নরসিংদী সদর উপজেলার চরাঞ্চলের আলোকবালী ইউনিয়নের মুরাদনগর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে পাঁচজন।বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে মুরাদনগর গ্রামে ইউনিয়ন বিএনপির বহিষ্কৃত সদস্যসচিব আব্দুল কাইয়ুম মিয়ার সমর্থকরা আহ্বায়ক শাহ আলম চৌধুরীর সমর্থকদের উপর হামলা চালালে এ সংঘর্ষ হয় বলে জানান স্থানীয়রা। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।নিহত ব্যক্তির নাম ইদন মিয়া (৫৫)। তিনি মুরাদনগর গ্রামের বাসিন্দা। সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে নেওয়ার পথেই মারা যান। আহতদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।স্থানীয়রা আরও জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে এলাকায় আধিপত্য বিস্তার, নদী থেকে বালু উত্তোলন, দখল নিয়ে তাদের মধ্যে বৈরিতা চলে আসছে। এরই প্রেক্ষিতে আজ ভোরে কাইয়ুমের সমর্থকরা মুরাদনগর গ্রামে হামলা চালালে সংঘর্ষের সূত্রপাত হয়। স্পিডবোটের মাধ্যমে বহিরাগত ভাড়াটে সন্ত্রাসীরা এই সংঘর্ষে জড়ায়।ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহ আলম চৌধুরী অভিযোগ করে বলেন, ‘আওয়ামী লীগের দোসর বহিষ্কৃত সদস্যসচিব কাইয়ুমের নেতৃত্বে মুরাদনগর গ্রামে অস্ত্র, ভাড়াটে সন্ত্রাসী ও আওয়ামী লীগের কর্মীদের নিয়ে হামলা চালানো হয়। এর প্রতিবাদে এলাকাবাসী প্রতিরোধ গড়ে তোলে।’এই ঘটনার পর থেকে বহিষ্কৃত সদস্যসচিব কাইয়ুম মিয়া সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে খুঁজে পাওয়া যায়নি সাংবাদিকবৃন্দ।নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, দুই গ্রুপের সংঘর্ষের খবর পেয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়েছেন। এ ঘটনায় একজন নিহত ও পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বিস্তারিত পরে জানানো হবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মির্জাপুরে অবৈধ মাটি কাটার দায়ে সাড়ে চার মাসে ৮০ লক্ষাধিক টাকা জরিমানা
মির্জাপুরে অবৈধ মাটি কাটার দায়ে সাড়ে চার মাসে ৮০ লক্ষাধিক টাকা জরিমানা

টাঙ্গাইলের মির্জাপুরে সাড়ে চার মাসে ৮০ লাখ ৬০ হাজার টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন। মাটি ও বালু ব্যবস্থাপনা আইনে Read more

সান্ডারল্যান্ডের কাছে জয়রথ থামলো ম্যানচেস্টার সিটির
সান্ডারল্যান্ডের কাছে জয়রথ থামলো ম্যানচেস্টার সিটির

ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) সান্ডারল্যান্ডের কাছে জয়রথ থেমেছে ম্যানচেস্টার সিটির। আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা জমলেও শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি কোনো Read more

৩২ নম্বরে ফুল দিতে যাওয়া সেই রিকশাচালক কারাগারে
৩২ নম্বরে ফুল দিতে যাওয়া সেই রিকশাচালক কারাগারে

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে মারধরের শিকার রিকশাচালক আজিজুর রহমানের জামিন আবেদন নামঞ্জুর করে Read more

২২ অক্টোবর: নামাজের সময়সূচি
২২ অক্টোবর: নামাজের সময়সূচি

আজ বুধবার, ২২ অক্টোবর ২০২৫ ইংরেজি, ৬ কার্তিক ১৪৩২ বাংলা, ২৯ রবিউস সানি ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার Read more

যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষারঝড়, ব্যাহত হাজারো ফ্লাইট
যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষারঝড়, ব্যাহত হাজারো ফ্লাইট

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে তীব্র শীতকালীন তুষারঝড় ও বৈরী আবহাওয়ার আশঙ্কায় অবকাশকালীন মৌসুমে হাজার হাজার ফ্লাইট বাতিল ও বিলম্বিত হওয়ার ঘটনা ঘটেছে। ফ্লাইট Read more

সেনা কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে তদন্ত আদালত গঠন
সেনা কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে তদন্ত আদালত গঠন

রাজধানীতে সম্প্রতি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের একটি গোপন বৈঠকে সেনাবাহিনীর এক মেজরের জড়িত থাকার অভিযোগ ওঠার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন