ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৫তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মোদিকে ফোন করে উষ্ণ অভিনন্দন জানান তিনি। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) মধ্যরাতে ফোনালাপের বিষয়টি নিজেই জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে মোদি লিখেছেন, ‘ধন্যবাদ আমার বন্ধু প্রেসিডেন্ট ট্রাম্পকে, জন্মদিন উপলক্ষে আপনার ফোন এবং উষ্ণ শুভেচ্ছার জন্য। ভারত-আমেরিকা সর্বাঙ্গীণ ও বৈশ্বিক অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যেতে আমি আপনার মতোই প্রতিশ্রুতিবদ্ধ।’ মোদি আরও উল্লেখ করেন, ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ সমাধানে ট্রাম্পের প্রচেষ্টাকেও তিনি সমর্থন করেন। মোদি ও ট্রাম্পের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়টি নতুন নয়। ক্ষমতায় থাকার সময়ও দু’জনকে একাধিক আন্তর্জাতিক মঞ্চে একে অপরের প্রশংসা করতে দেখা গেছে। মোদির জন্মদিনে ট্রাম্পের এ শুভেচ্ছা ফোন আবারও তাদের ব্যক্তিগত সখ্যের প্রতিফলন ঘটিয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মধ্যরাত থেকে ২২ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা, সহায়তা বৃদ্ধির দাবি জেলেদের
মধ্যরাত থেকে ২২ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা, সহায়তা বৃদ্ধির দাবি জেলেদের

মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা। শনিবার (৪ অক্টোবর) থেকে আগামী (২৫ অক্টোবর) পর্যন্ত নদী Read more

কালিয়াকৈরে পোশাক শ্রমিকের অর্ধগলিত লাশ উদ্ধার
কালিয়াকৈরে পোশাক শ্রমিকের অর্ধগলিত লাশ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈরে এক পোশাক শ্রমিকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৭ আগস্ট) সকালে পৌরসভার পল্লী বিদ্যুৎ ডাক্তার বাড়ি এলাকার আতাউর Read more

বর্ষা আসলেই কক্সবাজারের উপকূলে বাড়ে আতঙ্ক
বর্ষা আসলেই কক্সবাজারের উপকূলে বাড়ে আতঙ্ক

আকাশে মেঘ দেখলেই এখন উপকূলের মানুষের মনে জাগে উদ্বেগ। বৃষ্টি মানেই তাদের কাছে ঘরছাড়া হবার পূর্বাভাস। প্রতিবছরের বর্ষা যেন এক Read more

মোংলায় নদী থেকে পুরুষের ভাসমান লাশ উদ্ধার
মোংলায় নদী থেকে পুরুষের ভাসমান লাশ উদ্ধার

মোংলার পশুর নদীর পূর্ব পাড়ে জয়মনি সাইলো সংলগ্ন নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক পুরুষের (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ Read more

গানম্যান প্রত্যাখ্যান করলেন নুরুল হক নুর
গানম্যান প্রত্যাখ্যান করলেন নুরুল হক নুর

নিরাপত্তা শঙ্কায় থাকা ২০ জন রাজনৈতিক ব্যক্তিকে গানম্যান দেওয়ার সিন্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত Read more

গাজীপুরে বেপরোয়া তাকওয়া বাস কাউন্টারে, আহত ৭
গাজীপুরে বেপরোয়া তাকওয়া বাস কাউন্টারে, আহত ৭

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে বেপরোয়া তাকওয়া পরিবহন প্রবেশ করলো বাস কাউন্টারের ভিতরে। এসময় বাস কাউন্টারের সামনে দাঁড়িয়ে থাকা ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন