বিশ্বের স্থলভাগে এ পর্যন্ত যতগুলো উত্তোলনযোগ্য গ্যাস ও তেলের খনির সন্ধান পাওয়া গেছে, সেগুলোর মজুত দ্রুত ফুরিয়ে আসছে বলে জানিয়েছে জাতিসংঘের জ্বালানি সম্পদ পর্যবেক্ষণ বিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যানার্জি এজেন্সি (আইইএ)।আইএএ’র এক প্রতিবেদনে বলা হয়, “বিশ্বের স্থলভাগে বর্তমানে ১৫ হাজার জ্বালানি তেল ও গ্যাসের খনি আছে। বছরের পর বছর ধরে এই খনিগুলো থেকে জ্বালানি সম্পদ উত্তোলনের ফলে এসব খনির ৯০ ভাগের মজুত দ্রুত হারে কমছে। অদূর ভবিষ্যতে এসব খনির মজুত পুরোপুরি শেষ হয়ে যাবে।প্রতিবেদনে আরও বলা হয়, মজুত কমতে থাকার কারণে বর্তমানে বিশ্বে প্রতিদিন গড়ে ৫৫ লাখ ব্যারেল জ্বালানি তেল এবং ১৮০০০ কোটি কিউবিক মিটার থেকে ২৭০০০ কোটি কিউবিক মিটার গ্যাস কম উত্তোলন হচ্ছে।আইএ-এর নির্বাহী পরিচালক ফাতিহ বিরোল এক বিবৃতিতে জানান, “বিশ্ব এখনও অনেকাংশে তেল এবং গ্যাসের ওপর নির্ভরশীল। বিশ্বের স্থলভাগের খনিগুলোর মজুত যদি এভাবে ফুরিয়ে যেতে থাকে, তাহলে অদূর ভবিষ্যতে জ্বালানির বাজারে অস্থিরতা দেখা দেবে। কারণ সমুদ্রের তলদেশে তেল ও গ্যাসের খনি অনুসন্ধান বেশ সময়সাপেক্ষ ও ব্যায়সাপেক্ষ ব্যাপার। আর নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনেও বিশ্ব এখন পর্যন্ত কাঙিক্ষত পর্যায়ে যেতে পারেনি।”“এই পরিস্থিতি থেকে উত্তরণের প্রয়োজন বিনিয়োগ। কোম্পানিগুলো যদি স্থলভাগে নতুন খনি অনুসন্ধানে বিনিয়োগ না বাড়ায়, তাহলে আসন্ন সংকট এড়ানো খুবই চ্যালেঞ্জিং হবে।”এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাটুরিয়া–দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ, মাঝ নদীতে আটকা ৪টি ফেরি
পাটুরিয়া–দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ, মাঝ নদীতে আটকা ৪টি ফেরি

ঘন কুয়াশার কারণে শনিবার রাত ১০টা থেকে পাটুরিয়া–দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এ সময় পদ্মা নদীর মাঝখানে ৪টি ফেরি Read more

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২
ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

পাবনার ঈশ্বরদীতে দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে সিএনজিচালিত অটোরিকশা-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোঃ সাকিব হোসেন (২২) ও মোছাঃ শিরিনা বেগম (৪৫) Read more

জাতীয় সনদ ও নির্বাচন দাবিতে ফটিকছড়িতে জামায়াতের বিক্ষোভ
জাতীয় সনদ ও নির্বাচন দাবিতে ফটিকছড়িতে জামায়াতের বিক্ষোভ

জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রামের ফটিকছড়ি থানা Read more

ঢাকায় বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও সরঞ্জাম পাঠাচ্ছে ভারত
ঢাকায় বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও সরঞ্জাম পাঠাচ্ছে ভারত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় যে আহতদের এখন চিকিৎসা চলছে, তাদের সাহায্য করার জন্য ভারত Read more

মে দিবসে অতিরিক্ত ভাড়া আদায় না করতে সড়কে মনিটরিং
মে দিবসে অতিরিক্ত ভাড়া আদায় না করতে সড়কে মনিটরিং

মহান মে দিবসে উপলক্ষ্যে রাস্তায় যানবাহন স্বল্পতাকে পুঁজি করে কেউ যেন অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে সে জন্য ময়মনসিংহের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন