এবারের শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে এমন যেকোনও অপচেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্কতা ও প্রতিরোধের প্রস্তুতি রাখার নির্দেশ দিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।তারেক রহমান বলেছেন, ‘স্বৈরাচারের পতন হলেও তাদের ষড়যন্ত্রের অবসান যে হয়নি তার উদাহরণ আমরা সাম্প্রতিক সময়ে দেখেছি। সুতরাং এবারের শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে এমন যেকোনও অপচেষ্টার বিরুদ্ধে আমাদের সর্বোচ্চ সতর্কতা ও প্রতিরোধের প্রস্তুতি রাখতে হবে।’উৎসবের প্রাক্কালে সনাতন ধর্মাবলম্বী সকলের প্রতি শুভ কামনা জানিয়ে তারেক রহমান বলেন, সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান ‘দুর্গাপূজা’ সমাগত। ঐতিহ্যগতভাবে সবার সহযোগিতায় শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপনের মাধ্যমে এ দেশে ধর্মীয় সম্প্রতির এক অনুপম দৃষ্টান্ত ইতোমধ্যেই সুপ্রতিষ্ঠিত হয়েছে।তবে, ‘সাম্প্রতিক অতীতে পলাতক বিগত স্বৈরশাসনের সুবিধাভোগীরা দুর্গোৎসবের সময় হীন ও অসৎ রাজনৈতিক উদ্দেশ্যে বিভিন্ন অপকর্মের মাধ্যমে একাধিকবার ঐতিহ্যগতভাবে প্রতিষ্ঠিত এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে একটি সংঘাতময় পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালিয়েছে’ বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় অধিকারের প্রতি আমরা শ্রদ্ধাশীল। বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি সুপ্রতিষ্ঠিত রাখতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ এবং তা বিনষ্টকারী যেকোনো ঘৃণ্য অপচেষ্টার বিরুদ্ধে আমাদের অবস্থান দৃঢ় ও সুস্পষ্ট।বিএনপি ও সব সহযোগী সংগঠনকে সমন্বয়ের মাধ্যমে সর্বস্তরের জনগণের সহায়তায় সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপনে সর্বোচ্চ সহযোগিতা করার আহ্বানও জানিয়েছেন তিনি।আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাবিতে পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে কর্মসূচি স্থগিত
রাবিতে পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে কর্মসূচি স্থগিত

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসনের আশ্বাসে পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে চলমান তিন দিনের অবস্থান ধর্মঘট কর্মসূচি স্থগিত করেছেন শিক্ষক, কর্মকর্তা ও Read more

এশিয়া কাপের সময়-ভেন্যু চূড়ান্ত, এক মাঠেই সব খেলা বাংলাদেশের
এশিয়া কাপের সময়-ভেন্যু চূড়ান্ত, এক মাঠেই সব খেলা বাংলাদেশের

২৬ জুলাই এশিয়া কাপের সূচি ঘোষণা করেছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। মহাদেশীয় এই সর্বোচ্চ প্রতিযোগিতার আসর যে এবার সংযুক্ত আরব Read more

প্রেমের প্রতিশ্রুতির ফাঁদে চার বছর, অনশনে গেলে বিধবাকে লাঞ্ছনা
প্রেমের প্রতিশ্রুতির ফাঁদে চার বছর, অনশনে গেলে বিধবাকে লাঞ্ছনা

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়নে প্রেমের প্রতিশ্রুতির ফাঁদে চার বছর পার করার পর বিয়ের দাবিতে এক বিধবা নারীর অনশনকে Read more

বাঘায় স্বাভাবিক প্রসবে একসঙ্গে তিন কন্যা সন্তান, তিন ঘণ্টা পরই মৃত্যু
বাঘায় স্বাভাবিক প্রসবে একসঙ্গে তিন কন্যা সন্তান, তিন ঘণ্টা পরই মৃত্যু

রাজশাহীর বাঘা উপজেলায় আকলিমা বেগম (২৫) নামে এক নারী একসঙ্গে তিন কন্যা সন্তান জন্ম দিয়েছেন স্বাভাবিক প্রসবের মাধ্যমে। সোমবার (৮ সেপ্টেম্বর) Read more

৪ বছরের সম্পর্ক ভেঙে গেছে, কাঁদছেন অভিনেত্রী সামিরা মাহি
৪ বছরের সম্পর্ক ভেঙে গেছে, কাঁদছেন অভিনেত্রী সামিরা মাহি

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহির দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ভেঙে গেছে। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন তিনি। প্রেমিক সাদাত শাফি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন