শওকত আলী তালুকদার নিপু। তার গ্রামের বাড়ি জামালপুর। পরিবারের সঙ্গে রাজধানীর উত্তরায় থাকেন। তিন ভাই ও এক বোন তারা।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শাহজাদপুরে একই দিনে দুটি হত্যকাণ্ড
শাহজাদপুরে একই দিনে দুটি হত্যকাণ্ড

সিরাজগঞ্জের শাহজাদপুরে একই দিনে দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। এক‌ই দিনে ২টি হত্যাকাণ্ডের ঘটনায় শাহজাদপুর Read more

উলিপুরে ক্ষেতমজুর সমিতির ৯ম সম্মেলন অনুষ্ঠিত
উলিপুরে ক্ষেতমজুর সমিতির ৯ম সম্মেলন অনুষ্ঠিত

''কাজ মজুরি জমি অধিকার ইনসাফ চাই, এই মুহূর্তে পল্লী রেশন, চালু কর করতে হবে'' এই  প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় কুড়িগ্রামের Read more

মুন্সিগঞ্জ লঞ্চঘাটে পন্টুন থেকে পড়ে যুবক নিখোঁজ
মুন্সিগঞ্জ লঞ্চঘাটে পন্টুন থেকে পড়ে যুবক নিখোঁজ

মুন্সিগঞ্জ লঞ্চঘাটের পন্টুন থেকে ধলেশ্বরী নদীতে পড়ে রফিকুল ইসলাম (৩০) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। রবিবার (১৫ জুন) দিবাগত রাত Read more

‘রাহুল-প্রিয়াঙ্কা মডেলে’ ছেলেমেয়েকে দলীয় নেতৃত্বে আনছেন শেখ হাসিনা
‘রাহুল-প্রিয়াঙ্কা মডেলে’ ছেলেমেয়েকে দলীয় নেতৃত্বে আনছেন শেখ হাসিনা

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস তাদের দলীয় নেতৃত্বে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে নিয়ে যে 'মডেল'টা অনুসরণ করছে, আওয়ামী লীগের Read more

চট্টগ্রামে খালে পড়ে সেচকাজে নিয়োজিত যুবকের মৃত্যু
চট্টগ্রামে খালে পড়ে সেচকাজে নিয়োজিত যুবকের মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর কাটাকখালি এলাকায় সেচ দেওয়ার সময় খালে পড়ে সাগর (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।নিহত সাগর চন্দ্রঘোনা Read more

উপহার পাঠিয়ে হাসনাতের খোঁজ নিলেন রুমিন ফারহানা
উপহার পাঠিয়ে হাসনাতের খোঁজ নিলেন রুমিন ফারহানা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর খোঁজ নিতে লোক পাঠিয়েছিলেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন