খাগড়াছড়ির পানছড়িতে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন সদর ইউপির ৫ নং ওয়ার্ডের কালানাল এলাকার মৃত আব্দুস সোবহানের ছেলে মোঃ মইনুল ইসলাম ভুট্টু (৩৭)।বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে এবং দুই হাতের কব্জি কেটে ফেলে। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠান।এ ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্র জানায়, আহত মইনুল ইসলামের বিরুদ্ধে পানছড়ি থানায় অস্ত্র, চুরি, ডাকাতি মামলা সহ ১২টি মামলা রয়েছে। ফলে হামলার পেছনে অতীতের মামলা বা শত্রুতার যোগসূত্র রয়েছে কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে।জামায়াতে ইসলামী’র প্রেস বিজ্ঞপ্তি-ঘটনার পরপরই বাংলাদেশ জামায়াতে ইসলামী পানছড়ি উপজেলা শাখা একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে। সেখানে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সম্প্রতি একটি বিশেষ মহল জামায়াতে ইসলামী ও পানছড়ি উপজেলা জামায়াতের সভাপতি মোঃ জাকির হোসেনের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, নিহত আব্দুস সোবহানের ছেলে মইনুল ইসলাম ভুট্টুর সাথে জামায়াত সভাপতি জাকির হোসেনের কোনো সম্পৃক্ততা নেই। অথচ একটি চক্র জাকির হোসেনকে উদ্দেশ্যমূলকভাবে জড়িয়ে সামাজিক বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে। জামায়াতে ইসলামী পানছড়ি উপজেলা শাখা এ ধরনের বিভ্রান্তিকর অপপ্রচার ও মিথ্যা প্রচারণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।একই সঙ্গে আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে প্রকৃত অপরাধীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় সংগঠনটি।পানছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন জানান, নিহত ভুট্টুর বিরুদ্ধে অস্ত্র মামলা সহ ১২টি মামলা রয়েছে। এছাড়া নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে অভিযোগ মূলে ব্যবস্থা গ্রহণ করবো।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লন্ডনে ড. ইউনূসের সঙ্গে বৈঠক করতে চান টিউলিপ সিদ্দিক
লন্ডনে ড. ইউনূসের সঙ্গে বৈঠক করতে চান টিউলিপ সিদ্দিক

যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী ও লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিক বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের আগ্রহ Read more

পুঠিয়ায় বাইকের ধাক্কায় প্রাণ হারালেন বৃদ্ধ ভ্যানচালক
পুঠিয়ায় বাইকের ধাক্কায় প্রাণ হারালেন বৃদ্ধ ভ্যানচালক

রাজশাহী পুঠিয়া বেপরোয়া গতির বাইকের ধাক্কায় বৃদ্ধ ভ্যানচালক আব্দুল খালেক নিহত হয়েছেন। এ সময় আহত হয়ে মোটরসাইকেল চালক সোহেল (২৫) রামেক হাসপাতালে Read more

এবার এমপিওভুক্ত শিক্ষকদের ‘নিবন্ধন সনদ’ যাচাইয়ের উদ্যোগ
এবার এমপিওভুক্ত শিক্ষকদের ‘নিবন্ধন সনদ’ যাচাইয়ের উদ্যোগ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে জাল সনদে শিক্ষকতা করার পথ চিরতরে বন্ধ করতে কঠোর পদক্ষেপ নিয়েছে সরকার। পদক্ষেপের অংশ হিসেবে দেশের এমপিওভুক্ত শিক্ষকদের নিবন্ধন Read more

সিভিল সার্জন সম্মেলন উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
সিভিল সার্জন সম্মেলন উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

দেশের মাঠ পর্যায়ের স্বাস্থ্য প্রশাসকদের অংশগ্রহণে আজ সোমবার (১২ মে) সিভিল সার্জন সম্মেলন অনুষ্ঠিত হবে।সকাল সাড়ে ১০টায় তেজগাঁও কার্যালয়ের শাপলা Read more

অস্ত্র নিয়ে ডাকাতি, মডেল-টিকটক তারকাসহ গ্রেপ্তার ৩
অস্ত্র নিয়ে ডাকাতি, মডেল-টিকটক তারকাসহ গ্রেপ্তার ৩

বাড়ি থেকে ১৩ কোটি টাকারও বেশি নগদ অর্থ এবং মূল্যবান জিনিসপত্র অস্ত্র নিয়ে ভয়াবহভাবে ডাকাতির ঘটনায় সন্দেহভাজন তিনজনকে গ্রেপ্তার করেছে Read more

সোমবার আবারও সাইন্সল্যাবে গণজমায়েতের ঘোষণা শিক্ষার্থীদের
সোমবার আবারও সাইন্সল্যাবে গণজমায়েতের ঘোষণা শিক্ষার্থীদের

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বাস্তবায়নের লক্ষ্যে চূড়ান্ত অধ্যাদেশ জারির এক দফা দাবিতে নতুন কর্মসূচি দিয়েছে রাজধানীর সাত কলেজের শিক্ষার্থীরা। আগামী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন