ম্যানচেস্টার ইউনাইটেডে পরিবর্তনের আশায় রুবেন আমোরিমকে দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু এখন তার কোচিং নিয়েই উঠছে প্রশ্ন। ক্লাবের অবস্থা দিন দিন খারাপের দিকেই যাচ্ছে বলে মন্তব্য করেছেন ক্লাব কিংবদন্তি ওয়েইন রুনি। তার মতে, ইউনাইটেডের সম্মান রক্ষা করতে হলে যত দ্রুত সম্ভব আমোরিমের জায়গায় নতুন কাউকে আনতে হবে।ম্যানচেস্টার ইউনাইটেডের ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডকে এক সময় “থিয়েটার অব ড্রিমস” বলা হতো। কিন্তু এখন এটি নিষ্প্রাণ এক স্টেডিয়ামে পরিণত হয়েছে। এক সময় যা ছিলো গর্বের জায়গা, এখন সেখানে শুধুই হতাশা আর ভাঙনের ছাপ। এরিক টেন হ্যাগের সময় যা খারাপ ছিল, এখন তা যেন আরও তলানিতে পৌঁছেছে। দশ মাস পেরিয়ে গেলেও এখনো দলকে গোছাতে পারেননি রুবেন আমোরিম।সাম্প্রতিক ম্যানচেস্টার ডার্বিতে সিটির বিপক্ষে বাজে হারের পর সমালোচনার তীর ছুটে যাচ্ছে কোচ আমোরিমের দিকে। সমর্থকরাও তার ওপর আস্থা হারাচ্ছেন ক্রমেই। এমন অবস্থায় বিবিসির ‘দ্য ওয়েইন রুনি শো’তে ইউনাইটেডের বর্তমান পরিস্থিতি নিয়ে ক্ষোভ ঝাড়লেন সাবেক তারকা ওয়েইন রুনি।রুনি বলেন, ‘আমি সবসময় ইউনাইটেডের খেলোয়াড় ও কোচদের সমর্থন করে এসেছি, কিন্তু এখন ক্লাব এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, যেখানে ইতিবাচক কিছু খুঁজে পাওয়াই যাচ্ছে না। ডার্বির সময় শেষে যখন দেখি, দর্শকরা মাঝপথেই স্টেডিয়াম ছেড়ে চলে যাচ্ছে— সেটা হৃদয় ভেঙে দেয়। ইউনাইটেডের ইতিহাসে এমন কিছুর কথা মনে পড়ে না। মনে হচ্ছে, ক্লাব কর্তৃপক্ষেরও এখন আর আমোরিমের ওপর আস্থা নেই।’দল পরিচালনার দায়িত্ব নেওয়ার পর আমোরিম ট্রান্সফার মার্কেটে ইতোমধ্যে খরচ করেছেন প্রায় ২৫ কোটি পাউন্ড। কিন্তু সেই বিনিয়োগের প্রতিফলন দেখা যাচ্ছে না মাঠের পারফরম্যান্সে। গত মৌসুমে যেখানে দল লিগ টেবিলে ছিল ১৫ নম্বরে, সেখানে এবারও অবস্থার উন্নতি হয়নি। এমনকি অনেকে বলছেন, আগের পরিস্থিতিই বরং ভালো ছিল।রুনির আশঙ্কা আরও গা ছমছমে। তিনি বলেন, ‘আমরা কি আবার সেই ১৯৭৩ সালের ভয়াবহ সময়ের দিকে এগোচ্ছি না তো?’উল্লেখ্য, ওই বছরই সর্বশেষবার ইউনাইটেড অবনমনের শঙ্কায় পড়েছিল।তিনি আরও বলেন, ‘আমোরিমকে আনার সময় বলা হয়েছিল, তিনি ওল্ড ট্রাফোর্ডের রূপ বদলে দেবেন। কিন্তু এখন দেখছি সবই ছিল ফাঁকা প্রতিশ্রুতি। দিন দিন অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছে।’আগামী ২০ সেপ্টেম্বর চেলসির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাজিতপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ১৭ বস্তা চাল জব্দ, গ্রেফতার ২
বাজিতপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ১৭ বস্তা চাল জব্দ, গ্রেফতার ২

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নে হতদরিদ্রদের জন্য বরাদ্দ খাদ্যবান্ধব কর্মসূচির চাল অবৈধভাবে ক্রয় ও মজুতের অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার Read more

১৫ কোটি টাকার কাঁচামাল নিয়ে জাহাজডুবি, ৩ দিনেও শুরু হয়নি উদ্ধার কাজ
১৫ কোটি টাকার কাঁচামাল নিয়ে জাহাজডুবি, ৩ দিনেও শুরু হয়নি উদ্ধার কাজ

ভোলা সদর উপজেলার সংলগ্ন মেঘনা নদীতে ১৫ কোটি টাকার কাঁচামাল নিয়ে সিরামিক কাঁচামালবাহী কোস্টার জাহাজ এমভি রেক্সগ্লোরি-১ ডুবে যাওয়ার ৩ Read more

১ হাজার ফিলিস্তিনিকে বিনামূল্যে হজের সুযোগ দিচ্ছে সৌদি
১ হাজার ফিলিস্তিনিকে বিনামূল্যে হজের সুযোগ দিচ্ছে সৌদি

সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ইসরায়েল-ফিলিস্তিন সংঘর্ষে আত্মীয় হারানো ১ হাজার ফিলিস্তিনিকে বিনামূল্যে হজ পালনের আমন্ত্রণ জানিয়েছেন। সোমবার (১৯ মে) Read more

ভারতে বাসে আগুন, নিহত ১০
ভারতে বাসে আগুন, নিহত ১০

ভারতের কর্নাটক রাজ্যের চিত্রদুর্গা জেলায় জাতীয় মহাসড়ক-৪৮ (এনএইচ-৪৮) রাতে একটি স্লিপার বাসে ট্রাকের ধাক্কায় আগুন লেগে কমপক্ষে ১০ জনের মৃত্যু Read more

দ. কোরিয়ার বিরুদ্ধে ‘বিশেষ অস্ত্র’ মোতায়েন করল উ. কোরিয়া
দ. কোরিয়ার বিরুদ্ধে ‘বিশেষ অস্ত্র’ মোতায়েন করল উ. কোরিয়া

দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের অস্ত্র মোতায়েনের জবাবে উত্তর কোরিয়া বিশেষ অস্ত্র মোতায়েন করেছে বলে জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন।রবিবার Read more

সাতকানিয়ায় শবে কদরের রাতেও থামেনি অবৈধ মাটি কাটা
সাতকানিয়ায় শবে কদরের রাতেও থামেনি অবৈধ মাটি কাটা

মুসলমানদের কাছে বছরের সবচেয়ে মহিমান্বিত ও ফজিলতপূর্ণ রাত পবিত্র শবে কদর। এই রাতে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় মসজিদে মসজিদে নামাজ, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন