অন্তর্বর্তী সরকারের মধ্যে ফ্যাসিবাদী সরকারের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেছেন, গত শেখ হাসিনা সরকার এমন ব্যবস্থা করেছিলেন, যাতে বিএনপি ও জামায়াত নির্বাচনে আসতে না পারে। কিন্তু বর্তমানে আইন করে কিছু দলকে নির্বাচনের বাইরে রাখতে চাচ্ছে।শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কর্মীসভায় দেয়া বক্তব্যে তিনি এমন অভিযোগ করেন।তিনি অভিযোগ করেছেন, ‘অর্ন্তবর্তী সরকার অন্যায়ভাবে মানুষকে জেলে দিচ্ছে, সাংবাদিকদের চাকরিচ্যুত করছে। মুক্তিযুদ্ধকে খারাপ হিসেবে চিত্রিত করছে। মুক্তিযুদ্ধের বিরোধী যারা অবস্থান নেবে, তাদের ভালো হিসেবে চিত্রিত করছে।তিনি আরও বলেন, ‘অর্ন্তবর্তী সরকারের নিয়োগকর্তা ছাত্রদেরও নিয়োগকর্তা আছে কি না তাও দেখতে হবে।’জুলাই আন্দোলনকে বেগবান করতে ছাত্রদেরকে হত্যা করা হয়েছে কি না তা তদন্ত করতে হবে বলে মন্তব্য করেন জাতীয় পার্টির চেয়ারম্যান।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খুব শিগগির বাংলাদেশকে গণতন্ত্রে পুনঃপ্রতিষ্ঠিত দেখতে পাব: খালেদা জিয়া
খুব শিগগির বাংলাদেশকে গণতন্ত্রে পুনঃপ্রতিষ্ঠিত দেখতে পাব: খালেদা জিয়া

খুব শিগগির বাংলাদেশকে গণতন্ত্রে পুনঃপ্রতিষ্ঠিত দেখতে পাবেন বলে আশা প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের Read more

বরিশালে মেয়ের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেলেন মা
বরিশালে মেয়ের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেলেন মা

মেয়ের অস্বাভাবিক মৃত্যুর শোক সইতে না পেরে বিলাপ করতে করতে মানসিকভাবে ভেঙে পড়া মায়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের Read more

গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান ইসরাইলের বিরোধীদলীয় নেতাদের
গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান ইসরাইলের বিরোধীদলীয় নেতাদের

ইরানের পরে এবার গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন ইসরাইলের বিরোধীদলীয় নেতারা।মধ্য-বাম ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়ার গোলান সরকারকে গাজায় যুদ্ধবিরতিতে সম্মত Read more

১৮তম শিক্ষক নিবন্ধন: ফের শাহবাগে সুপারিশ থেকে বাদ পড়া প্রার্থীরা
১৮তম শিক্ষক নিবন্ধন: ফের শাহবাগে সুপারিশ থেকে বাদ পড়া প্রার্থীরা

আবারও আন্দোলনে নেমেছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাস করেও সুপারিশ থেকে বাদ পড়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন