ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই দিনে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে আটক হওয়া ১১ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে মহেশপুর ব্যাটালিয়ন-৫৮ এর অধীনস্থ বাঘাডাংগা বিওপি এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। বাঘাডাংগা গ্রামের মো. টুনু মিয়ার গোডাউনের পশ্চিম পাশে খড়ের গাদার ভেতর থেকে মালিকবিহীন অবস্থায় একটি দেশি পিস্তল ও একটি গুলি উদ্ধার করা হয়। অভিযানটি পরিচালনা করেন জেসিও-৮৭৫১ সুবেদার মো. আতিয়ার রহমান। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি মহেশপুর থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।অন্যদিকে, গত ১০ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে ভারতের ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের জোড়পাড়া ক্যাম্প কর্তৃপক্ষ মহেশপুর ব্যাটালিয়নকে জানায়, অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় ১১ জন বাংলাদেশিকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে দুইজন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।বিজিবির যাচাই-বাছাই শেষে ওই দিন রাত সাড়ে ৯টার দিকে মহেশপুর সীমান্তের ৬১/৭ এস পিলার এলাকায় কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশিদের ফেরত দেয় বিএসএফ। পরে তাঁদের জীবননগর থানায় সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে হস্তান্তর করা হয়।মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৩৯ কেন্দ্রে হবে জকসুর ভোটগ্রহণ
৩৯ কেন্দ্রে হবে জকসুর ভোটগ্রহণ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে মোট ৩৯টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। জকসুর প্রধান নির্বাচন কমিশনার Read more

কাশিমপুরে অপহরণ ও ধর্ষণ চেষ্টার অভিযোগ, আটক ১
কাশিমপুরে অপহরণ ও ধর্ষণ চেষ্টার অভিযোগ, আটক ১

গাজীপুরের কাশিমপুরে তিন যুবকের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণ চেষ্টার মামলার অভিযোগে সাব্বির হোসেন নামের একজনকে আটক করেছে কাশিমপুর থানা পুলিশ।রবিবার Read more

ভাড়া বাসায় রহস্যজনক মৃত্যু, কুবি শিক্ষার্থী ও মায়ের মরদেহ উদ্ধার
ভাড়া বাসায় রহস্যজনক মৃত্যু, কুবি শিক্ষার্থী ও মায়ের মরদেহ উদ্ধার

কুমিল্লা নগরীতে মা-মেয়ের রহস্যজনক মৃত্যু ঘটেছে। পুলিশ তাদের মরদেহ উদ্ধার করেছে। রবিবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে কালিয়াজুরী এলাকার পিটিআই মাঠসংলগ্ন Read more

স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকুর শোক
স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকুর শোক

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য Read more

জানা গেল বাকৃ‌বি‌তে ২০২৪-২৫ শিক্ষাব‌র্ষের ফাঁকা আসন সংখ‌্যা
জানা গেল বাকৃ‌বি‌তে ২০২৪-২৫ শিক্ষাব‌র্ষের ফাঁকা আসন সংখ‌্যা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (লেভেল–১, সেমিস্টার–১) স্নাতক পর্যায়ের তিন দিনব্যাপী চূড়ান্ত ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। ৬‌টি অনুষদের মোট Read more

এবার টিএলপিকে নিষিদ্ধ ঘোষণা করলো পাকিস্তান
এবার টিএলপিকে নিষিদ্ধ ঘোষণা করলো পাকিস্তান

পাকিস্তানের ক্ষমতাসীন সরকার সন্ত্রাসবিরোধী আইনের আওতায় দেশটির একটি সহিংস গোষ্ঠীকে নিষিদ্ধ ঘোষণা করেছে। ইসরায়েলবিরোধী এক বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে পাঁচজন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন