বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই সনদে উল্লিখিত সুপারিশগুলো বাস্তবায়নে মূল দায়িত্ব রাজনৈতিক দলগুলোরই নিতে হবে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।তিনি জানান, কমিশনে অংশগ্রহণকারী ২৯টি রাজনৈতিক দল তাদের লিখিত মতামত জমা দিয়েছে। বাস্তবায়নের ক্ষেত্রে দলগুলোর প্রস্তাবিত পদ্ধতির মধ্যে নির্বাহী আদেশ, অধ্যাদেশ এবং অফিস আদেশসহ ছয়টি ভিন্নমত উঠে এসেছে।সালাহউদ্দিন আহমদ বলেন, র্তমান অন্তর্বর্তী সরকার সাংবিধানিকভাবেই গঠিত হয়েছে বলে মনে করে বিএনপি। সংবিধান নিয়ে প্রশ্ন ওঠে এমন কোন বিষয়ে পদক্ষেপ না নিতে সরকারের কাছে আহ্বান জানিয়েছে দলটি।তিনি আরও জানান, সংবিধান সংশোধনের জন্য ১৯টি বিষয়কে অগ্রাধিকারভিত্তিতে চিহ্নিত করা হয়েছে, যেগুলোর ক্ষেত্রে জাতীয় ঐক্য প্রয়োজন।এর আগে রাজধানীর সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত এক গোলটেবিল বৈঠকে সালাহউদ্দিন আহমদ বলেন, আসন্ন ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে আয়োজন করাই জাতির জন্য বড় চ্যালেঞ্জ।তার মতে, নির্বাচন কমিশনের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী কার্যক্রম চলছে, যা ইতিবাচক পদক্ষেপ। তবে তিনি সতর্ক করে বলেন, “সরকারের অর্জন থাকতে পারে, কিন্তু যদি সুষ্ঠু নির্বাচন না হয়, তাহলে সেই অর্জন মূল্যহীন হয়ে পড়বে।”সালাহউদ্দিন আহমদ আরও মন্তব্য করেন, কেবলমাত্র একটি নির্বাচিত জাতীয় সংসদই সংবিধান সংশোধনের ক্ষমতা রাখে। অন্য কোনো প্রক্রিয়ায় গেলে তা আদালতে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে সতর্ক করেন তিনি।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিরামপুরে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত
বিরামপুরে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত

দিনাজপুরের বিরামপুরে বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে পিকআপের ধাক্কায় মো. হাসান আলী (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার (২০ Read more

মেরিনড্রাইভের টেকনাফ অংশে ৬ ‘সম্রাটের’ রাজত্ব
মেরিনড্রাইভের টেকনাফ অংশে ৬ ‘সম্রাটের’ রাজত্ব

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়ক দিনভর থাকে পর্যটকের পদচারণায়, আর রাত নামলেই তা পরিণত হয় ছয়জন ইয়াবা সম্রাটের ‘নিরাপদ করিডোরে’। টেকনাফ Read more

নান্দাইলে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
নান্দাইলে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ময়মনসিংহের নান্দাইলে আম গাছে ঝুলন্ত অবস্থায় মো. জুনায়েদ মিয়া (১৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।বুধবার (২১ মে) সকাল Read more

৫ মাস ধরে বন্ধ রয়েছে মুসলিম ব্লক কমিউনিটি ক্লিনিক
৫ মাস ধরে বন্ধ রয়েছে মুসলিম ব্লক কমিউনিটি ক্লিনিক

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে অবস্থিত মুসলিম ব্লক কমিউনিটি ক্লিনিকটি পাঁচ মাস ধরে বন্ধ রয়েছে। দীর্ঘদিন ধরে বন্ধ Read more

সমন্বয়ক পরিচয়ে বরগুনায় ব্যবসায়ীকে মারধর
সমন্বয়ক পরিচয়ে বরগুনায় ব্যবসায়ীকে মারধর

বরগুনার পৌর শহরের গার্মেন্টস পট্টি এলাকায় এক ব্যবসায়ীকে মারধরের ঘটনা ঘটেছে। শনিবার রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে। এর ফলে Read more

দেশে কোনো তেলের সংকট নেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
দেশে কোনো তেলের সংকট নেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

দেশে কোনো ধরনের জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, তেলের সরবরাহ স্বাভাবিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন