জাপানের রাজধানী টোকিওতে পৌঁছেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদল। আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ৬টা ৩০ মিনিটে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা। এ সময় জাপানে বসবাসরত প্রবাসীরা ফুল দিয়ে তাদের অভ্যর্থনা জানান।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর দেড়টার ফ্লাইটে প্রতিনিধি দলটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাপানের উদ্দেশে রওনা হয়। প্রতিনিধি দলে রয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহবুব আলম।এই সফরে তারা জাপানের দুটি গুরুত্বপূর্ণ শহর টোকিও ও ওসাকাতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি ও এনসিপির সমর্থকদের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন। এছাড়া, জাপানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করে প্রবাসীদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন।এর আগে, গত ২২ আগস্ট তিনদিনের সফরে মালয়েশিয়া যায় এনসিপির শীর্ষ পর্যায়ের একটি প্রতিনিধিদল। সেখান থেকে ফিরে ২৬ আগস্ট চার দিনের জন্য চীন সফরে যান নেতারা। এই দুই সফরেই নেতৃত্ব দেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। তবে এবার জাপান সফরে তিনি নেই।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে বাধা নেই: আপিল বিভাগ
৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে বাধা নেই: আপিল বিভাগ

ডাকসু নির্বাচন স্থগিত করে দেওয়া হাইকোর্টের আদেশ স্থগিতই রেখেছেন আপিল বিভাগ। এর ফলে আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে আর কোনো Read more

‘সবচেয়ে সুখী’ দেশ ফিনল্যান্ডে সুখের সংজ্ঞা কী?
‘সবচেয়ে সুখী’ দেশ ফিনল্যান্ডে সুখের সংজ্ঞা কী?

জাতিসংঘের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে (বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায়) আরও একবার শীর্ষে রয়েছে ফিনল্যান্ড। এই নিয়ে টানা আটবার ওই শিরোপা Read more

মাদুরোর সুইজারল্যান্ডে থাকা সম্পদ জব্দের সিদ্ধান্ত সুইস সরকারের
মাদুরোর সুইজারল্যান্ডে থাকা সম্পদ জব্দের সিদ্ধান্ত সুইস সরকারের

মার্কিন হামলায় আটক ভেনেজুয়েলা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বা তার সহযোগীদের সুইজারল্যান্ডে থাকা যে কোনো সম্পদ তাৎক্ষণিকভাবে জব্দের সিদ্ধান্ত নেওয়া হয়েছে Read more

মাছের সাথে এ কেমন শুত্রুতা! মেরে ফেলা হয়েছে ৮৪ হাজার পোনা
মাছের সাথে এ কেমন শুত্রুতা! মেরে ফেলা হয়েছে ৮৪ হাজার পোনা

মানুষের সাথে মানুষের অনেক রকমের সাথে শুত্রুতা থাকে। তাই বলে মাছের সাথে?  এ কেমন শুত্রুতা? ভোলার বোরহানউদ্দিনে এক মাছ চাষির Read more

অবসরের ঘোষণা দিলেন ম্যাক্সওয়েল
অবসরের ঘোষণা দিলেন ম্যাক্সওয়েল

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন অস্ট্রেলিয়ান তারকা অল রাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। মূলত আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে মনোযোগ দিতেই ওয়ানডে ক্রিকেট থেকে Read more

সিদ্ধিরগঞ্জের শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জের শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ২০ মামলার আসামি সাহেব আলী (৩৮) কে সুনামগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন