রাজশাহীর বাঘায় সি.এন.জি চালিত গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রতিটি পরিবার আর্থিকভাবে ব্যাপক ক্ষতির শিকার হয়েছে। খবর পেয়ে ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করে তাদের মানবিক সহায়তা প্রদান করেছেন উপজেলা নির্বাহী অফিসার।বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মনিগ্রাম ইউনিয়নের কলাবাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে।স্থানীয় লোকজন জানান, বুধবার দুপুর একটার সময় উপজেলার মনিগ্রাম ইউনিয়নের কলাবাড়িয়া গ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে অগ্নিকাণ্ডে পরপর চারটি বাড়িতে আগুন লাগে।পরিবারগুলো হলো ঐ গ্রামের হাসমত আলী, আব্দুল লতিফ, আশরাফুল ইসলাম ও আসকান আলী। এ সময় স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু কোনোভাবেই তারা সেই আগুন নিয়ন্ত্রণ করতে পারেননি। পরক্ষণে পাশ্ববর্তী চারঘাট উপজেলা থেকে ফায়ার সার্ভিসের একটি টিম এসে আগুন নিয়ন্ত্রণ করেন। ততোক্ষণে চার বাড়ির ছয়টি ঘর পুড়ে ভস্মীভূত হয়।এদিকে খবর পেয়ে বাঘা উপজেলা নির্বাহী অফিসার শাম্মি আক্তার ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করেন এবং চারটি পরিবারের মাঝে তাৎক্ষণিকভাবে চাল, ডাল, সয়াবিন ও বিস্কিটসহ শুকনা খাবার প্রদান করেন। একই সঙ্গে পরদিন বৃহস্পতিবার বাড়িপ্রতি দুই বান্ডিল করে ঢেউটিন ও আর্থিক সহায়তা প্রদানের তালিকা করে তাঁর নিজ কার্যালয়ে ফিরে আসেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল ইসলাম।আগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হাসমত আলী জানান, সিলিন্ডার বিস্ফোরণের কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ ঘটনায় চার পরিবার মিলে প্রায় ছয় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে, যা আমাদের জন্য অপরনীয়। তিনি সমাজ হিতৈষীসহ সরকারের উচ্চতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
২৬ দেশের গবেষক নিয়ে ইবিতে আন্তর্জাতিক সম্মেলন
২৬ দেশের গবেষক নিয়ে ইবিতে আন্তর্জাতিক সম্মেলন

বিশ্বের ২৬টি দেশের ২৫০টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে ইসলামী বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে দু’দিনব্যাপী ‘আন্তর্জাতিক গবেষণা সম্মেলন (COMPAS) 2025’। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের Read more

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে কাভার্ডভ্যানের চাপায় দুই ছাত্রদল নেতা নিহত
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে কাভার্ডভ্যানের চাপায় দুই ছাত্রদল নেতা নিহত

ঢাকায় মোটরসাইকেল মেরামত শেষে বাড়ি ফেরার পথে কাভার্ডভ্যানের চাপায় প্রাণ হারিয়েছেন মাদারীপুরের শিবচর উপজেলার দুই ছাত্রদল নেতা। এ মর্মান্তিক ঘটনায় Read more

ওমান উপকূলে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা
ওমান উপকূলে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা

ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, ওমানের সালালাহ বন্দরের কাছে একটি মার্কিন লজিস্টিকস জাহাজকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।শনিবার (২৮ মার্চ) দেশটির Read more

মন্দিরে ডিউটিরত অবস্থায় গুলি চুরি, ওসি প্রত্যাহার
মন্দিরে ডিউটিরত অবস্থায় গুলি চুরি, ওসি প্রত্যাহার

ঢাকার বাড্ডায় নিমতলীর শ্রী শ্রী মহাদেব আশ্রম ও কালী মন্দিরে দায়িত্বরত পুলিশ সদস্যদের মালামালসহ ৩০ রাউন্ড গুলি চুরির ঘটনায় দায়িত্বে Read more

লাইফ সাপোর্টে তোফায়েল আহমেদ, ‘অবস্থা ভালো নয়’
লাইফ সাপোর্টে তোফায়েল আহমেদ, ‘অবস্থা ভালো নয়’

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। রোববার (২৮ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন