দখলদার ইসরায়েলকে রুখতে ইসলামি দেশগুলোকে সামরিক জোট গঠনের আহ্বান জানিয়েছে ইরাক। দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি বলেন, গাজা ও কাতারে ইসরায়েলের হামলার জবাবে ইসলামি দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে সামরিক জোট গঠন করতে হবে।কাতারের রাজধানী দোহায় আসন্ন আরব-ইসলামিক সম্মেলনের আগে তার এই বক্তব্য নতুন আলোচনার জন্ম দিয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।প্রতিবেদনে বলা হয়, ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি ইসরায়েলের সাম্প্রতিক কর্মকাণ্ডের জবাবে একটি ইসলামি সামরিক জোট গঠনের আহ্বান জানিয়েছেন। তার মতে, গাজা ও কাতারে ইসরায়েলের হামলা যৌথভাবে মোকাবিলা করা জরুরি।শিয়া আল-সুদানি বলেন, গত মঙ্গলবার দোহার ওপর ইসরায়েলি বিমান হামলায় পাঁচজন হামাস সদস্য ও একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন, যা “আন্তর্জাতিক আইনের ভয়াবহ লঙ্ঘন” এবং পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি।তিনি আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, “মুসলিম দেশগুলো নিজেদের রক্ষার জন্য যৌথ নিরাপত্তা বাহিনী গঠন করতে পারবে না—এমন কোনো কারণ নেই”। এ সময় তিনি আরব ও ইসলামি দেশগুলোকে রাজনৈতিক, নিরাপত্তা এবং অর্থনৈতিক ক্ষেত্রে সমন্বিত অংশীদারিত্ব গড়ে তুলতে আহ্বান জানান।মূলত তার এই মন্তব্য এসেছে দোহায় জরুরি আরব-ইসলামিক সম্মেলনের প্রস্তুতির মধ্যে। ওই সম্মেলনে কাতারে ইসরায়েলি হামলার প্রতিক্রিয়া এবং দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা যৌথ আরব সামরিক বাহিনী সক্রিয় করার বিষয়টি আলোচিত হবে। প্রায় এক দশক আগে মিসর এ উদ্যোগের প্রস্তাব দিয়েছিল।সুদানি জোর দিয়ে বলেন, ইসলামি বিশ্বের হাতে ইসরায়েলকে ঠেকানোর জন্য “অসংখ্য উপায়” আছে। তিনি সতর্ক করে দেন, ইসরায়েলের “আগ্রাসন কাতারে থেমে থাকবে না”। এ সময় তিনি গাজায় প্রায় দুই বছর ধরে চলা পরিকল্পিত হত্যাযজ্ঞের দিকেও ইঙ্গিত করেন।কাতার আগামী ১৫–১৬ সেপ্টেম্বর জরুরি আরব-ইসলামিক সম্মেলনের আয়োজন করবে। দোহার যে আবাসিক এলাকায় ইসরায়েল হামলা চালায়, সেখানে হামাস নেতারা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনা করছিলেন।ওই হামলায় প্রাণহানি ছাড়াও নতুন করে আলোচনায় অচলাবস্থা তৈরি হয়েছে। গাজায় ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ৬৪ হাজার ৮০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজীপুরে চাঞ্চল্যকর হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার
গাজীপুরে চাঞ্চল্যকর হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

গাজীপুর মহানগরের বাসন থানার একটি চাঞ্চল্যকর হত্যা মামলায় এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে পটুয়াখালীর কুয়াকাটা Read more

ইরান যুদ্ধ বন্ধে পাকিস্তানে বৈঠক শুরু
ইরান যুদ্ধ বন্ধে পাকিস্তানে বৈঠক শুরু

ইরানে যৌথভাবে আগ্রাসন চালাচ্ছে ইসরাইল ও যুক্তরাষ্ট। গত ২৮ ফেব্রুয়ারি হামলা শুরু হওয়ার পর থেকে কঠোর হস্তে পালটা জবাব দিয়ে Read more

জ্বালানি তেলের দাম একলাফে প্রায় ৬ শতাংশ বাড়ল
জ্বালানি তেলের দাম একলাফে প্রায় ৬ শতাংশ বাড়ল

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। একলাফে এ দাম প্রায় শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১১৪ ডলার ছাড়িয়েছে।শুক্রবার (২৭ মার্চ) আনাদোলু এজেন্সির এক Read more

ফের নির্বাচিত হলেন নেপালের জেন-জি আন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী অলি
ফের নির্বাচিত হলেন নেপালের জেন-জি আন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী অলি

নিজ রাজনৈতিক দলের সদস্যদের ভোটাভুটিতে আবারও দলের প্রধান নির্বাচিত হয়েছেন জেন-জি আন্দোলনে ক্ষমতাচ্যুত নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি। বৃহস্পতিবার Read more

সিংড়ায় ফেনসিডিলসহ দুই ভাই গ্রেপ্তার
সিংড়ায় ফেনসিডিলসহ দুই ভাই গ্রেপ্তার

নাটোরের সিংড়ায় বাংলাদেশে নিষিদ্ধ ভারতে উৎপাদিত ফেনসিডিল সহ মুক্তারুল ইসলাম ওরফে দিলদার (২৭) এবং শহীদুল ইসলাম ওরফে বাবু ( ২৫) Read more

যশোরে কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
যশোরে কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

যশোরের মণিরামপুরে মাঠ থেকে শফিকুল ইসলাম (৫০) নামে এক কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে উপজেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন