ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকাকে ‘আবাসন খনি’ হিসেবে অভিহিত করেছেন দখলদার ইসরায়েলের উগ্রপন্থি অর্থমন্ত্রী বাজায়েল স্মোরিচ। তিনি বলেছেন, যুদ্ধ শেষে গাজার ভূখণ্ড কীভাবে ভাগাভাগি করে নেওয়া হবে সে ব্যাপারে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের আলোচনা চলছে।সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল বুধবার (১৭ সেপ্টেম্বর) জানিয়েছে, তেলআবিবে এক আবাসন সম্মেলনে স্মোরিচ এসব মন্তব্য করেন।তিনি বলেন, “আমরা এ যুদ্ধে অনেক অর্থ ঢেলেছি। আমাদের দেখতে হবে আমরা কত শতাংশে এ ভূখণ্ড ভাগাভাগি করছি। গাজা পুনর্গঠনের প্রথম অংশ হিসেবে আমরা এটির ভবনগুলো ইতিমধ্যে ভেঙে ফেলেছি। এখন আমাদের শুধু নতুন করে ভবন তৈরি করতে হবে।”যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার গাজার বাসিন্দাদের নিজ মাতৃভূমি থেকে তাড়িয়ে দিয়ে সেখানে নতুন ‘চাকচিক্যময়’ শহর তৈরির কথা বলেছেন।গত মাসে সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, যুক্তরাষ্ট্র গাজা নিয়ে একটি নতুন প্রস্তাব দিতে যাচ্ছে। এই প্রস্তাব অনুযায়ী গাজা এক দশকের জন্য মার্কিনিদের নিয়ন্ত্রণে থাকবে এবং গাজার বাসিন্দাদের অন্যত্র স্থানান্তরিত করা হবে। এর বিনিময়ে তাদের কিছু অর্থ দেওয়া হবে। যাদের স্থানান্তরিত করা হবে তারা আর কখনো গাজায় ফিরতে পারবেন না।গাজাকে ট্রাম্পের চাকচিক্যময় শহরে পরিণত করার পরিকল্পনার তীব্র বিরোধীতা জানিয়েছে ফিলিস্তিন ও আরব দেশগুলো। এছাড়া আন্তর্জাতিক সম্প্রদায়ও এতে সায় দেয়নি।ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অবশ্য এগুলো অস্বীকার করেছেন। যুদ্ধাপরাধে অভিযুক্ত এ দখলদার দাবি করেছেন, গাজার মানুষকে অন্য জায়গায় সরানোর কোনো পরিকল্পনা তাদের নেই।২০২৩ সালে গাজাভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। দুই বছর ধরে চলা যুদ্ধে গাজাকে প্রায় ধ্বংস করে দিয়েছে ইসরায়েল। এছাড়া ৬৫ হাজারের বেশি মানুষকে হত্যা করেছে তারা।সূত্র: টাইমস অব ইসরায়েলএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আজ বিশ্ব মৌমাছি দিবস
আজ বিশ্ব মৌমাছি দিবস

শুধু কর্মঠই নয়, পৃথিবীতে প্রাণের অস্তিত্ব রক্ষার জন্যও ছোট  মৌমাছির ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। আজ ২০ মে আন্তর্জাতিকভাবে পালন করা হচ্ছে Read more

মাদুরোর মতো রমজান কাদিরভকে অপহরণ করতে যুক্তরাষ্ট্রকে আহ্বান জেলেনস্কির
মাদুরোর মতো রমজান কাদিরভকে অপহরণ করতে যুক্তরাষ্ট্রকে আহ্বান জেলেনস্কির

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মতো রাশিয়ার চেচেনিয়া রাজ্যের প্রেসিডেন্ট রমজান কাদভিকে অপহরণ করতে যুক্তরাষ্টকে আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনেস্কি। রাশিয়ার Read more

ডিপজলের বিরুদ্ধে তরুণীর মামলা
ডিপজলের বিরুদ্ধে তরুণীর মামলা

ঢাকাই সিনেমার সফল ও জনপ্রিয় খলনায়ক মানোয়ার হোসেন ডিপজল ও তার একান্ত সহকারীর (পিএস) বিরুদ্ধে এক নারীকে মারধোর ও এসিড Read more

তবুও ভিক্ষা নয়, জীবন কাটছে কাজ করে বাঁচেন মফিজ উদ্দিন
তবুও ভিক্ষা নয়, জীবন কাটছে কাজ করে বাঁচেন মফিজ উদ্দিন

নড়াইল-মাগুরা সড়কের দুর্গাপুর এলাকার রেলব্রীজের নিচে বিছানো একখানা মাদুর। তার ওপর সাজানো কয়েক প্যাকেট বিস্কুট, চানাচুর, বাদাম, কলা, সিগারেট আর Read more

২০২৬ বিশ্বকাপে ইসরাইল অংশ নিলে সরে দাঁড়াবে স্পেন
২০২৬ বিশ্বকাপে ইসরাইল অংশ নিলে সরে দাঁড়াবে স্পেন

ইউরোভিশন কনটেস্ট থেকে নাম প্রত্যাহারের পর এবার ফুটবল বিশ্বকাপ নিয়েও মন্তব্য করেছেন স্পেনের সমাজতান্ত্রিক দলের মুখপাত্র পাত্রি লোপেস।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন