রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে পরিবহনের যাত্রীবেশে কৌশলে ল্যাগেজে ভর্তি করে অবৈধ কারেন্ট জাল আমদানি চক্রের এক সদস্যকে বিপুল পরিমাণ কারেন্ট জালসহ আটক করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বরিশালের হিজলা উপজেলার বড় জালিয়া এলাকার খুন্না বাজার সংলগ্ন এলাকায়। মঙ্গলবার বিকেলে তথ্যের সত্যতা নিশ্চিত করে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম জানিয়েছেন- গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকা থেকে আসা ল্যাগেজ পার্টির এক সদস্যকে আটক করা হয়। এ সময় তার সাথে থাকা ব্যাগ থেকে বিশেষ কায়দায় আনা ৩৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। আটককৃত সাইদুল ইসলাম (৩০) ওই এলাকার সোমেদ রাড়ীর ছেলে। তাকে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে। সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম আরও জানিয়েছেন- উপজেলার একটি চক্র সম্প্রতি সময়ে প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে যাত্রীবেশে ল্যাগেজ ভর্তি করে ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে অবৈধ কারেন্ট জাল আমদানি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে এ সংবাদ পেয়ে প্রথম দিনের অভিযানে ওই চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে। দেশের মৎস্য সম্পদ রক্ষায় সরকারের শতভাগ নির্দেশ পালন করতে চক্রের অন্যান্য সদস্যদের সনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলেও তিনি উল্লেখ করেন। এর আগে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম ও কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে হিজলা উপজেলার মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে যৌথ অভিযান চালিয়ে ২৬টি চায়না দুয়ারী জাল, ৬০টি চর ঘেরা জাল ও ছয়শ’টি চর ঘেরা জালের খুঁটি, দশ হাজার মিটার কারেন্ট জালসহ ট্রলার জব্দ করা হয়েছে। অবৈধ জাল ও খুঁটি পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় তিন লাখ টাকা। জব্দকৃত ট্রলারটি নিলামে বিক্রি করার প্রস্তুতি চলছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিংড়ায় যুবদল কর্মীর উপরে হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
সিংড়ায় যুবদল কর্মীর উপরে হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

নাটোরের সিংড়ায় সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে আহত যুবদল কর্মী সোহেলের উপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে কয়েকটি গ্রামের শতাধিক মানুষ।সোমবার (১৯ Read more

বরিশালে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা আটক
বরিশালে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা আটক

আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ’র আস্থাভাজন বরিশালের Read more

পাকিস্তানে নারী টিকটকারের ‘রহস্যজনক’ মৃত্যু
পাকিস্তানে নারী টিকটকারের ‘রহস্যজনক’ মৃত্যু

পাকিস্তানের সিন্ধুর ঘোটকি জেলার বাগো ওয়াহ এলাকায় টিকটকার সুমিরা রাজপুতের মরদেহ তার নিজ বাসভবনে পাওয়া গেছে।  শুক্রবার (২৫ জুলাই) এ Read more

যুক্তরাজ্যের পার্লামেন্টের বাইরে বিক্ষোভ, গ্রেপ্তার ৪২৫
যুক্তরাজ্যের পার্লামেন্টের বাইরে বিক্ষোভ, গ্রেপ্তার ৪২৫

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে আয়োজিত বিক্ষোভে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ Read more

ইউক্রেনে ৩ দিনের যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের
ইউক্রেনে ৩ দিনের যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের

ইস্টার সানডে উপলক্ষ্যে ৩০ ঘণ্টার যুদ্ধবিরতির পর এবার ৩ দিনের একটি যুদ্ধবিরতি পালনের ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আসন্ন Read more

কমলনগরে ২০ ডায়াগনস্টিক সেন্টার, অভিযান মাত্র চারটিতে!
কমলনগরে ২০ ডায়াগনস্টিক সেন্টার, অভিযান মাত্র চারটিতে!

লক্ষ্মীপুরের কমলনগরে ২০টি ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে চারটিতে নামমাত্র অভিযান দিয়ে দায়িত্ব শেষ করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.সব্যসাচী নাথ। এতে গতিহীন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন