ফরিদপুরের বোয়ালমারীতে অবৈধভাবে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলনের ঘটনায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে পাইপ জব্দ ও বিনষ্ট করেছে।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার দাদপুর ইউনিয়নের হাসামদিয়া গ্রামে অভিযান চালিয়ে প্রায় ৩০০ মিটার পাইপ জব্দ করে ধ্বংস করা হয়। বৃষ্টি উপেক্ষা করে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিব্বির আহমেদ।এর আগে গত ৯ সেপ্টেম্বর পরমেশ্বরদী ইউনিয়নের তামারহাজী বিল এলাকায় একইভাবে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে অভিযান পরিচালনা করা হয়। সেদিন এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং প্রায় ৬০০ মিটার পাইপ জব্দ করে ঘটনাস্থলেই বিনষ্ট করা হয়।সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিব্বির আহমেদ বলেন, “অবৈধভাবে বালু উত্তোলন রোধে এ ধরনের অভিযান চলমান থাকবে।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ২

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে আক্তার মিয়া ও হাবিব মিয়া নামে দুইজন নিহত হয়েছেন।মঙ্গলবার (২৪ মার্চ) বেলা ১১টা থেকে Read more

নোয়াখালীতে বিএনপিপ্রার্থীর বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ
নোয়াখালীতে বিএনপিপ্রার্থীর বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ

নোয়াখালী-৫ (কবিরহাট-কোম্পানীগঞ্জ) আসনে ধানের শীষের প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলাম কর্তৃক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ Read more

মালয়েশিয়ায় নথি জালিয়াতি, ৩ বাংলাদেশি গ্রেপ্তার
মালয়েশিয়ায় নথি জালিয়াতি, ৩ বাংলাদেশি গ্রেপ্তার

নথি জালিয়াতি চক্রের হোতাসহ ৩ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়া পুলিশ। মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য দিয়েছেন অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক Read more

মাদারীপুরে ছুরিকাঘাতে মাদক ব্যবসায়ী নিহত
মাদারীপুরে ছুরিকাঘাতে মাদক ব্যবসায়ী নিহত

মাদারীপুরে মাদক কেনাবেচা সংক্রান্ত বিরোধের জেরে ছুরি দিয়ে গলা কেটে এক মাদক ব্যবসায়ীকে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় Read more

এফ-৭ বিজিআই বিধ্বস্তের ঘটনায় যা বললেন বিমান বাহিনীর প্রধান
এফ-৭ বিজিআই বিধ্বস্তের ঘটনায় যা বললেন বিমান বাহিনীর প্রধান

বিমানের রক্ষণাবেক্ষণ ও মেরামত নিয়ে কোনো প্রকার ‘কম্প্রোমাইজ’ করা হয় না বলে জানিয়েছেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ Read more

চট্টগ্রামে ঝুটের গুদাম ও প্লাস্টিক কারখানায় আগুন
চট্টগ্রামে ঝুটের গুদাম ও প্লাস্টিক কারখানায় আগুন

চট্টগ্রাম নগরীর বাকলিয়া এক্সেস রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে জুটের গুদাম, একটি প্লাস্টিক কারখানা ও আশপাশের কয়েকটি বসতবাড়ি পুড়ে গেছে। শুক্রবার (১৫ আগস্ট) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন