সাভারের আশুলিয়ার নরসিংহপুর হামিমের ৩ নম্বর গেট এলাকা থেকে একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।রবিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় নরসিংহপুর হামিমের ৩ নম্বর গেট এলাকার আবুল হোসেন দেওয়ানের বাড়িতে এমন ঘটনা ঘটে। জানা যায়, আবুল হোসেন দেওয়ানের বাড়ির ভাড়াটিয়া সনি আক্তার ও তার ছয় বছরের শিশু জমিলাকে বিষ খাওয়ানোর পর স্বামী রুবেল আহমেদ একই কক্ষে আত্মহত্যা করেন। পরে এলাকাবাসীর সহায়তায় পুলিশ গিয়ে মৃতদেহগুলো উদ্ধার করে। আশুলিয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান জানান, ‘এখনো কিছু বলা সম্ভব নয়। আমাদের পুলিশ সদস্যরা সেখানে উপস্থিত আছেন। আমরা সিআইডির বিশেষজ্ঞ টিমকে খবর দিয়েছি; তারা আসলে বিস্তারিত জানাতে পারবো।’পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১১ নভেম্বর ঢাকায় ৮ দলের মহাসমাবেশের ঘোষণা
১১ নভেম্বর ঢাকায় ৮ দলের মহাসমাবেশের ঘোষণা

আগামী জাতীয় নির্বাচনের আগে গণভোট ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারিসহ ৫ দাবিতে আগামী ১১ নভেম্বর ঢাকায় মহাসমাবেশের ঘোষণা Read more

ঢাকায় ২৪ ঘণ্টায় ৬৩ মিলিমিটার বৃষ্টি, আবহাওয়া থাকবে শুষ্ক
ঢাকায় ২৪ ঘণ্টায় ৬৩ মিলিমিটার বৃষ্টি, আবহাওয়া থাকবে শুষ্ক

রাজধানী ও আশপাশের এলাকায় গত ২৪ ঘণ্টায় ৬৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। যা ‘ভারী বৃষ্টিপাত’ হিসেবে গণ্য Read more

পাকিস্তানে ভারতের হামলায় চীনের গভীর উদ্বেগ
পাকিস্তানে ভারতের হামলায় চীনের গভীর উদ্বেগ

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরসহ দেশটির বিভিন্ন এলাকায় ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় গভীর দুঃখ ও উদ্বেগ প্রকাশ করেছে উভয়েরই প্রতিবেশী Read more

প্রথম ব্যাটসম্যান হিসেবে বিশ্বরেকর্ড গড়লেন প্রোটিয়া ব্যাটার
প্রথম ব্যাটসম্যান হিসেবে বিশ্বরেকর্ড গড়লেন প্রোটিয়া ব্যাটার

দক্ষিণ আফ্রিকার ডানহাতি ব্যাটসম্যান ম্যাথু ব্রিটজ ইতিহাস রচনা করেছেন। তিনি প্রথম ব্যাটসম্যান হিসেবে ক্যারিয়ারের প্রথম পাঁচটি ওয়ানডে ইনিংসে ৫০ বা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন