পবিত্র কাবা শরীফের ওপর দিয়ে গত শুক্রবার ভোরে দেখা গেল এক বিরল চন্দ্রদৃশ্য। চাঁদ যখন ধীরে ধীরে কাবার ঠিক ওপরে চলে আসে, তখন মক্কার আকাশে তৈরি হয় এক অসাধারণ মহাজাগতিক দৃশ্য। এ সময় সেখানে উপস্থিত হাজারো মুসল্লি হয়ে যান ঐতিহাসিক ঘটনার প্রত্যক্ষদর্শী।জানা গেছে, এদিন ভোরে আকাশে দেখা যায় ক্ষীয়মাণ গিব্বাস চাঁদ (waning gibbous moon), যার অবস্থান ছিল ঠিক কাবার উপরে। সৌদি অ্যাস্ট্রোনমি সোসাইটির প্রধান মাজেদ আবু জাহরা জানান, এমন দৃশ্য খুবই বিরল এবং এটি প্রমাণ করে যে আধুনিক জ্যোতির্বিজ্ঞানে চাঁদ ও অন্যান্য গ্রহ-নক্ষত্রের গতিপথ গণনার যে পদ্ধতি রয়েছে, তা কতটা নিখুঁত।তিনি আরও বলেন, এই ঘটনার মাধ্যমে বিশ্বের মুসলমানরা কেবল আধ্যাত্মিক এক অভিজ্ঞতার মধ্য দিয়ে যাননি, বরং এটি কিবলার দিক নির্ধারণে সহায়কও হতে পারে। ভবিষ্যতে আরও সঠিকভাবে নামাজের দিক নির্ধারণে এ ধরনের ঘটনা বিশেষভাবে কাজে আসবে।শুধু তাই নয়, শুক্রবার সন্ধ্যায় চাঁদ আরও একটি চমকপ্রদ দৃশ্যের জন্ম দেয়। এটি সপ্তর্ষিমণ্ডল (Seven Sisters বা Pleiades) নামের একটি বিখ্যাত নক্ষত্রপুঞ্জের সামনে দিয়ে অতিক্রম করে, যেখানে চাঁদের গতিপথে থাকা কিছু নক্ষত্র কিছু সময়ের জন্য অদৃশ্য হয়ে যায়। সৌদি আরবসহ আরব বিশ্বের বিভিন্ন স্থান থেকে এই দৃশ্য স্পষ্টভাবে দেখা যায়।এ ধরনের ঘটনাকে মুসলিম জ্যোতির্বিজ্ঞানীরা শুধু আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে নয়, বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ করেন। চাঁদের গতি, কক্ষপথ ও অবস্থান মিলিয়ে গাণিতিক মডেলের সঙ্গে বাস্তব পর্যবেক্ষণ মিলিয়ে দেখা হয়। ফলে এসব ঘটনা জ্যোতির্বিদদের জন্য একধরনের লাইভ পরীক্ষা বলেই ধরা হয়।প্রাচীনকাল থেকেই মুসলিম সমাজে জ্যোতির্বিদ্যার গুরুত্ব অপরিসীম। নামাজের সময়, কিবলা নির্ধারণ, রোজা ও ঈদের চাঁদ দেখা – সবকিছুর সঙ্গেই জ্যোতির্বিজ্ঞানের গভীর সম্পর্ক। তাই আজও এমন একেকটি মহাজাগতিক ঘটনা বিজ্ঞান ও আধ্যাত্মিকতার মেলবন্ধনে এক অনন্য উপলক্ষ হয়ে ওঠে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শেখ হাসিনা নির্বাচনকে জাদুঘরে পাঠিয়েছিল: রুহুল কবির রিজভী
শেখ হাসিনা নির্বাচনকে জাদুঘরে পাঠিয়েছিল: রুহুল কবির রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা নির্বাচনকে জাদুঘরে পাঠিয়েছিল। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছিল। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে জিয়া Read more

কুয়াকাটায় ঝোপ থেকে যুবকের লাশ উদ্ধার
কুয়াকাটায় ঝোপ থেকে যুবকের লাশ উদ্ধার

পটুয়াখালীর কুয়াকাটায় সবুজ হাওলাদার (২৩) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৮ জুলাই) বিকাল চারটায় কুয়াকাটা পৌরসভার ২ নম্বর Read more

রাষ্ট্রবিরোধী তৎপরতায় জড়িত চট্টগ্রামের গার্মেন্টস, গ্রেপ্তার ৩
রাষ্ট্রবিরোধী তৎপরতায় জড়িত চট্টগ্রামের গার্মেন্টস, গ্রেপ্তার ৩

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় অভিযান চালিয়ে পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) Read more

নেত্রকোনায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু
নেত্রকোনায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু

নেত্রকোনায় ট্রেনের নিচে কাটা পড়ে ৬০ বছর বয়সী অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার (১৪ জুলাই) বিকেলে নেত্রকোনা-মোহনগঞ্জ রেলপথের বাংলা স্টেশনের কৃষ্ণপুর Read more

কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন নারী নিহত
কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন নারী নিহত

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাবরা এলাকায় ট্রেনে কাটা পড়ে আঞ্জুয়ারা খাতুন আনচি (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। স্থানীয় ও নিহতের Read more

ছাত্রশিবির, ‘গোপন রাজনীতি’ ও ডাকসু নির্বাচন নিয়ে উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়
ছাত্রশিবির, ‘গোপন রাজনীতি’ ও ডাকসু নির্বাচন নিয়ে উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়

শেখ হাসিনা সরকারের পতনের পর বিশ্ববিদ্যালয়গুলোতে খুব দ্রুতই ছাত্র রাজনীতি ফিরে আসে। এমনকি দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্য রাজনীতিতে না থাকা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন