ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে জন্ম নেওয়া ৬ শিশুর মধ্যে ৪ শিশুর মৃত্যু হয়েছে।রবিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ও মধ্যরাতে এবং আজ সোমবার (১৫) ঢামেক হাসপাতালের এনআইসিইউতে ২ জন ও বেসরকারি হাসপাতালে ২ জন মারা যায়।মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ওই মায়ের (প্রিয়া) ননদ ফারজানা আক্তার। তিনি বলেন, ৬ নবজাতকের মধ্যে ৩ জনকে ঢাকা মেডিকেলের এনআইসিএইচইতে আর বাকি ৩ জনকে বেসরকারি হাসপাতালের এনআইসিইউতে রাখা হয়। ঢাকা মেডিকেলে থাকা ২ ছেলে নবজাতক ও বেসরকারি হাসপাতালে থাকা দুই মেয়ে নবজাতক এনআইসিইউতে মারা যায়। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, হাসপাতালে জন্ম নেওয়া নবজাতকের মধ্যে সন্ধ্যায় এক নবজাতক এনআইসিইউতে মারা যায়। এরপর ঢাকা মেডিকেলে আরও এক নবজাতকের মৃত্যু হয় এবং একটি বেসরকারি হাসপাতালে আরও দুজন নবজাতক চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। ঢামেক হাসপাতালে বর্তমানে ১ জন চিকিৎসাধীন রয়েছে বাকি ১ জন বেসরকারিতে চিকিৎসাধীন রয়েছে।এর আগে গতকাল রোববার সকাল ৯টার দিকে হাসপাতালের গাইনি বিভাগের লেবার ওয়ার্ডে নোয়াখালীর সেনবাগ উপজেলার মোকসেদা আক্তার প্রিয়া (২৩) নামে এক নারী ৬ সন্তানের জন্ম দেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উল্লাপাড়ায় ট্রেন থেকে পড়ে অজ্ঞাত যুবক নিহত
উল্লাপাড়ায় ট্রেন থেকে পড়ে অজ্ঞাত যুবক নিহত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেন থেকে পড়ে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছে। বুধবার (২০ আগস্ট) সকালে উল্লাপাড়া স্টেশনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে Read more

ফুলবাড়ীতে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ফুলবাড়ীতে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে থানা পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ অটো চালক আজিজুল হক (৪৭) নামের এক মাদক Read more

যমুনার তীব্র স্রোতে চৌহালী শহর রক্ষা বাঁধে ধ্বস
যমুনার তীব্র স্রোতে চৌহালী শহর রক্ষা বাঁধে ধ্বস

যমুনার তীব্র স্রোতে সিরাজগঞ্জের চৌহালী শহর রক্ষা বাঁধে ধ্বস নেমেছে। এতে প্রায় ৩৫ মিটার ভূমি নদীতে বিলীন হয়ে গেছে। সোমবার Read more

সেতুর অভাবে উৎপাদিত ফসলের ৩০ ভাগ ব্যয় পরিবহনে
সেতুর অভাবে উৎপাদিত ফসলের ৩০ ভাগ ব্যয় পরিবহনে

ফসল ভান্ডার হিসেবে খ্যাত চলনবিল অধ্যুষিত উল্লাপাড়াতে একটি সেতুর অভাবে বছর জুড়ে ফসল আহরণে চরম ভোগান্তিতে পড়তে হয় ২৯ গ্রামের Read more

প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে কঠিন বিপদে পড়ল যুবক
প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে কঠিন বিপদে পড়ল যুবক

প্রকৃতির ডাকে সাড়া দেওয়া যেমন একজন মানুষের মৌলিক প্রয়োজন, তেমনি তা অনিবার্যও বটে। কিন্তু সেই প্রয়োজন মেটাতে গিয়েই ভয়ংকর বিপদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন