বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজে দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ (বাকসু) নির্বাচন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। তারা বলেন, কলেজের শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও নেতৃত্ব বিকাশের সুযোগ কেড়ে নেওয়া হয়েছে। এ অবস্থায় আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে কলেজ ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা ৩ দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো- অবিলম্বে বিএম কলেজ ছাত্র সংসদের (বাকসু) গঠনতন্ত্র উন্মুক্তকরণ, নির্বাচনের জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ প্রণয়ন এবং নির্বাচন আয়োজনের জন্য প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ। শিক্ষার্থীরা বলেন, বাকসু নির্বাচন বন্ধ থাকার কারণে দীর্ঘদিন ধরে কলেজে শিক্ষার্থীদের সমস্যা ও দাবি-দাওয়ার প্রতিফলন ঘটছে না। ছাত্রসমাজের গণতান্ত্রিক চর্চা বাঁধাগ্রস্ত হচ্ছে। সংবাদ সম্মেলনে শিক্ষার্থী সাব্বির হোসেন সোহাগ বলেন, ‘বিএম কলেজের ইতিহাস ঐতিহ্যের সাথে বাকসু নির্বাচন অঙ্গাঙ্গিভাবে জড়িত। কিন্তু বহু বছর ধরে নির্বাচন হচ্ছে না। ফলে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার চরমভাবে খর্ব হচ্ছে। আমরা চাই, অবিলম্বে বাকসুর গঠনতন্ত্র প্রকাশ করা হোক এবং নির্বাচনের জন্য প্রশাসন রোডম্যাপ ঘোষণা করুক।’ শিক্ষার্থী মাহফুজ নুসরাত বলেন, ‘শিক্ষার্থীরা আজ দিশাহারা। বাকসু নির্বাচন না থাকায় আমরা কোনো সিদ্ধান্ত গ্রহণে অংশ নিতে পারি না। আমাদের দাবি-বাকসুর গঠনতন্ত্র প্রকাশ করা হোক, রোডম্যাপ দেওয়া হোক, আর দ্রুত নির্বাচন আয়োজন করা হোক। যদি তা না হয়, তাহলে শিক্ষার্থীরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে।’ এ সময় উপস্থিত অন্যান্য শিক্ষার্থীরাও বলেন, নির্বাচন ছাড়া শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা সম্ভব নয়। কলেজ প্রশাসন যদি দ্রুত নির্বাচনের উদ্যোগ না নেয়, তবে তারা কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টিভিতে আজকের খেলা (২৭ জুলাই)
টিভিতে আজকের খেলা (২৭ জুলাই)

চলছে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার চতুর্থ টি-টোয়েন্টি। এছাড়া ইংল্যান্ড-ভারতের চতুর্থ টেস্টের ‘থ্রিলিং’ শেষ দিন আজ।৪র্থ টি-টোয়েন্টিওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়াভোর ৫টা, টি স্পোর্টসওল্ড Read more

কুমিল্লায় ওসমান হাদির গায়েবানা জানাজা শেষে প্রতীকী কফিন নিয়ে বিক্ষোভ
কুমিল্লায় ওসমান হাদির গায়েবানা জানাজা শেষে প্রতীকী কফিন নিয়ে বিক্ষোভ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান বিন হাদির গায়েবানা জানাজা শেষে তাকে হত্যার প্রতিবাদে Read more

নোয়াখালীতে বিদ্যুৎ সাব-স্টেশন নির্মাণে অনিয়মের অভিযোগ
নোয়াখালীতে বিদ্যুৎ সাব-স্টেশন নির্মাণে অনিয়মের অভিযোগ

নোয়াখালী সদর উপজেলার মান্নান নগরে মাইজদী ১৩২/৩৩ কেবি বিদ্যুতের সাব-স্টেশন নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারসহ ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নির্মাণাধীন প্রজেক্টের Read more

বিএনপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণ, ২টি ককটেল জব্দ
বিএনপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণ, ২টি ককটেল জব্দ

পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন বিএনপি ও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক এর অফিসের সামনে পৃথকভাবে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।রোববার Read more

ঘরের কাজে ব্যস্ত মা, পানিতে ডুবে মারা গেল আদরের সন্তান
ঘরের কাজে ব্যস্ত মা, পানিতে ডুবে মারা গেল আদরের সন্তান

ভোলার মনপুরা উপজেলায় পুকুরের পানিতে ডুবে আলিফ (৩) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।শনিবার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার চর কলাতলী Read more

পাটের বাম্পার ফলনে মুখে হাসি দেওয়ানগঞ্জের কৃষকের
পাটের বাম্পার ফলনে মুখে হাসি দেওয়ানগঞ্জের কৃষকের

আবহাওয়া অনুকূলে থাকায় এবার জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় পাটের বাম্পার ফলন হয়েছে, দাম নিয়ে খুশি কৃষকেরা। পুরাতন ব্রহ্মপূত্র নদ ও যমুনা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন