ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জয়ী বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের পুরো প্যানেলের সদস্যরা শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে দোয়া ও মোনাজাত করেছেন।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদসহ পুরো প্যানেলের নেতারা রাজধানীর রায়েরবাজার স্মৃতিসৌধে যান। পরে সেখানে তারা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।এবারের নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা ডাকসুর মোট ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করে ২৩টিতেই জয় পেয়েছেন। এর মধ্যে গুরুত্বপূর্ণ ভিপি, জিএস ও এজিএসসহ অধিকাংশ সম্পাদক ও সদস্য পদ রয়েছে। ফলাফল অনুযায়ী ভিপি পদে সাদিক কায়েম পেয়েছেন ১৪ হাজার ৪২ ভোট ও জিএস পদে এস এম ফরহাদ পেয়েছেন ১০ হাজার ৭৯৪ ভোট। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ৭০৮ ভোট ও জিএস প্রার্থী তানভীর বারী হামিম পেয়েছেন ৫ হাজার ২৮৩  ভোট। এজিএসে পদে মহিউদ্দীন খান পেয়েছেন ১১ হাজার ৭৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্রার্থী তানভীর আল হাদী মায়েদ পেয়েছেন ৫ হাজার ৬৪ ভোট।এছাড়া আরও ২০ পদে বিজয় লাভ করেছেন ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা। এর মধ্যে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতেমা তাসনিম জুমা পেয়েছেন ১০ হাজার ৬৩১ ভোট। ৭ হাজার ৮৩৩ ভোট পেয়ে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে জয়ী হন ইকবাল হায়দার। আন্তর্জাতিক সম্পাদক পদে খান জসিম পেয়েছেন ৯ হাজার ৭০৬ ভোট।ছাত্র পরিবহন সম্পাদক হিসেবে লড়ে আসিফ আবদুল্লাহ পেয়েছেন ৯ হাজার ৬১ ভোট। ৭ হাজার ২৫৫ ভোট পেয়ে ক্রীড়া সম্পাদক হিসেবে নির্বাচিত হন আরমান হোসাইন। কমন রুম, রিডিং রুম ও কাফেটেরিয়া সম্পাদক পদে উম্মে ছালমা পেয়েছেন ৯ হাজার ৯২০ ভোট। ১১ হাজার ৭৪৭ ভোট পেয়ে মানবাধিকার ও আইন সম্পাদক হন সাখাওয়াত জাকারিয়া। স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে এমএম আল মিনহাজ পেয়েছেন ৭ হাজার ৩৮ ভোট। এছাড়া ৯ হাজার ৩৪৪ ভোট পেয়ে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক বিজয় ছিনিয়ে আনেন মাজহারুল ইসলাম।ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে সদস্য হিসেবে বিজয়ী হয়েছেন সাবিকুন্নাহার তামান্না (১০ হাজার ৪৮ ভোট), সর্বমিত্র (৮ হাজার ৯৮৮ ভোট), আনাস ইবনে মুনির (৫ হাজার ১৫ ভোট), ইমরান হোসেন (৬ হাজার ২৫৬), তাজিনুর রহমান (৫ হাজার ৬৯০), মেফতাহুল হোসেন আল মারুফ (৫ হাজার ১৫), বেলাল হোসাইন অপু খান (৪ হাজার ৮৬৫), রাইসুল ইসলাম (৪ হাজার ৫৩৫), মো. শাহিনুর রহমান (৪ হাজার ৩৯০), মোছা. আফসানা আক্তার (৫ হাজার ৭৪৭) ও রায়হান উদ্দীন (৫ হাজার ৮২ ভোট)।প্যানেলের বাইরে বাকি পাঁচ পদে জয়ী হয়েছেন অন্য প্রার্থীরা। তারা হলেন- সমাজসেবা সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী যুবাইর বিন নেছারী। সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী সানজিদা আহমেদ তন্বী। সদস্য পদে হেমা চাকমা ও উম্মু উসউয়াতুন রাফিয়া।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দুর্নীতিবাজরা নেই, তাই বাজারে গরুর দাম কম : স্বরাষ্ট্র উপদেষ্টা
দুর্নীতিবাজরা নেই, তাই বাজারে গরুর দাম কম : স্বরাষ্ট্র উপদেষ্টা

আওয়ামী লীগ এখন ক্ষমতায় নেই, আর দুর্নীতিবাজরাও নেই বলেই অনেকের হাতে গরু কেনার মতো অর্থ নেই-এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা Read more

স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ আর নেই
স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ আর নেই

চলে গেছেন স্থানীয় সরকার ও নির্বাচন বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ। বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর একটি হাসপাতালে তিনি Read more

ইন্দোনেশিয়ায় মাদরাসার ভবন ধসে নিহত ৩ শিক্ষার্থী, নিখোঁজ ৩৮
ইন্দোনেশিয়ায় মাদরাসার ভবন ধসে নিহত ৩ শিক্ষার্থী, নিখোঁজ ৩৮

ইন্দোনেশিয়ার ইস্ট জাভা প্রদেশে একটি ইসলামিক বোর্ডিং স্কুল (মাদরাসা) ধসে অন্তত তিন শিক্ষার্থী নিহত হয়েছে। নিখোঁজ রয়েছে কমপক্ষে ৩৮ শিক্ষার্থী।  আজ Read more

আওয়ামী লীগ নেতার নেতৃত্বে যুবদল নেতার বাড়ি ভাঙচুর, আগুন
আওয়ামী লীগ নেতার নেতৃত্বে যুবদল নেতার বাড়ি ভাঙচুর, আগুন

কিশোরগঞ্জের যশোদল ইউনিয়ন যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক খাইরুল ইসলাম রতনের বাড়িঘরে ভাঙচুর করে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতা কামরুল ইসলামের Read more

নাটোরের লালপুরে রান্নাঘরে মিললো শাশুড়ির মরদেহ
নাটোরের লালপুরে রান্নাঘরে মিললো শাশুড়ির মরদেহ

নাটোরের লালপুরে হাজেরা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার (৪ অক্টোবর) ভোরে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের মাঝগ্রামে এ Read more

মিরসরাইয়ে তুচ্ছ ঘটনায় দু’পক্ষের সংঘর্ষ, আহত ৩
মিরসরাইয়ে তুচ্ছ ঘটনায় দু’পক্ষের সংঘর্ষ, আহত ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় জামায়াত নেতা মাষ্টার জাহিদ ও জহির নামে দুজন আহত হয়েছেন। এছাড়াও হামলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন