ভারতের উত্তরপ্রদেশে মায়ের বকুনির পর ১২ বছরের এক ছেলে আত্মহত্যা করেছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে স্থানীয় পুলিশ।সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, আত্মহত্যা করা শিশুটির নাম কৃষ্ণ। সে ষষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করত।কৃষ্ণর মা নিশা জানান, গতকাল একটি বিষয় নিয়ে ছেলেকে তিনি বকা দিয়েছিলেন। এরপর তাকে ঘরের ভেতর আটকে রেখে দুপুর ৩টার দিকে তিনি কাজে চলে যান। এরপর সন্ধ্যায় বাড়ি ফিরে দেখেন তার ছেলে ফাঁসিতে ঝুলে আছে।নিশা তার একমাত্র ছেলেকে নিয়ে ভাড়া বাড়িতে থাকতেন। তিনি জানান, তার স্বামী সুনীল নেশা করে। সম্প্রতি ঝগড়া করে তিনি বাড়ি ছেলে চলে যান। এরপর শুধু ছেলেকে নিয়েই থাকছিলেন।পুলিশকে তিনি জানিয়েছেন, বাবার সহিংস আচরণের কারণে কৃষ্ণা আগেও আত্মহত্যার হুমকি দিয়েছিল।কৃষ্ণের মরদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে গেছে পুলিশ। তার আত্মহত্যার ঘটনায় এখন পর্যন্ত কারও বিরুদ্ধে কোনো মামলা করা হয়নি। কেন এত ছোট বয়সে কৃষ্ণ এ পথ বেছে নিলো সেটির কারণ খুঁজে বের করতে তদন্ত করছে পুলিশ।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যত আসনে একাই লড়বে জামায়াত
যত আসনে একাই লড়বে জামায়াত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনি ঐক্য জোটের আসন ভাগাভাগি চূড়ান্ত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ইঞ্জিনিয়ারিং Read more

বরিশালে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত
বরিশালে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত

“শ্রমিক-মালিক এক হয়ে গড়বো এদেশ নতুন করে” এই শ্লোগান নিয়ে বরিশালে মহান মে দিবস এবং ‘জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি Read more

মেসিবিহীন মায়ামিকে জয় এনে দিলেন ডি পল-সুয়ারেজ
মেসিবিহীন মায়ামিকে জয় এনে দিলেন ডি পল-সুয়ারেজ

আগের ম্যাচের ১১তম মিনিটে চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন লিওনেল মেসি। এরপর ক্লাবটি জানিয়েছিল, তার চোট গুরুতর না হলেও দীর্ঘদিন মাঠের Read more

একইদিনে খালেদা জিয়ার মৃত্যু এবং নিজের বহিষ্কারকে ‘সংকেতপূর্ণ মনে করেন রুমিন ফারহানা
একইদিনে খালেদা জিয়ার মৃত্যু এবং নিজের বহিষ্কারকে ‘সংকেতপূর্ণ মনে করেন রুমিন ফারহানা

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যু ও নিজের বহিষ্কারের ঘটনা দু’টি একই দিনে ঘটাকে ‘সংকেতপূর্ণ’ বলে মনে করছেন Read more

সন্ধ্যার পর বাড়িতেও নিরাপদ বোধ করেন না ৭ শতাংশ নাগরিক: প্রতিবেদন
সন্ধ্যার পর বাড়িতেও নিরাপদ বোধ করেন না ৭ শতাংশ নাগরিক: প্রতিবেদন

নিজ এলাকায় সন্ধ্যার পর ১৫ শতাংশের বেশি মানুষ নিরাপদ বোধ করেন না বলে উঠে এসেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এক Read more

যশোরে দুই ভাইকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা
যশোরে দুই ভাইকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা

যশোরে দুই ভাইকে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা করা হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) সকাল ৮টার দিকে সদর উপজেলার কচুয়া ইউনিয়নের রায়মারীতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন