টাঙ্গাইলে বিএনপি নেতাকে না পেয়ে তার স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এতে এলাকা জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার কুইজবাড়ি বাজারে একটি বেকারি কারখানায় এ ঘটনা ঘটে। ঘটনায় পর এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।স্থানীয়রা জানায়, টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আনিসুর রহমান উত্তমের মালিকানাধীন কুইজবাড়ি বাজারে লিওন বেকারি নামে একটি কারখানা রয়েছে। তিনি প্রতিদিন রাতে ওই কারখানায় হিসাব নিকাশের জন্য যেতেন। কিন্তু মঙ্গলবার রাতে তিনি কারখানায় না যাওয়ায় তার স্ত্রী লিলি আক্তার কারখানায় যান। এ সময় বিএনপি নেতা আনিসকে না পেয়ে ৪/৫ জনের একদল মুখোশধারী দুর্বৃত্ত লিলি আক্তারকে কুপিয়ে গুরুতর আহত করে চলে যায়। স্থানীয়রা বিষয়টি জানতে পেরে লিলি আক্তারকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ বিষয়ে টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রউফ জানান, মগড়া ইউনিয়নের সিনিয়র যুগ্ম আহবায়ক আনিসুর রহমান উত্তমের স্ত্রীকে যেভাবে হত্যা করা হয়েছে, সেটি ছিল পূর্ব পরিকল্পিত। উত্তমকে না পেয়ে সন্ত্রাসীরা তার স্ত্রীকে হত্যা করে। এ ঘটনা যারাই ঘটিয়েছে, তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে যথাযথ শাস্তির দাবি করেন তিনি।টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানবীর আহমেদ বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। কী কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, সে বিষয়ে তদন্ত চলছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তিন মাসও টিকলো না ইয়ামালের প্রেম
তিন মাসও টিকলো না ইয়ামালের প্রেম

বার্সেলোনার তরুণ ফুটবলার লামিনে ইয়ামাল আবারও আলোচনায় এসেছেন। মাত্র তিন মাসের প্রেমের সম্পর্কের ইতি টেনেছেন তিনি আর্জেন্টাইন গায়িকা নিকি নিকোলের Read more

চলন্ত ট্রেন থেকে যুবককে ফেলে দিল ছিনতাইকারীরা
চলন্ত ট্রেন থেকে যুবককে ফেলে দিল ছিনতাইকারীরা

চলন্ত ট্রেনে সংঘবদ্ধ ছিনতাইকারীরা সবকিছু লুট করে ট্রেন থেকে ফেলে দেয় শিহাব নামের এক যুবককে। পরে সেখানে অচেতন আহত অবস্থায় Read more

শ্রীপুরে উচ্ছেদ অভিযানের ৪৮ ঘণ্টার মধ্যে পুনরায় দখল
শ্রীপুরে উচ্ছেদ অভিযানের ৪৮ ঘণ্টার মধ্যে পুনরায় দখল

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ১নং সি এন্ড বি বাজার এলাকায় উচ্ছেদ অভিযানের ৪৮ ঘণ্টার মধ্যে পুনরায় দখল শুরু হয়েছে। বৃহস্পতিবার (৪ Read more

বিমান ঘাঁটি ফেরত না দিলে ভয়াবহ পরিণতি ভোগ করবে আফগানিস্তান: ট্রাম্প
বিমান ঘাঁটি ফেরত না দিলে ভয়াবহ পরিণতি ভোগ করবে আফগানিস্তান: ট্রাম্প

আফগানিস্তানে অবস্থিত বাগরাম বিমানঘাঁটি ফেরত না দিলে দেশটিকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।রবিবার Read more

জম্মু-কাশ্মিরে তুষারধসে প্রাণ গেল ৭ জনের
জম্মু-কাশ্মিরে তুষারধসে প্রাণ গেল ৭ জনের

জম্মু-কাশ্মির রাজ্যের রাজধানী শ্রীনগরের সঙ্গে লাদাখের রাজধানী লেহ এর সংযোগকারী মহাসড়ক এনএইচ-১ এর জোজিলা পাস এলাকায় একাধিক তুষারধস হয়েছে। এতে Read more

মুন্সিগঞ্জে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় দুই দোকানকে জরিমানা
মুন্সিগঞ্জে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় দুই দোকানকে জরিমানা

মুন্সিগঞ্জে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির জন্য সংরক্ষণ ও পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় দুই দোকানকে ৪ হাজার টাকা জরিমানা করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন