গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার পর সরকার কেবল কথার মাধ্যমে দায়সারা আচরণ করছে বলে অভিযোগ করেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক রাশেদ খান।শনিবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে আয়োজিত ‘গণতান্ত্রিক বাংলাদেশের ভবিষ্যৎ: জনসাধারণের চিন্তা ও প্রত্যাশা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।রাশেদ খান বলেন, ‘ফ্যাসিবাদের পতন হয়নি, হাসিনার পতন হয়েছে। সব পর্যায়ে তার ফ্যাসিবাদ নানান রূপে এখনো রয়েছে। হাসিনাকে ফিরিয়ে আনতে সরকারের সক্ষমতায় আমরা সন্দিহান।’আওয়ামী লীগের সাম্প্রতিক মিছিলগুলো উল্লেখ করে তিনি বলেন, ‘লন্ডনে তথ্য উপদেষ্টার ওপর হামলা হয়েছে। যারা জুলাই আন্দোলনে ভূমিকা রেখেছে তাদের ওপর ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে।’তিনি আরও বলেন, ‘সরকার চাইছে কেবল কথায় নিজেদের দায়িত্ব শেষ করতে। তবে বর্তমান সময়ে ফ্যাসিবাদবিরোধী ঐক্য পুনর্গঠন জরুরি, এর কোনো বিকল্প নেই।’অনুষ্ঠানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন নিয়ে অবিশ্বাসের মাত্রা বাড়ছে।’গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী বলেন, ‘রাজনৈতিক দলগুলো নিজেদের অবস্থান তুলে ধরলেও এখনকার পরিস্থিতিতে জনগণ একটি বৃহত্তর জাতীয় ঐক্যের প্রত্যাশা করছে। একক ক্ষমতা প্রতিষ্ঠার চেষ্টা দেশে সংঘাত বাড়িয়ে তুলতে পারে।’আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আয় বাড়তে চ্যাটজিপিটিতে ওপেনএআই চালু করলো বিজ্ঞাপন
আয় বাড়তে চ্যাটজিপিটিতে ওপেনএআই চালু করলো বিজ্ঞাপন

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক জনপ্রিয় চ্যাটবট চ্যাটজিপিটিতে এবার বিজ্ঞাপন যুক্ত করতে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কোম্পানি ওপেনএআই। আসছে সপ্তাহগুলোতেই পরীক্ষামূলকভাবে এই বিজ্ঞাপন Read more

সেন্টমার্টিনে ১৫০ কাছিমের ছানা অবমুক্ত
সেন্টমার্টিনে ১৫০ কাছিমের ছানা অবমুক্ত

কক্সবাজার টেকনাফের প্রবালদ্বীপ সেন্টমার্টিন সমুদ্র সৈকতে হ্যাচারিতে জন্ম নেওয়া ১৫০টি অলিভ রিডলি প্রজাতির কাছিমের ছানা  অবমুক্ত করা হয়েছে।বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ১১ Read more

পাকিস্তানের পররাষ্ট্রসচিব ঢাকা আসছেন আজ
পাকিস্তানের পররাষ্ট্রসচিব ঢাকা আসছেন আজ

পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচ আজ বুধবার (১৬ এপ্রিল) ঢাকা সফরে আসছেন। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠেয় বৈঠকে পররাষ্ট্রসচিব মো. Read more

বিচার-সংস্কারের মধ্য দিয়ে নির্বাচন মূল লক্ষ্য: হাসনাত আবদুল্লাহ
বিচার-সংস্কারের মধ্য দিয়ে নির্বাচন মূল লক্ষ্য: হাসনাত আবদুল্লাহ

বিচার-সংস্কারের মধ্য দিয়ে নির্বাচন আমাদের মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।শুক্রবার (০৪ জুলাই) দুপুরে ঠাকুরগাঁওয়ে Read more

বিদ্যুৎ কেন্দ্রে ডাকাতি, নৈশপ্রহরীদের বেঁধে ৬৫ লাখ টাকার মাল লুট
বিদ্যুৎ কেন্দ্রে ডাকাতি, নৈশপ্রহরীদের বেঁধে ৬৫ লাখ টাকার মাল লুট

নারায়ণগঞ্জের ফতুল্লায় নির্মাণাধীন ডিপিডিসি বিদ্যুৎকেন্দ্রে সংঘটিত ৬৫ লাখ টাকার মালামাল ডাকাতির ঘটনায় র‍্যাব-১১ অভিযান চালিয়ে ডাকাত সর্দার লিটনসহ ৯ জনকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন