কক্সবাজারের উখিয়ায় এক বন্য হাতির মৃত্যু হয়েছে। তবে হাতিটি কীভাবে মারা গেল, তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড নাকি প্রাকৃতিক মৃত্যু—সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি বন বিভাগ।বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে উখিয়া রেঞ্জের অধীনে সদর বিটের আওতাধীন দোছড়ি রফিকের ঘোনা এলাকায় স্থানীয়রা মৃত অবস্থায় হাতিটিকে পড়ে থাকতে দেখে বন বিভাগকে খবর দেন।দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।স্থানীয় সূত্রে জানা গেছে, দোছড়ি রফিকের ঘোনা খালের উত্তর-পূর্ব পাশে হাতিটি মৃত অবস্থায় পড়ে ছিল। এ সময় হাতির মুখ দিয়ে প্রচুর পরিমাণ রক্ত বের হতে দেখা যায়।দোছড়ি বিট কর্মকর্তা রনি তালুকদার জানান, ভিলেজারদের মাধ্যমে খবর পেয়ে বন বিভাগের একটি টিম ঘটনাস্থলে যায়। এরপর প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন ঘটনাস্থলে গিয়ে ময়নাতদন্ত সম্পন্ন করেন। আলামত সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।তিনি আরও বলেন, ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলেই নিশ্চিত হওয়া যাবে হাতির মৃত্যু স্বাভাবিক নাকি কোনো দুর্ঘটনা বা হত্যার ঘটনা।এদিকে মৃত হাতিটিকে বন বিভাগের তত্ত্বাবধানে মাটিচাপা দেওয়া হয়েছে।স্থানীয়দের ধারণা, হাতিটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিংবা শিকারিদের আক্রমণের শিকার হয়ে মারা যেতে পারে। তবে বন বিভাগ চূড়ান্তভাবে কোনো মন্তব্য না করে ময়নাতদন্তের ফলাফলের অপেক্ষায় রয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাগমারায় কালের সাক্ষী প্রায় ২০০ বছরের পুরোনো বট-পাইকর গাছ
বাগমারায় কালের সাক্ষী প্রায় ২০০ বছরের পুরোনো বট-পাইকর গাছ

রাজশাহীর বাগমারা উপজেলার কাচারি কোয়ালিপাড়া ইউনিয়নের লাকাটি বিলের ঠিক মাঝখানে অনেক ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এক বিশালাকার বটবৃক্ষ। তবে Read more

ইবিতে সাংবাদিক মারধরের ঘটনায় ৩ শিক্ষার্থী বহিষ্কার
ইবিতে সাংবাদিক মারধরের ঘটনায় ৩ শিক্ষার্থী বহিষ্কার

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অর্থনীতি বিভাগের শিক্ষার্থী কর্তৃক কর্মরত সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাঁধা ও মোবাইল কেড়ে নিয়ে দফায় দফায় মারধরের Read more

৬ ঘণ্টার ব্যবধানে ফের কমল স্বর্ণের দাম
৬ ঘণ্টার ব্যবধানে ফের কমল স্বর্ণের দাম

একই দিনে মাত্র৬ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমেছে। বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত Read more

গোয়াল ঘর মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
গোয়াল ঘর মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় গোয়াল ঘরের মেরামত কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কলেজ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৯ জুলাই) Read more

টাঙ্গাইলে জমি সংক্রান্ত বিরোধে হামলা, দোকান লুটপাট
টাঙ্গাইলে জমি সংক্রান্ত বিরোধে হামলা, দোকান লুটপাট

টাঙ্গাইলের বাসাইল উপজেলার খাটরা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বসতবাড়িতে হামলা ও দোকান লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় Read more

সাতক্ষীরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪৮ জন সদস্যের পদত্যাগ
সাতক্ষীরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪৮ জন সদস্যের পদত্যাগ

সাতক্ষীরার শ্যামনগরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ৪৮ জন সদস্য।বুধবার (৯ এপ্রিল) শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন