বরগুনার পাথরঘাটা উপজেলায় পারিবারিক কলহের জেরে বিষপান করে মোছাঃ ময়না বেগম (২৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ঘটনার পর তার স্বামী হানিফ হাওলাদার লাশ হাসপাতালে ফেলে রেখে পালিয়ে গেছেন।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার কালমেঘা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কালিবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ময়না বেগম কালমেঘা ইউনিয়নের মোঃ হানিফ হাওলাদারের স্ত্রী।স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহ চলছিল দীর্ঘদিন ধরে। ঘটনার দিন একপর্যায়ে ময়না বেগম ঘরে রাখা চালের পোকা দমনের ট্যাবলেট (বিষ) খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে অসুস্থ অবস্থায় স্বামী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর হাসপাতালেই স্ত্রীর মরদেহ ফেলে রেখে পালিয়ে যান হানিফ হাওলাদার।পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, ‘মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সালিশ বৈঠকে পুলিশের সামনেই বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
সালিশ বৈঠকে পুলিশের সামনেই বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চরহোগলা গ্রামে পুলিশের উপস্থিতিতেই খোরশেদ সিকদার (৬৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্তত Read more

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মৃত্যু
মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মৃত্যু

চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাটে পিকআপ ভ্যান ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা ও ছেলে নিহত হয়েছেন। রোববার (২৬ অক্টোবর) বিকেলে Read more

বিজ্ঞানী হত্যায় সহায়তাকারী আরও একজনকে ফাঁসি দিল ইরান
বিজ্ঞানী হত্যায় সহায়তাকারী আরও একজনকে ফাঁসি দিল ইরান

গত জুনে যুদ্ধে ইরানি পরমাণু বিজ্ঞানীদের হত্যার মিশনে ইসরায়েলকে সহায়তা করার অপরাধে রুজবেহ ভাদি নামে এক গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করেছে Read more

মাদারীপুরে অতিথি পাখি হত্যার দায়ে যুবকের ৭ দিনের কারাদণ্ড
মাদারীপুরে অতিথি পাখি হত্যার দায়ে যুবকের ৭ দিনের কারাদণ্ড

মাদারীপুরের রাজৈর উপজেলায় দুটি অতিথি পাখি হত্যার অভিযোগে মো. রানা (৩০) নামে এক যুবককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ Read more

ভারতের ভিসা জটিলতায় পাঁচ দেশ, আইসিসিকে চিঠি
ভারতের ভিসা জটিলতায় পাঁচ দেশ, আইসিসিকে চিঠি

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য ২০ দলের এই টুর্নামেন্ট শুরুর আগে বাংলাদেশের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন