এশিয়া কাপের সবচেয়ে প্রতীক্ষিত ম্যাচ আজ। সব অনিশ্চয়তা পেছনে ফেলে একে অপরের মুখোমুখি হতে যাচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনা করলে এ ম্যাচে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব বিভাগেই এগিয়ে থাকবে টিম ইন্ডিয়া। তবে পাকিস্তান যে পিছিয়ে থাকবে তা বলার উপায় নেই। তারাও চাইবে নিজেদের সেরা পারফরম্যান্সটা উপহার দিতে। আজ রোববার (১৪ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে এই দ্বৈরথ। দুই দলই তাদের প্রথম ম্যাচে বড় জয় পেয়েছে। কূটনৈতিক টানাপোড়েনের মাঝে ক্রিকেটই একমাত্র ক্ষেত্র, যেখানে দুই দেশ মুখোমুখি হয় নিয়মিত। এবারও তার ব্যতিক্রম নয়। আগেরবার এই মঞ্চেই ভারতীয় দলের জয়ে নেতৃত্ব দিয়েছিলেন কোহলি। তবে এবার তাকে ছাড়াই মাঠে নামবে টিম ইন্ডিয়া। ভারতের কোহলি-রোহিতরা না থাকলেও তাদের ব্যাটিং লাইন আপে কোনো কমতি নেই। ভারতের ব্যাটিং লাইনআপে রয়েছেন শুভমান গিল, অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব, তিলক বার্মা ও সঞ্জু স্যামসনসহ ৮ ব্যাটার। এছাড়া স্পিন বোলিং ডিপার্টমেন্টেও বরুণ চক্রবর্তীরা যেকোনো ব্যাটারকেই চ্যালেঞ্জ ছুড়ে দিতে সক্ষম। এছাড়াও সবশেষ টি-২০ বিশ্বকাপের পর ভারত এই ফরম্যাটে খেলা ২০ ম্যাচের মধ্যে ১৭টি-তেই জিতেছে। এ ধারাবাহিকতা দলটিকে আলাদা আত্মবিশ্বাস জোগান দিবে বলে মনে করেন বিশ্লেষকরা। ভারতের সহকারী কোচ রায়ান টেন ডেসকাট বলেন, খেলোয়াড়রা দেশের মানুষের আবেগ বুঝতে পারছে। তবে মাঠে নেমে সবকিছু ভুলে পেশাদারিত্ব দেখাতে হবে। তিনি জানান, ড্রেসিং রুমের বৈঠকে গৌতম গম্ভীর খেলোয়াড়দের বলেছেন, ‘নিয়ন্ত্রণের বাইরে থাকা বিষয় নিয়ে না ভেবে শুধু খেলায় মন দিতে হবে।’অন্যদিকে, পাকিস্তান শিবিরে কিছুটা অস্বস্ত্বি দেখা গেছে। দলের অন্যতম দুই ব্যাটার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান দীর্ঘদিন দলের বাইরে। তারা তরুণদের নিয় কিছুটা পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছেন। তবে আশানূরূপ ফল পাচ্ছে না দলটি। এদিকে অধিনায়ক সালমানের স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন থাকলেও, ব্যাটিংয়ে সাইম আইয়ুব, ফারহান ও ফখর জামান ভারতীয় বোলারদের চাপে ফেলতে পারেন।এ ম্যাচের আগে পাকিস্তান ক্রিকেটার সাইম আইয়ুব বলেন, ‘পিচ কেমন হবে, সেটা ম্যাচের দিন বোঝা যাবে। যদি স্পিন সহায়ক হয়, তাহলে তিন স্পিনার খেলাবো। না হলে পরিস্থিতি অনুযায়ী ফাস্ট বোলার খেলানো হবে।’ টি-টোয়েন্টিতে দুই দলের মুখোমুখি ১৩ লড়াইয়ে ভারত এগিয়ে রয়েছে ১০-৩ ব্যবধানে। আজকের ম্যাচে সেই পরিসংখ্যান বদলায় কিনা, তা দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নেত্রকোনায় সড়কের পাশে থেকে স্বর্ণ কারিগরের মৃতদেহ উদ্ধার
নেত্রকোনায় সড়কের পাশে থেকে স্বর্ণ কারিগরের মৃতদেহ উদ্ধার

নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার চকপাড়া বিশরপাশাগামী সড়কের পাশে একটি খালি ভিটে থেকে বিশ্বজিৎ কর (৩৩) নামের এক স্বর্ণ কারিগরের মৃতদেহ Read more

অনিয়মের খবর প্রকাশ করায় উখিয়ায় চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা
অনিয়মের খবর প্রকাশ করায় উখিয়ায় চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা

গরীবদের জন্য বরাদ্দকৃত ‘ভিজিএফ’-এর চাল নিয়ে অনিয়মের অভিযোগের ভিত্তিতে সংবাদ প্রচার করায় কক্সবাজারের উখিয়ায় চার পেশাদার সাংবাদিকের বিরুদ্ধে মানহানির মামলা Read more

মানিকগঞ্জে পরিমাপে কম দেওয়ায় ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা
মানিকগঞ্জে পরিমাপে কম দেওয়ায় ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা

মানিকগঞ্জ সদর উপজেলার একটি ফিলিং স্টেশনে অকটেন ও ডিজেল পরিমাপে কম দেওয়ার অভিযোগে জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।শুক্রবার Read more

স্বর্ণের দাম ভরিতে বাড়লো ৮ হাজার ৯০০ টাকা
স্বর্ণের দাম ভরিতে বাড়লো ৮ হাজার ৯০০ টাকা

টানা চার দফা দামের পতনের পর আবারও দেশের বাজারে বাড়ানো হলো স্বর্ণের দাম। ভরিতে ৮ হাজার ৯০০ টাকা বাড়িয়ে ২২ Read more

বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

বিদেশে পড়াশোনা করতে যেতে অনেক সময় ব্যাংকে বড় অঙ্কের টাকা জমা রাখা শিক্ষার্থীদের জন্য বড় একটি বাধা হয়ে দাঁড়ায়। বিষয়টি Read more

চাঁদপুরে চার দশক পর রাজা খাল খননে এলাকাবাসীর স্বস্তি
চাঁদপুরে চার দশক পর রাজা খাল খননে এলাকাবাসীর স্বস্তি

দীর্ঘ চার দশক পর চাঁদপুরের পুরান বাজার ডাকাতিয়া নদী থেকে দোকানঘর এলাকা পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার বিস্তৃত খালটি স্থানীয়দের কাছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন