আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতি বাস্তবায়নসহ কয়েক দফা দাবিতে ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামীসহ ৭টি রাজনৈতিক দল। কর্মসূচি ঘোষণা অনুযায়ী রাজধানীতে জামায়াতসহ ৭টি দলের বিক্ষোভ মিছিল আজ অনুষ্ঠিত হবে। জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচনসহ বিভিন্ন দাবিতে পালিত হবে এ কর্মসূচি।আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) কর্মসূচির প্রথম দিন রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করবে দলগুলো। বিক্ষোভের আগে বায়তুল মোকাররম, জাতীয় প্রেসক্লাবসহ আশপাশের এলাকায় দলগুলো সংক্ষিপ্ত সমাবেশ করবে। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব কর্মসূচি চলবে।জামায়াতে ইসলামী ছাড়াও ৭ দলের মধ্যে রয়েছে- ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।জামায়াতে ইসলামী: ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে বিকেল সাড়ে ৪টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ ফটকের সামনে সমাবেশের পর বিক্ষোভ মিছিল করবে জামায়াত। সমাবেশে দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগর কমিটির নেতারা বক্তব্য দেবেন।জানা গেছে, বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ফটক থেকে মিছিল বের হয়ে পুরানা পল্টন মোড়, জাতীয় প্রেসক্লাব ও মৎস্য ভবনের পাশ দিয়ে শাহবাগ পর্যন্ত যেতে পারে।ইসলামী আন্দোলন: ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার আয়োজনে জোহর নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তরে প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল বের করবে দলটি। মিছিলে নেতৃত্ব দেবেন দলের জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।বাংলাদেশ খেলাফত মজলিস: আসর নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তর ফটকের সামনে বিক্ষোভ মিছিল করবে খেলাফত মজলিস। এতে নেতৃত্ব দেবেন দলটির আমির মাওলানা মামুনুল হক।খেলাফত মজলিস বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে বিক্ষোভ সমাবেশ করবে। এতে দলের মহাসচিব আহমদ আবদুল কাদের প্রধান অতিথির বক্তব্য দেবেন।এদিকে একই সময়, একই স্থানে মিছিল করবে বাংলাদেশ খেলাফত আন্দোলনও। বিকেল ৪টায় একই জায়গায় বিক্ষোভ করবে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি। জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) বিকেল সাড়ে ৪টায় বিজয়নগর পানির ট্যাংকের সামনে বিক্ষোভ মিছিল করবে।এদিকে, ৭টি দলের কেউ ৫ দফা, কেউ ৬ দফা, কেউবা ৭ দফা দাবি তুলেছেন। তবে সবার মূল দাবি প্রায় অভিন্ন।দাবিগুলো হলো: জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং তার ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান, জাতীয় সংসদের উভয় কক্ষে (কেউ কেউ উচ্চকক্ষে) সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতি চালু করা। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে লেভেল প্লেয়িং ফিল্ড (সবার সমান সুযোগ) নিশ্চিত করা। বিগত ফ্যাসিস্ট সরকারের সব জুলুম, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান সফরে যাচ্ছেন না নাহিদ রানা
নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান সফরে যাচ্ছেন না নাহিদ রানা

ভারত ও পাকিস্তানের সংঘাতের কারণে সিরিজটি আয়োজন নিয়ে শঙ্কা ছিল। তবে প্রতিবেশী দুই দেশের যুদ্ধ বিরতির পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে Read more

সিরাজগঞ্জে খাদ্য বিষক্রিয়ায় ভাই-বোনের মৃত্যু
সিরাজগঞ্জে খাদ্য বিষক্রিয়ায় ভাই-বোনের মৃত্যু

জেলার বেলকুচি উপজেলায় খাদ্য বিষক্রিয়ায় মামুদপুর গ্রামে ভাই-বোনের মৃত্যু হয়েছে। বুধবার (১৬ জুলাই) দুপুর ১২টার দিকে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে কাঁঠাল Read more

বরিশালে দাফনের দুই মাস পর কবর থেকে শিশুর লাশ উত্তোলন
বরিশালে দাফনের দুই মাস পর কবর থেকে শিশুর লাশ উত্তোলন

বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় দাফনের দুই মাস পর আদালতের নির্দেশে পঞ্চম শ্রেণির পড়ুয়া শিশু শিক্ষার্থী জাহেদুল ইসলাম রিফাতের লাশ ময়নাতদন্তের Read more

যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক নিয়ে আলোচনা ফলপ্রসূ হবে: অর্থ উপদেষ্টা 
যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক নিয়ে আলোচনা ফলপ্রসূ হবে: অর্থ উপদেষ্টা 

যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক নিয়ে সরাসরি আলোচনা ফলপ্রসূ হবে। আলোচনায় যাই হোক তার প্রেক্ষিতে পদক্ষেপ নেওয়া হবে। আশা করছি সরাসরি অনুষ্ঠিত Read more

ঝিনাইদহে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
ঝিনাইদহে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

ঝিনাইদহ সদর ও শৈলকুপা উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। রোববার সকালে সদর উপজেলার আড়মুখি ও শৈলকুপা উপজেলার শেখরা গ্রামের Read more

বদলি করেও কাজ হয়নি, গাজীপুরে পুলিশ সদস্যরা আগের কর্মস্থলেই সক্রিয়
বদলি করেও কাজ হয়নি, গাজীপুরে পুলিশ সদস্যরা আগের কর্মস্থলেই সক্রিয়

গাজীপুর মেট্রোপলিটন পুলিশে (জিএমপি) বদলির আদেশপ্রাপ্ত একাধিক পুলিশ সদস্যরা দীর্ঘদিন ধরে নতুন কর্মস্থলে যোগ দিচ্ছেন না। এদিকে জিএমপির কেন্দ্রীয় রিজার্ভ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন