ডাকসু নির্বাচন কভার করতে গিয়ে মৃত্যুবরণকারী সাংবাদিক তরিকুল শিবলীর পরিবারের পাশে দাঁড়িয়েছে ছাত্রশিবির। নিহত ওই সাংবাদিকের পরিবারকে ২ লাখ টাকা দিয়েছে সংগঠনটি।শুক্রবার(১২ সেপ্টেম্বর) রাতে নিজের ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি ও ডাকসুর নবনির্বাচিত জিএস এসএম ফরহাদ। তিনি বলেন, ডাকসু নির্বাচনের দিন সংবাদ কাভার করতে গিয়ে ইন্তেকাল করেছেন তরিকুল শিবলী ভাই। তিনি রেখে গেছেন দুই সন্তান। বড় সন্তান আয়াতের বয়স চার বছর এবং ছোট সন্তান আজমীনের বয়স দেড় বছর।চার বছর বয়সী আয়াত দীর্ঘ আলাপের ফাঁকে আমাকে বলছে—”আমার বাবাকে আল্লাহ নিয়ে গেছেন এবং আল্লাহ বাবাকে সুন্দর একটা জায়গায় রেখেছেন। যেহেতু বাবা আসবেন না, তাই আমি আমার মা ও ছোট বোন আজমীনের খোঁজখবর রাখবো, আদর করবো।”অবুঝ শিশুর মুখে এমন ভারি কথা! আমরা পরিবারের সাথে প্রাথমিক সাক্ষাতে ছোট্ট দুই শিশুর খরচের জন্য ছাত্রশিবিরের পক্ষ থেকে আপাতত দুই লক্ষ টাকা পৌঁছে দিয়েছি। ইনশাআল্লাহ, আমরা সকল প্রয়োজনে সাধ্যমতো পরিবারটির পাশে থাকবো।এসময় উপস্থিত ছিলেন ডাকসুর নবনির্বাচিত সভাপতি সাদিক কায়েম ও জিএস এসএম ফরহাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে (ডাকসু) কার্জন হলের ভেতরে সংবাদ সংগ্রহ করার সময় সাংবাদিক শিবলীর মৃত্যু হয়। হার্ট অ্যাটাক করে তিনি মারা গেছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।তরিকুল শিবলী (৪০) নামে ওই সাংবাদিক চ্যানেল এস টেলিভিশনের সিটি রিপোর্টার ছিলেন।কার্জন হলের ভেতরে সংবাদ সংগ্রহ করার সময় লাইভে ছিলেন তরিকুল শিবলী। হঠাৎ পড়ে যান এবং জ্ঞান হারিয়ে ফেলেন। সহকর্মীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজায় গণহত্যার বিরুদ্ধে রাজপথে নামার আহ্বান সারজিসের
গাজায় গণহত্যার বিরুদ্ধে রাজপথে নামার আহ্বান সারজিসের

কোনো দলের ব্যানারে নয় বরং দল-মত নির্বিশেষে ‘বাংলাদেশ’ ব্যানারে সোমবার (৭ এপ্রিল) আমরা রাজপথে নেমে গাজার গণহত্যার বিরুদ্ধে দাঁড়াতে পারি। Read more

গাজীপুর মহানগর বিএনপি’র বৈশাখী শোভাযাত্রা
গাজীপুর মহানগর বিএনপি’র বৈশাখী শোভাযাত্রা

বাংলা নববর্ষ ১৪৩২ কে স্বাগত জানাতে গাজীপুর মহানগর বিএনপি’র বর্ষবরণ বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা। সোমবার (১৪ এপ্রিল) সকাল থেকেই ভাওয়াল বদরে Read more

বাংলাদেশকে ১৬৯ রানের টার্গেট দিলো ভারত
বাংলাদেশকে ১৬৯ রানের টার্গেট দিলো ভারত

বাংলাদেশকে ১৬৯ রানের টার্গেট দিল ভারত। এশিয়া কাপের সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে ভারত।টুর্নামেন্টের শুরু থেকে Read more

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের সদস্যদের হাতে সরকারি অনুদানের চেক প্রদান করা হয়েছে।বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের Read more

ঢাকঢোল পিটিয়ে ৭ পরিবারকে ‘সমাজচ্যুত’
ঢাকঢোল পিটিয়ে ৭ পরিবারকে ‘সমাজচ্যুত’

ঢাকঢোল পিটিয়ে ও মাইকে ঘোষণা দিয়ে সাত পরিবারকে করা হয়েছে সমাজচ্যুত। জামালপুর শহরের দাপুনিয়া এলাকায় ‘মাতব্বরদের’ এই সিদ্ধান্তের কারণে পরিবারগুলো Read more

ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা ‘বিপজ্জনক নজির’: চীন
ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা ‘বিপজ্জনক নজির’: চীন

ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা ‘বিপজ্জনক নজির’ বলে মন্তব্য করেছে চীন। স্থানীয় সময় শুক্রবার (২০ জুন) নিরাপত্তা পরিষদে দেয়া এক বক্তব্যে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন