মোংলায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে প্রায় ৩ লক্ষ ৪৪ হাজার টাকা মূল্যের ৬৮৮ পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে অভিযানে পৌর শহরের কবরস্থান রোড সংলগ্ন এলাকা থেকে মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মুনতাসির ইবনে মহসিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য জানান।তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুর ২টায় কোস্ট গার্ড বেইস মোংলা ও পুলিশের সমন্বয়ে মোংলা থানাধীন মোংলা পোর্ট পুরাতন আবাসিক এলাকার কবরস্থান রোড সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে এলাকায় তল্লাশি চালিয়ে প্রায় ৩ লক্ষ ৪৪ হাজার টাকা মূল্যের ৬৮৮ পিস ইয়াবাসহ ১ নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। জব্দকৃত ইয়াবা ও আটককৃত আসামির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তর করা হয়।তিনি আরও বলেন, মাদক পাচার রোধকল্পে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টাঙ্গাইলে মহাসড়কে বাসে ভয়াবহ ডাকাতি, শ্লীলতাহানির অভিযোগ
টাঙ্গাইলে মহাসড়কে বাসে ভয়াবহ ডাকাতি, শ্লীলতাহানির অভিযোগ

টাঙ্গাইল-ঢাকা যমুনা সেতু মহাসড়কে বাস ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২০ মে) রাত সাড়ে ১১টা থেকে বুধবার ভোর সাড়ে ৫টা পর্যন্ত সশস্ত্র Read more

এবার ইরানে হামলা অব্যাহত রাখতে বললেন ট্রাম্প
এবার ইরানে হামলা অব্যাহত রাখতে বললেন ট্রাম্প

ইরানে হামলা অব্যাহত রাখতে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (১৮ জুন) হোয়াইট হাউজের Read more

রঈস হত্যার খুনিদের বিচারের দাবিতে বাঘাইছড়িতে মানববন্ধন
রঈস হত্যার খুনিদের বিচারের দাবিতে বাঘাইছড়িতে মানববন্ধন

মবভায়োলেন্সের মাধ্যমে গাজীপুরে ইমাম ও খতিব মাওলানা রঈস উদ্দিন হত্যার প্রতিবাদে চিহ্নিত খুনিদের বিচারের দাবিতে বাঘাইছড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ Read more

সাতকানিয়ায় নকল বসুন্ধরা এলপিজি গ্যাসের দুই গোডাউন সিলগালা
সাতকানিয়ায় নকল বসুন্ধরা এলপিজি গ্যাসের দুই গোডাউন সিলগালা

চট্টগ্রামের সাতকানিয়ায় নকল বসুন্ধরা এলপিজি গ্যাস বিক্রির অভিযোগে দুইটি গোডাউন জব্দ ও সিলগালা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (৩ নভেম্বর) দুপুরে সাতকানিয়া Read more

মালয়েশিয়া ফেরত ৩ ব্যক্তির জঙ্গি সংশ্লিষ্টতা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
মালয়েশিয়া ফেরত ৩ ব্যক্তির জঙ্গি সংশ্লিষ্টতা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মালয়েশিয়া থেকে যে ৩ জনকে পাঠানো হয়েছে তাদের কেউ জঙ্গি নয়। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন