ভারি বৃষ্টিপাতের কারণে জীবননগর উপজেলার সিংনগর বাঁওড়ের বাঁধ ভেঙে পানির প্রবল স্রোতে এবার ভেঙে পড়েছে সন্তোষপুর গ্রামে প্রবেশের একমাত্র ব্রিজটি।প্রবল স্রোতে গত সোমবার ভেঙেছে ভৈরব নদীর ওপর মনোহরপুর গ্রামের একটি ব্রিজ। মঙ্গলবার রাতে কোন এক সময় সন্তোষপুর বাসস্ট্যান্ডের নিকট ব্রিজটি ভেঙে পড়েছে।এতে চরম ভোগান্তিতে পড়েছে সন্তোষপুরসহ মানিকপুর, রাজাপুর, রতিরামপুর, সিংনগর, ধোপাখালী ও মাধবখালী গ্রামের হাজার হাজার মানুষ। শিক্ষার্থীদের স্কুলে যাওয়া, কৃষকদের কৃষি পণ্য ও ব্যবসায়ীদের মালামাল আনা-নেওয়া একেবারে বন্ধ হয়ে গেছে।কর্মব্যস্ত মানুষজন অনেকটা ঝুঁকি নিয়েই ভাঙা ব্রিজের ওপর দিয়ে পায়ে হেঁটে চলাচল করছেন।ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, ব্রিজের একটি অংশ ভেঙে পড়েছে। এছাড়াও ব্রিজের চারপাশে ফাটল দেখা দিয়েছে। যখন তখন ব্রিজটি সম্পূর্ণ ভেঙে পানির নিচে তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।ব্রিজটি ভেঙে যাওয়ার খবর পেয়ে সরেজমিনে পরিদর্শনে করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল-আমীন হোসেন।এসময় তিনি বলেন, ভৈরব নদের পানির প্রবল স্রোতে দুইদিন আগে জীবননগর উপজেলার মনোহরপুর গ্রামের একটি ব্রিজ ভেঙে গেছে। আজকে আবার সন্তোষপুর গ্রামের ব্রিজটি ভেঙে গেছে।ব্রিজটি এই এলাকার মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটি পুননির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে। তারা দ্রুতই এর একটা ব্যবস্থা করে দেবে।আর এখন মানুষ যেন যাতায়াত করতে পারে সেজন্য বিকল্প ব্যবস্থা কী করা যেতে পারে সে বিষয়ে আমরা ব্যবস্থা নেবো।জীবননগর উপজেলা প্রকৌশলী আশরাফুল ইসলাম বলেন, ব্রিজটি ভেঙে যাওয়ার খবর পেয়ে দেখতে এসেছি। এ ব্রিজটি স্বাধীনতা যুদ্ধের পরপরই নির্মাণ করা হয়েছিল। এটা আমাদের এলজিডি ডিপার্টমেন্ট থেকে করা হয়নি। এটা পানি উন্নয়ন বোর্ড থেকে করা হয়েছে। এই ব্রিজের ওপর দিয়ে আমাদের একটা রাস্তা চলে গেছে। প্রাথমিকভাবে ব্রিজের যে অবস্থা দেখলাম, তাতে করে এটা মেরামতযোগ্য নয়।নতুন করে ব্রিজ নির্মাণ করতে হবে। আমরা আমাদের ডিপার্টমেন্ট থেকে নতুন ব্রিজের জন্য প্রস্তাব পাঠাবো। তবে সময় লাগবে।উথলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, ব্রিজটি ভেঙে যাওয়ায় প্রায় সাত থেকে আট গ্রামের মানুষ ঘরবন্দী হয়ে পড়েছে। স্কুল পড়ুয়া ছেলেমেয়েদের স্কুলে যাওয়া আজকে বন্ধ রাখা হয়েছে।সন্তোষপুর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সাত্তার বলেন, ব্রিজটি আমাদের গ্রামসহ আরও সাত থেকে আটটি গ্রামের একমাত্র চলাচলের রাস্তা। আমরা ঘরবন্দী হয়ে পড়েছি। বিকল্প উপায়ে পারাপারের ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছি।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চাঁদাবাজদের রুখে দেওয়ার ঘোষণা ছাত্র অধিকার পরিষদের
চাঁদাবাজদের রুখে দেওয়ার ঘোষণা ছাত্র অধিকার পরিষদের

রাজনৈতিক ছাত্র সংগঠনের নামে নিউমার্কেট এলাকায় সকল চাঁদাবাজদের রুখে দেয়ার ঘোষণা দিয়েছে ছাত্র অধিকার পরিষদ। সম্প্রতি ছাত্রদল নেতা পরিচয়ে নিউমার্কেট Read more

এএফসি অনূর্ধ্ব-২৩: ভিয়েতনামের কাছে হার বাংলাদেশের
এএফসি অনূর্ধ্ব-২৩: ভিয়েতনামের কাছে হার বাংলাদেশের

সাতবারের মতো এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাইপর্ব খেলতে নেমেছে বাংলাদেশ। আগের ছয়বার কখনও মূল পর্বে উঠতে না পারা লাল-সবুজের দলের Read more

‘দেশবিরোধী ভয়াবহ ষড়যন্ত্র হচ্ছে, আবারও লড়াইয়ে নামতে প্রস্তুত থাকতে হবে’
‘দেশবিরোধী ভয়াবহ ষড়যন্ত্র হচ্ছে, আবারও লড়াইয়ে নামতে প্রস্তুত থাকতে হবে’

পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক, পাবনা-৪ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জাকারিয়া পিন্টু বলেছেন, দেশের বিরুদ্ধে বর্তমানে ভয়াবহ ষড়যন্ত্র Read more

মানিকগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা ১০ হাজার টাকা
মানিকগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা ১০ হাজার টাকা

মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার চট্টকদার সাইনবোর্ডের আড়ালে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের অভিযোগে রাজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে জরিমানা করেছে জাতীয় Read more

দেশে ডেঙ্গু আক্রান্ত আরও ৩১৭ জন হাসপাতালে ভর্তি
দেশে ডেঙ্গু আক্রান্ত আরও ৩১৭ জন হাসপাতালে ভর্তি

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩১৭ জন রোগী। এর মধ্যে বরিশাল বিভাগেই আক্রান্ত হয়েছে ১২৭ Read more

নদীবন্দরগুলোতে সতর্ক সংকেত, ১৪ জেলায় ঝড়ের আভাস
নদীবন্দরগুলোতে সতর্ক সংকেত, ১৪ জেলায় ঝড়ের আভাস

আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার রাতের মধ্যে দেশের ১৪ জেলার ওপর দিয়ে ঝড়, বজ্রসহ বৃষ্টি হতে পারে। ঝড়ের বেগ সর্বোচ্চ ৬০ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন