‘ভোট দিতে এসে দেখি, আমার ভোট আগেই হয়ে গেছে’ বলে অভিযোগ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট দিতে আসা এক শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর শহীদ রফিক-জব্বার হলের ভোটকেন্দ্রে এমন ঘটনা ঘটে। ওই শিক্ষার্থীর নাম মো. রবিউল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি বলেন, ‘আমি ২০ মিনিট লাইনে দাঁড়িয়ে ভোট দিতে এসে দেখি, আমার ভোট আগেই অন্য কেউ দিয়ে গেছে। জীবনের প্রথম ভোট এভাবে নষ্ট হবে, আমি কোনোদিন ভাবিনি।’অভিযোগের বিষয়ে জানতে চাইলে হলের পোলিং অফিসার মো. জাকির হোসেন এর সত্যতা স্বীকার করে বলেন, ‘সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে, রবিউলের ভোট অন্য কেউ ভুয়া আইডি কার্ড ব্যবহার করে দিয়েছে। পরে রবিউল যখন তার আসল আইডি কার্ড নিয়ে ভোট দিতে আসে, তখন সেটি যাচাই করে সত্যতা নিশ্চিত হই। আমরা বিষয়টি ইতিমধ্যেই কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে জানিয়েছি।’প্রসঙ্গত, ৩৩ বছর আজ অনুষ্ঠিত হচ্ছে জাকসু নির্বাচন। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২১টি কেন্দ্রে ২২৪টি বুথে জাকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৭৪৩ জন, যার মধ্যে ৫ হাজার ৭২৮ জন ছাত্রী এবং ৬ হাজার ১৫ জন ছাত্র। ২৫টি পদে ১৭৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকা-৮ আসনের এমপি পদপ্রার্থী ওসমান হাদী গুলিবিদ্ধ
ঢাকা-৮ আসনের এমপি পদপ্রার্থী ওসমান হাদী গুলিবিদ্ধ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনে প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। তাকে ঢামেকের ইমার্জেন্সিতে নেওয়া হয়েছে।  বিস্তারিত আসছে......এফএস

ধর্ষণ মামলায় কারাগারে কৃষকদলের নেতা, দলীয় পদ স্থগিত
ধর্ষণ মামলায় কারাগারে কৃষকদলের নেতা, দলীয় পদ স্থগিত

যশোরের বেনাপোল পৌর কৃষকদলের সভাপতি জসিম উদ্দীন ধর্ষণ মামলায় কারাগারে পাঠানো হয়েছে। সোমবার (২৩ জুন) আদালতে জামিন চেয়ে আবেদন করলে Read more

ফরিদপুরে ধর্ষণের শিকার প্রতিবন্ধী নারী গর্ভবতী, অভিযুক্ত গ্রেপ্তার
ফরিদপুরে ধর্ষণের শিকার প্রতিবন্ধী নারী গর্ভবতী, অভিযুক্ত গ্রেপ্তার

ফরিদপুরের সালথা উপজেলায় এক প্রতিবন্ধী নারীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে মো. কাইয়ুম মোল্যা (৪৫) নামে দুই সন্তানের এক জনককে গ্রেপ্তার করেছে Read more

দেবদারু ও কাঁঠাল গাছে চড়ুই পাখির মেলা
দেবদারু ও কাঁঠাল গাছে চড়ুই পাখির মেলা

পড়ন্ত বিকেল, এই বুঝি সন্ধ্যা নেমে এলো। হাসপাতালে আহত রোগীর স্বজনেরা কেউ কাঁদছেন ও কেউ হাসছেন। স্বজন অসুস্থতার কারণে কেউ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন