জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকালে হঠাৎ অসুস্থ হয়ে মারা যাওয়া শিক্ষক জান্নাতুল ফেরদৌসের জানাজা সম্পন্ন হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়।এদিন সকালে জাকসু নির্বাচনের ভোট গণনার দায়িত্ব পালন করতে গিয়ে সিনেট ভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে জান্নাতুলকে দ্রুত অ্যাম্বুলেন্সে করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক একেএম রাশিদুল আলম জানান, রাতে সবাই ক্লান্ত হওয়ায় এবং পোলিং এজেন্ট না থাকায় একসঙ্গে সব হল সংসদের গণনা শেষ করা যায়নি। সকালে প্রীতিলতা হল সংসদের ভোট গণনার সময় ছিল। তিনি তার অন্যান্য সহকর্মীদের সঙ্গে ভোট গণনাকেন্দ্রে যান। কিন্তু সিনেট হলের দরজার সামনে পৌঁছানোর পরই তিনি পড়ে যান।তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে শোকাবহ পরিবেশ বিরাজ করছে। তিনি এই বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। চারুকলা বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক শামীম রেজা বলেন, ‘আমরা আমাদের প্রিয় সহকর্মীর মৃত্যুতে গভীর শোকাহত। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।’পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি রুমী খন্দকারের একমাত্র কন্যা ছিলেন জান্নাতুল ফেরদৌস।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দ্বিতীয় বিয়ের অভিযোগে ভেঙে পড়ছে সংসার, বিচার চান হাজেরা খাতুন
দ্বিতীয় বিয়ের অভিযোগে ভেঙে পড়ছে সংসার, বিচার চান হাজেরা খাতুন

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের ধান্যখোলা গ্রামের গৃহবধূ মোছাম্মদ হাজেরা খাতুন স্বামীর বিরুদ্ধে দ্বিতীয় বিয়ে, প্রতারণা ও অবহেলার অভিযোগ এনে Read more

গণসংযোগকালে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ
গণসংযোগকালে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ

চট্টগ্রামে গণসংযোগকালে গুলিবিদ্ধ হয়েছেন বিএনপি নেতা এরশাদ উল্লাহ। তিনি চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন। বুধবার (০৫ নভেম্বর) বিকাল সোয়া ৫ টার Read more

আরও ১৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরায়েল
আরও ১৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরায়েল

যুদ্ধবিরতি চুক্তির আওতায় আরও ১৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিয়েছে ইসরায়েল। এ নিয়ে ইসরায়েলের কাছ থেকে ফিলিস্তিনি কর্তৃপক্ষ মোট ১৫০ জন Read more

পাকস্থলীতে ১ হাজার পিস ইয়াবাসহ বিমানযাত্রী আটক
পাকস্থলীতে ১ হাজার পিস ইয়াবাসহ বিমানযাত্রী আটক

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাকস্থলীতে ইয়াবা বহনের অভিযোগে মো. রাজু মোল্লা (৩২) নামে এক বিমানযাত্রীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড Read more

বাকৃবি শিক্ষার্থীর উদ্ভাবনে খামার ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তার ছোঁয়া
বাকৃবি শিক্ষার্থীর উদ্ভাবনে খামার ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তার ছোঁয়া

বাংলাদেশের খামার ব্যবস্থাপনায় জলবায়ু পরিবর্তনের প্রভাব দিন দিন প্রকট হয়ে উঠছে। বিশেষ করে দীর্ঘ সময় ধরে উচ্চ তাপমাত্রা ও আর্দ্রতার Read more

জামায়াতের দুর্গে চ্যালেঞ্জ নিতে ঐক্যবদ্ধ হচ্ছে বিএনপি
জামায়াতের দুর্গে চ্যালেঞ্জ নিতে ঐক্যবদ্ধ হচ্ছে বিএনপি

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনটি দক্ষিণ চট্টগ্রামের রাজনৈতিক ভূচিত্রে বরাবরই গুরুত্বপূর্ণ। ১৯৯১ সাল থেকে ২০০৮ পর্যন্ত তিনবার জামায়াতে ইসলামীর প্রার্থী এখানে বিজয়ী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন