পাসপোর্ট ও ভিসা ছাড়া অবৈধভাবে ভারতে প্রবেশের সময় যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্ত থেকে চার নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। আটক চারজনের মধ্যে দুইজন পুরুষ ও দুইজন নারী রয়েছে।শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে গোগা সীমান্ত থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।আটকরা হলো, যশোর জেলার অভয়নগর উপজেলার বর্নিমালাধরা গ্রামের কামরুল মোল্লার ছেলে মিঠু মোল্লা (৩২), পাতালিয়া গ্রামের আহমদ সর্দারের ছেলে মিজানুর সরদার (৪৫), যশোর কোতয়ালি থানার বলডাঙ্গা গ্রামের সরোয়ারের মেয়ে শাপলা খাতুন (২৩) ও পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার চরখোলা গ্রামের রতন খলিফার মেয়ে সুমি আক্তার (২৪)।বিজিবি জানায়, গোপন সংবাদে তারা জানতে পারেন কিছু লোক অবৈধভাবে বাংলাদেশ সীমান্ত পার হয়ে ভারতে যাবে। এমন সংবাদের ভিত্তিতে গোগা ক্যাম্পের টহল দলের বিজিবি সদস্যরা গোপন অবস্থানে থেকে সীমান্তের কাছ থেকে তাদেরকে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ৪টি মোবাইল ও ১টি মোটরসাইকেল আটক করা হয়। তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার অবৈধ অনুপ্রবেশের অভিযোগে চার বাংলাদেশী নারী-পুরুষ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটকদের শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজধানীর যেসব এলাকায় মার্কেট ও দোকানপাট বন্ধ আজ
রাজধানীর যেসব এলাকায় মার্কেট ও দোকানপাট বন্ধ আজ

রাজধানী ঢাকায় সপ্তাহের নির্দিষ্ট দিনে বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে মার্কেট ও দোকানপাট বন্ধ রাখার নিয়ম রয়েছে। ঢাকাকে ৭টি জোনে ভাগ করে Read more

যুক্তরাজ্যে ট্রেনে ভয়াবহ ছুরি হামলা: গুরুতর আহত ৯, গ্রেপ্তার ২
যুক্তরাজ্যে ট্রেনে ভয়াবহ ছুরি হামলা: গুরুতর আহত ৯, গ্রেপ্তার ২

যুক্তরাজ্যের একটি যাত্রীবাহী ট্রেনে ভয়াবহ ছুরি হামলার ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন ৯ জন। হামলা ঘটানোর অভিযোগে ২ জনকে Read more

ফিল্মি স্টাইলে সয়াবিন তেল ছিনতাই, পুলিশি অভিযানে উদ্ধার
ফিল্মি স্টাইলে সয়াবিন তেল ছিনতাই, পুলিশি অভিযানে উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় ফিল্মি স্টাইলে ১৩৬৪ লিটার যার মূল্য আড়াই লাখ টাকার সয়াবিন তেলসহ একটি মিনি কাভার্ডভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ Read more

যশোরে প্রায় ৮ কোটি টাকার স্বর্ণের বারসহ তিন পাচারকারী আটক
যশোরে প্রায় ৮ কোটি টাকার স্বর্ণের বারসহ তিন পাচারকারী আটক

যশোরের কোতোয়ালী থানার কোদালিয়া ও তারাগঞ্জ বাজার এলাকায় দুইটি পৃথক অভিযান পরিচালনা করে ৫ কেজি ৩৩৪ গ্রাম ওজনের ৩৬টি স্বর্ণের Read more

কালিয়াকৈরে পৃথক অভিযানে অস্ত্রসহ ১১ ডাকাত গ্রেপ্তার
কালিয়াকৈরে পৃথক অভিযানে অস্ত্রসহ ১১ ডাকাত গ্রেপ্তার

গাজীপুরের কালিয়াকৈরে পৃথক অভিযানে দেশীয় অস্ত্রসহ ১১ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার (২৪ আগস্ট) রাতে উপজেলার কালামপুর এলাকা ও বিভিন্ন স্থানে Read more

লালমনিরহাট সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা, উত্তেজনা চরমে
লালমনিরহাট সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা, উত্তেজনা চরমে

লালমনিরহাটের পাঁচ সীমান্ত দিয়ে অন্তত ৩৮ নারী-পুরুষ ও শিশুকে পুশইনের চেষ্টা চালিয়েছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (২৮ মে) ভোরের দিকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন