দিনাজপুরের খানসামা উপজেলায় অভিযান চালিয়ে ৬৭ কেজি গাঁজাসহ আকিবুল ইসলাম আজাদ (৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার ভাবকী ইউনিয়নের মারগাঁও তফির মেম্বার পাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তিনি মৃত হাফেজ উদ্দিনের ছেলে।পুলিশ জানায়, একই সময় পার্শ্ববর্তী চিরিরবন্দর উপজেলার নশতপুর বটিকাটা পাড়া এলাকার আজাহার আলী (৫০) পালিয়ে যায়। তাকে আটকের চেষ্টা চলছে।অভিযানে ওসির সাথে ছিলেন এসআই মোস্তাক বিল্লাহ, এসআই আলমাস, এএসআই শরিফুল ও এএসআই আব্দুর রউফসহ সঙ্গীয় ফোর্স।খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমূল হক বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালাই। আকিবুলের বাড়ির একটি ট্রাংক থেকে প্লাস্টিকের বস্তায় রাখা ৬৭.৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। মাদক বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।’আটক মাদক ব্যবসায়ী আকিবুল ইসলাম আজাদকে (মাঝখানে) ৬৭.৪ কেজি গাঁজাসহ থানায় হাজির করেন খানসামা থানা পুলিশ।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চলতি বছর ৩টি সামরিক মহড়া করবে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ
চলতি বছর ৩টি সামরিক মহড়া করবে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ

মার্কিন সামরিক বাহিনীর সঙ্গে চলতি বছর ৩টি যৌথ মহড়ায় অংশ নেবে বাংলাদেশ। একইসঙ্গে একটি নতুন দক্ষতা সংযোজনের মাধ্যমে নিজেদের দীর্ঘদিনের Read more

জয়পুরহাটে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
জয়পুরহাটে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

জয়পুরহাটের আক্কেলপুরে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের এক সদস্যসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার (১৮ Read more

নেত্রকোনার হাওরে বজ্রপাতে নিহত কৃষক
নেত্রকোনার হাওরে বজ্রপাতে নিহত কৃষক

নেত্রকোনার খালিয়াজুরী হাওরের রসুলপুর ফেরিঘাটে বজ্রপাতে নিজাম উদ্দিন (২৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। একই সময়ে একই উপলোর রানু মিয়া Read more

এসএসসির ফল প্রস্তুত, প্রকাশ শিগগির
এসএসসির ফল প্রস্তুত, প্রকাশ শিগগির

এসএসসি ও সমমান পরীক্ষার ফল তৈরির কাজ একেবারে শেষ। এখন সম্ভাব্য তিনটি তারিখ ঠিক করে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠাবে বাংলাদেশ Read more

সোনারগাঁয়ে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ
সোনারগাঁয়ে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে বালিশ চাঁপা দিয়ে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (৩০ জুলাই) দুপুরে মোগরাপাড়া ইউনিয়নের সোনাখালী এলাকায় এ Read more

লাইভে এসে ব্রীজের নাম ফলক মুছে ফেলায় বিএনপি নেতার হামলায় আহত ৫
লাইভে এসে ব্রীজের নাম ফলক মুছে ফেলায় বিএনপি নেতার হামলায় আহত ৫

লক্ষ্মীপুরের কমলনগরের চরকাদিরায় সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে ব্রীজের নাম ফলক মুছে ফেলেন স্থানীয় যুবক মোঃ শরীফ উদ্দিন। ভিডিওটি ভাইরাল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন