গণতান্ত্রিক রিপাবলিক অব কঙ্গোতে দু’টি পৃথক নৌকাডুবির ঘটনায় কমপক্ষে ১৯৩ জন মারা গেছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও অনেকে। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে এসব দুর্ঘটনা ঘটেছে। কঙ্গোর কর্তৃপক্ষ ও রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে বলে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়।এতে বলা হয়, গত বুধবার ও বৃহস্পতিবার কঙ্গোর ইকুয়েটর প্রদেশে প্রায় ১৫০ কিলোমিটার (৯৩ মাইল) দূরত্বের ব্যবধানে এ দুর্ঘটনা ঘটে।কঙ্গোর মানবিক বিষয়ক মন্ত্রণালয় এক প্রতিবেদনে জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় লুকোলেলা অঞ্চলের কঙ্গো নদীর তীরে প্রায় ৫০০ জন যাত্রী বহনকারী একটি নৌকায় আগুন লাগে। পরে সেটি উল্টে গেলে ১০৭ জন মারা যান।প্রতিবেদনে বলা হয়, লুকোলেলা অঞ্চলের মাল্যাঞ্জ গ্রামের কাছে ডুবে যাওয়া নৌকাটি থেকে ২০৯ জনকে জীবিত উদ্ধার করা হয়। কঙ্গোর সামজকল্যাণ বিষয়ক মন্ত্রণালয়ের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ওই দুর্ঘটনায় ১৪৬ জন নিখোঁজ রয়েছেন।এর আগের দিন বুধবার বাসাসকুসু অঞ্চলে পৃথক এক দুর্ঘটনায় মোটর চালিত নৌকা ডুবে যায়। এতে অন্তত ৮৬ জন মারা যান। যাদের বেশিরভাগই শিক্ষার্থী। এ ঘটনায় আরও কয়েকজন নিখোঁজ থাকার খবর পাওয়া গেছে।কঙ্গোর রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে আল জাজিরা বলছে, সক্ষমতার অতিরিক্ত যাত্রী ও মালামাল বোঝাই এবং রাতের অন্ধকারে নৌযান চালানোর কারণে বুধবারের ঘটনাটি ঘটে থাকতে পারে। ঘটনাস্থলের কিছু ছবিতে দেখা গেছে, গ্রামবাসী কয়েকটি মরদেহের চারপাশে জড়ো হয়ে আহাজারি করছেন।  আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুদ্ধে ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের আশ্রয় দিতে প্রস্তুত ইন্দোনেশিয়া
যুদ্ধে ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের আশ্রয় দিতে প্রস্তুত ইন্দোনেশিয়া

ফিলিস্তিননের গাজা উপত্যকায় যুদ্ধে ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের অস্থায়ী আশ্রয় দেওয়ার জন্য ইন্দোনেশিয়া প্রস্তুত আছে। বুধবার (০৯ এপ্রিল) বিশ্বের বৃহত্তম এই মুসলিম Read more

ইসরায়েলি পতাকায় চুমু দিতে বাধ্য করা হলো গ্রেটা থুনবার্গকে
ইসরায়েলি পতাকায় চুমু দিতে বাধ্য করা হলো গ্রেটা থুনবার্গকে

গাজাগামী মানবিক সহায়তা জাহাজ আটক করার পর ইসরায়েলি বাহিনী সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গের ওপর ভয়াবহ নির্যাতন চালিয়েছে। এমনটাই দাবি করেছেন Read more

নিউজিল্যান্ডের কাছে টেস্ট সিরিজ হারল বাংলাদেশ
নিউজিল্যান্ডের কাছে টেস্ট সিরিজ হারল বাংলাদেশ

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বৃষ্টির বাধায় বারবার থমকে যাওয়া বাংলাদেশ ‘এ’ ও নিউজিল্যান্ড ‘এ’ দলের দ্বিতীয় আনঅফিশিয়াল টেস্ট শেষ পর্যন্ত ড্র Read more

ক্লাব ছাড়তে ‘মরিয়া’ ভিনিসিয়ুস, আচরণে ক্ষুব্ধ রিয়াল কর্তৃপক্ষ
ক্লাব ছাড়তে ‘মরিয়া’ ভিনিসিয়ুস, আচরণে ক্ষুব্ধ রিয়াল কর্তৃপক্ষ

এল ক্লাসিকোর উত্তাপ যেন এখনো ঠান্ডা হয়নি। সেই আবহে এবার আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। Read more

পুলিশের বাধার মুখে ‘লং মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’
পুলিশের বাধার মুখে ‘লং মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’

পুলিশের বাধার মুখে পড়েছেন জুলাই ঐক্যের ডাকা ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি। আজ বুধবার (১৭ ডিসেম্বর) বিকাল ৩টার রামপুরা ব্রিজ Read more

ঈদের ছুটিতে কালিয়াকৈরে বাসায় চুরি: স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট
ঈদের ছুটিতে কালিয়াকৈরে বাসায় চুরি: স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট

গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন মাঝুখান এলাকায় এক বাসায় চুরির ঘটনা ঘটেছে। চোরেরা বাসার মূল দরজার তালা ভেঙে ঘরে প্রবেশ করে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন