বাংলাদেশ রেলওয়ে লোকোমোটিভ ও কোচের ঘাটতি কাটাতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। এ উদ্যোগের অংশ হিসেবে ভারত থেকে ২০০টি আধুনিক রেলকোচ কেনা হচ্ছে। রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম বলেন, ‘বর্তমানে বাংলাদেশ রেলওয়েতে সংকট নিরসনে সরকার ভারত থেকে নতুন কোচ সংগ্রহের উদ্যোগ নিয়েছে। এর মধ্যে চলতি বছরেই ২০টি কোচ রেলের বহরে যুক্ত হবে। বাকি কোচগুলো ধাপে ধাপে দেশে পৌঁছাবে।’রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে পাবনার ঈশ্বরদীর পাকশী বিভাগীয় রেলওয়ে ডিজেল লোকোমোটিভ রানিং সেড পরিদর্শন শেষে তিনি এ তথ্য দেন। সচিব বলেন, ‘রেল খাতকে লাভজনক খাতে রূপান্তর করতে অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যেই নানামুখী পদক্ষেপ নিয়েছে। রেলকে কেবল যাত্রী পরিবহনের মাধ্যম হিসেবে নয়, বরং মালামাল পরিবহনের কার্যকর উপায় হিসেবেও গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।’এ সময় পশ্চিমাঞ্চল রেলওয়ের মহা-ব্যবস্থাপক ফরিদ আহমেদ, প্রধান প্রকৌশলী আহমেদ মাসুম, পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক লিয়াকত শরীফ খান, বিভাগীয় সেতু প্রকৌশলী আনোয়ার হোসেন এবং চিফ কমান্ড্যান্ট রেলওয়ে নিরাপত্তা বাহিনী পশ্চিম জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফারাক্কার ৫০ বছর: পদ্মাসহ বাংলাদেশের নদনদীতে কী প্রভাব পড়েছে?
ফারাক্কার ৫০ বছর: পদ্মাসহ বাংলাদেশের নদনদীতে কী প্রভাব পড়েছে?

শুষ্ক মৌসুমে পদ্মার বিস্তীর্ণ এলাকাজুড়ে দেখা যায় ধু ধু বালুচর। এই বিতর্কিত বাঁধের কারণে বহু নদীর মৃত্যু, জীবন-জীবিকা ও জীববৈচিত্রের Read more

হাসপাতালের বিছানায় সাবেক মন্ত্রীর ছবির যে ব্যাখ্যা দিল কারা কর্তৃপক্ষ
হাসপাতালের বিছানায় সাবেক মন্ত্রীর ছবির যে ব্যাখ্যা দিল কারা কর্তৃপক্ষ

হাসপাতালে সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূনের মৃত্যুর আগের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ছবিটি সম্পূর্ণ বিভ্রান্তিকর Read more

শাহজাদপুরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যুব সমাবেশ
শাহজাদপুরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যুব সমাবেশ

সিরাজগঞ্জের শাহজাদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮অক্টোবর) বিকেলে শাহজাদপুর সরকারি মডেল Read more

আন্দোলনকারীদের গুলি করতে ওয়্যারলেস বার্তায় নির্দেশ দিয়েছিলেন হাবিবুর রহমান
আন্দোলনকারীদের গুলি করতে ওয়্যারলেস বার্তায় নির্দেশ দিয়েছিলেন হাবিবুর রহমান

ঢাকা মহানগরীতে গত বছরের ১৮ জুলাই  আন্দোলন দমাতে সরাসরি আন্দোলনকারীদের গুলি করতে ওয়্যারলেস বার্তায় নির্দেশ দিয়েছিলেন তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর Read more

কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়েছে ফরিদা পারভীনের মরদেহ
কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়েছে ফরিদা পারভীনের মরদেহ

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হয়েছে লোকসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীনের মরদেহ। সেখানে শ্রদ্ধা জানানো শেষে Read more

চাঁদা তুলে বাঁশখালীতে সমবায় দিবস পালন, সম্মাননায়ও বৈষম্যের অভিযোগ!
চাঁদা তুলে বাঁশখালীতে সমবায় দিবস পালন, সম্মাননায়ও বৈষম্যের অভিযোগ!

চট্টগ্রামের বাঁশখালীতে জাতীয় সমবায় দিবস পালনকে ঘিরে চাঁদা তোলার অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, উপজেলা সমবায় অফিসের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন