যশোরের ঝিকরগাছায় যশোর-বেনাপোল মহাসড়কে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে রুহুল কুদ্দুস (৪০) নামে একজন নিহত হয়েছেন।রুহুল কুদ্দুস ঝিকরগাছা উপজেলার বাঁকড়া আলিপুর গ্রামের মৃত নেছার আলীর ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, রুহুল কুদ্দুস সোমবার (১৫ সেপ্টেম্বর) আনুমানিক ভোর পাঁচটার দিকে তার নিজ পিকআপ (যশোর-ন -১১-০৩৯৪) চালিয়ে ঝিকরগাছা উপজেলার পারবাজার নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা শামীম এন্টারপ্রাইজ নামক একটি দুরপাল্লার বাস (ঢাকা মেট্রো-ব (১২-৩৬৯৩) উল্টো পথে এসে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রুহুল কুদ্দুস ঘটনাস্থলে নিহত হন।এ সময় বাসের ড্রাইভার ও হেলপার বাস ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত ড্রাইভারকে গাড়ির ভেতর থেকে উদ্ধার করেন। পরবর্তীতে নাভারণ হাইওয়ে থানা পুলিশ ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।এ ব্যাপারে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মদ বলেন, ‘আমরা মরদেহ উদ্ধার করেছি এবং বাস জব্দ করেছি। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষ করে মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নুরের আসনে বিএনপির ২ উপজেলা কমিটি বিলুপ্ত
নুরের আসনে বিএনপির ২ উপজেলা কমিটি বিলুপ্ত

বিএনপির জোটের প্রার্থী গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের পক্ষে কাজ না করায় পটুয়াখালীর দশমিনা ও গলাচিপা (পটুয়াখালী-৩ আসন) উপজেলা Read more

যুক্তরাষ্ট্রের ‘কারপেন্টার স্ট্রিট’ এখন থেকে ‘খালেদা জিয়া স্ট্রিট’
যুক্তরাষ্ট্রের ‘কারপেন্টার স্ট্রিট’ এখন থেকে ‘খালেদা জিয়া স্ট্রিট’

প্রয়াত বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে একটি সিটি কাউন্সিলে একটি সড়কের নামকরণ করা Read more

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার মিশনের কার্যক্রম শুরু
ঢাকায় জাতিসংঘের মানবাধিকার মিশনের কার্যক্রম শুরু

ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কমিশন অফিসের কাজ শুরু হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ ও জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের (ওএইচসিএইচআর) মধ্যে ৩ বছর Read more

দিন দিন কমছে বেনাপোলে রেলপথে আমদানি
দিন দিন কমছে বেনাপোলে রেলপথে আমদানি

দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দরে রেলপথে পূর্বের বছরের চাইতে ২০২৪-২৫ অর্থবছরে আমদানি কমেছে ২৯ হাজার মেট্রিক টন। ৫ আগস্টের পর বাণিজ্যে Read more

আলফাডাঙ্গায় এইচএসসি পরীক্ষায় কলেজগুলোর বিপর্যয়, উজ্জ্বল মাদ্রাসার ফলাফল
আলফাডাঙ্গায় এইচএসসি পরীক্ষায় কলেজগুলোর বিপর্যয়, উজ্জ্বল মাদ্রাসার ফলাফল

সারাদেশে ২০২৫ সালের এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার চারটি কলেজ, দুইটি মাদ্রাসা ও তিনটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন