বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) হেলথ কেয়ার সেন্টার থেকে চিকিৎসা নেওয়ার পর মুমূর্ষু অবস্থায় রয়েছেন কৃষি অর্থনীতি ও সমাজবিজ্ঞান অনুষদের শিক্ষার্থী মো. মারুফবিল্লাহ।বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় তিনি হেলথ কেয়ার সেন্টার থেকে চিকিৎসা নেন। এরপর অবস্থা খারাপ হলে সন্ধ্যা ৬টার দিকে তাকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি জরুরি ইউনিটে ভর্তি আছেন।অসুস্থ শিক্ষার্থীর রুমমেট মো. আলামিন ব‌লেন, মারুফবিল্লাহ সকাল থেকে সামান্য মাথা ব্যথা ও পেট ব্যথায় ভুগছিলেন। এরপর দুপুর ১২টার দিকে সামান্য বমি করেন। পরবর্তী খাওয়ার পর তিনি হেলথ কেয়ার সেন্টারে চিকিৎসা নিতে যান। সেখানে দায়িত্বরত ডাক্তার তাকে বমি ও গ্যাস নিরসনের কথা ব‌লে ইনজেকশন দেন। পরে হলে ফেরার পর তার অবস্থা আরও খারাপ হয়। প্রচণ্ড খিঁচুনি ও বমি শুরু হয়। খিঁচুনির অবস্থা এতটাই ভয়াবহ ছিল যে মনে হচ্ছিল হাত-পা ভেঙে যাবে।হেলথ কেয়ার সেন্টারের ডেপুটি চিফ মেডিক্যাল অফিসার ডা. পার্থ সেন ব‌লেন, প্রত্যেক ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া আছে। কারও ক্ষেত্রে কম, কারও ক্ষেত্রে বেশি হতে পারে। তা নির্ভর করে ব্যক্তির জেনেটিক্স এবং শারীরিক অবস্থার ওপর। শিক্ষার্থীর ক্ষেত্রেও এসব কারণে হতে পারে। তবে আতঙ্কের কিছু নেই।ডেপুটি চীফ মেডিক্যাল অফিসার ডা. শরীফা আক্তার বলেন, ওই শিক্ষার্থী যখন আমার কাছে চিকিৎসা নিতে আসে, তখন তার বন্ধুরা বলেছিল, সে কোনো কিছু খেয়ে পেটে রাখতে পারছে না। সেই কারণে তাকে বমি নিয়ন্ত্রণের ইনজেকশন দেওয়া হয়েছিল। পরবর্তী বমির পর দেহে পানিশূন্যতা এবং আতঙ্কিত থাকার কারণে সেই জটিলতা হতে পারে। তবে চিকিৎসা সেবা দেওয়ার ক্ষেত্রে আমাদের কোনো কমতি নেই।সহকারী স্বাস্থ্য কর্মকর্তা মো. আবু তারেক ব‌লেন, এখানে কর্মরত কোনো চিকিৎসকই শিক্ষার্থীদের শত্রু নন। আমরা নিয়মিত শিক্ষার্থীদের কষ্ট লাঘবের জন্য কাজ করে যাচ্ছি। ওই শিক্ষার্থীর জটিলতা ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া এবং শারীরিক দুর্বলতার কারণে হতে পারে। তার কষ্ট হচ্ছিল বলেই ইনজেকশনটি দেওয়া হয়েছে।ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক জানান, বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্র থেকে সেবা নেওয়ার পর অসুস্থতা আরও বেড়ে যাওয়া কখনও কাম্য নয়। বর্তমানে হেলথ কেয়ারের মানোন্নয়নের জন্য আরও ১০ জন চিকিৎসক নিয়োগ দেওয়ার কাজ চলছে। এটি জ্বর এবং মাথা ব্যথাসহ কয়েকটি চিকিৎসার ভণ্ডি থেকে বের হবে। আমি দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকের সঙ্গে এখনই কথা বলছি। পরবর্তীতে আমাদের সিদ্ধান্ত জানানো হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরিশালে ফকির চান বেকারীসহ দুই প্রতিষ্ঠানকে জরিমানা
বরিশালে ফকির চান বেকারীসহ দুই প্রতিষ্ঠানকে জরিমানা

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত অভিযানে অংশ হিসেবে বরিশালে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (০১ জুলাই) দুপুরে নগরীর চকবাজার Read more

দরপত্রের আগেই কাজ শুরুর অভিযোগ বিতর্কে বোদা পৌর প্রশাসক
দরপত্রের আগেই কাজ শুরুর অভিযোগ বিতর্কে বোদা পৌর প্রশাসক

পঞ্চগড়ের বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক শাহরিয়ার নাজিরের বিরুদ্ধে নিয়ম না মেনে নিজেই ঠিকাদারি কাজ শুরুর অভিযোগ উঠেছে। Read more

দাবানলের মতো ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলন ছাড়াচ্ছে অতীতের সব রেকর্ড
দাবানলের মতো ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলন ছাড়াচ্ছে অতীতের সব রেকর্ড

শনিবার যুক্তরাষ্ট্রের সব ৫০টি অঙ্গরাজ্যে ৩ হাজার ৩০০-এরও বেশি সমাবেশে রাস্তায় নেমেছেন লাখো মানুষ। ‘নো কিংস’ আন্দোলনের এটি তৃতীয় বড় Read more

হিমেল হাওয়ায় ফুলবাড়ীতে জনজীবন বিপর্যস্ত
হিমেল হাওয়ায় ফুলবাড়ীতে জনজীবন বিপর্যস্ত

কয়েক দিনের বিরতির পর আবারও কুড়িগ্রামের ফুলবাড়ীতে জেঁকে বসেছে হিমেল হাওয়া ও কনকনে ঠাণ্ডার প্রকোপ। শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত থেকেই Read more

রাতভর পাকিস্তান-আফগান বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ, ব্যবহার হয় ভারী অস্ত্র
রাতভর পাকিস্তান-আফগান বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ, ব্যবহার হয় ভারী অস্ত্র

সীমান্তে পাক সেনাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে আফগান বাহিনী। শনিবার (১১ অক্টোবর) দিবাগত রাতে কাবুলে হামলার জবাবে এ প্রতিক্রিয়া দেখিয়েছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন