চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের দ্বিতীয় দিনে সোমবার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১৪১ জন প্রার্থী। এদিন কেন্দ্রীয় সংসদে ৭১ জন, ছাত্র হলে ২৫ জন এবং ছাত্রী হলে ৪৫ জন ফরম তুলেছেন।এতে মোট মনোনয়নপত্র সংগ্রহের সংখ্যা এখন দাঁড়াল ১৬৯। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে ৯১ জন, ছাত্র হলে ২৬ জন এবং ছাত্রী হলে ৪৬ জন প্রার্থী রয়েছেন। চাকসু প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।কেন্দ্রীয় সংসদের ১৪১ প্রার্থীর মধ্যে সম্ভাব্য সহসভাপতি পদে ৮ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন এবং সহ-সাধারণ সম্পাদক পদে ২ জন প্রার্থী আছেন। বাকিদের পদ এখনো জানা যায়নি।অধ্যাপক মনির উদ্দিন জানান, মনোনয়নপত্র বিতরণ প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলবে।দ্বিতীয় দিনে প্যানেল হিসেবে ফরম তুলেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সমর্থিত ‘সচেতন শিক্ষার্থীর সংসদ’ এবং নবাব ফয়জুন্নেছা হলে পাহাড়ি ছাত্রীদের পূর্ণাঙ্গ প্যানেল ‘হৃদ্যতার বন্ধন’। ‘সচেতন শিক্ষার্থীর সংসদ’ প্যানেল শিগগিরই ২৬টি পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করবে। ভিপি পদে সম্ভাব্য প্রার্থী আব্দুর রহমান রবিন জানিয়েছেন, তারা নারী শিক্ষার্থী, মুক্তিযুদ্ধ পদ ও প্রতিবন্ধী শিক্ষার্থী অন্তর্ভুক্ত করে একটি অন্তর্ভুক্তিমূলক প্যানেল গঠন করেছেন।‘হৃদ্যতার বন্ধন’ প্যানেলের ভিপি পদে আছেন নাট্যকলা বিভাগের প্রমিতা চাকমা। জিএস পদে পালি বিভাগের সিংঞোইউ মারমা এবং এজিএস পদে ম্যানেজমেন্ট বিভাগের মে থুই চিৎ খেয়াং প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রমিতা চাকমা বলেন, “আমাদের হল নতুন হওয়ায় অনেক সংস্কারের প্রয়োজন। সেই লক্ষ্যেই আমরা পূর্ণাঙ্গ প্যানেল নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছি।”কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সমর্থিত পূর্ণাঙ্গ প্যানেল ‘সচেতন শিক্ষার্থী সংসদ’ মনোনয়নপত্র নিয়েছেন। প্যানেলের ভাইস প্রেসিডেন্ট পদে ফাইন্যান্স বিভাগের আব্দুর রহমান রবিন, সাধারণ সম্পাদক পদে ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগের আব্দুর রহমান এবং সহ-সাধারণ সম্পাদক পদে আরবি বিভাগের আব্দুল্লাহ প্রতিদ্বন্দ্বিতা করছেন। সংগঠনটি ২৬টি পদে অন্তর্ভুক্তিমূলক প্যানেল নিয়ে নির্বাচনে অংশ নেবে, যেখানে নারী শিক্ষার্থী, মুক্তিযুদ্ধ ও প্রতিবন্ধী শিক্ষার্থী অন্তর্ভুক্ত থাকবে।মনোনয়নপত্র জমা নেওয়া হবে ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। যাচাই-বাছাই ১৮ সেপ্টেম্বর, প্রাথমিক তালিকা ২১ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হবে ২৫ সেপ্টেম্বর।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আগামীকাল জকসু নির্বাচন
আগামীকাল জকসু নির্বাচন

জগন্নাথ কলেজ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) রূপান্তরের পর প্রথমবারের মতন আগামীকাল (মঙ্গলবার) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। Read more

চট্টগ্রামে দ্রুতগামী বাসের চাপায় প্রাণ গেল মাইক্রোবাস চালকের
চট্টগ্রামে দ্রুতগামী বাসের চাপায় প্রাণ গেল মাইক্রোবাস চালকের

চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী টানেল চত্বরে দ্রুতগামী বাসের চাপায় মোহাম্মদ সোহেল (৪০) নামে এক মাইক্রোবাস চালক নিহত হয়েছেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) Read more

বাংলাদেশে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ কখন?
বাংলাদেশে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ কখন?

চলতি মাসেই বিশ্ব এক মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে চলেছে। আগামী ৭ সেপ্টেম্বর হবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এটি ‘ব্লাড মুন’ নামেও পরিচিত। Read more

খুলনা মহানগর পুলিশের সদর দপ্তর ঘেরাও, ফটকে ছাত্র-জনতার তালা
খুলনা মহানগর পুলিশের সদর দপ্তর ঘেরাও, ফটকে ছাত্র-জনতার তালা

খুলনায় পুলিশের উপপরিদর্শক (এসআই) সুকান্ত দাসকে পুলিশি হেফাজত থেকে ছেড়ে দেওয়ার অভিযোগে মেট্রোপলিটন পুলিশের সদর দফতর ঘেরাও করে তালা ঝুলিয়ে Read more

এক রাতেই ভারতের ৩৬টি স্থানে ৪০০ বার হামলার চেষ্টা করে পাকিস্তান!
এক রাতেই ভারতের ৩৬টি স্থানে ৪০০ বার হামলার চেষ্টা করে পাকিস্তান!

ভারতের ৩৬টি স্থানে এক রাতেই অন্তত ৩০০ থেকে ৪০০ বার আক্রমণের চেষ্টা চালিয়েছে পাকিস্তান—এমনটাই দাবি করেছে ভারতীয় সেনা ও দেশটির Read more

চট্টগ্রাম চিড়িয়াখানার রাজস্ব ব্যয়ে অস্বচ্ছতার অভিযোগ
চট্টগ্রাম চিড়িয়াখানার রাজস্ব ব্যয়ে অস্বচ্ছতার অভিযোগ

বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বিনোদনকেন্দ্র এবং জীববৈচিত্র্যের ক্ষুদ্র ভাণ্ডার চট্টগ্রাম চিড়িয়াখানা আজ নানা প্রশ্নবিদ্ধ কার্যক্রমের জন্য সমালোচনার কেন্দ্রবিন্দুতে। দেশের দ্বিতীয় বৃহত্তম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন