আইফোনপ্রেমীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অ্যাপল আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো তাদের নতুন স্মার্টফোন সিরিজ আইফোন ১৭। এ সিরিজে থাকছে চারটি সংস্করণ; আইফোন ১৭, আইফোন ১৭ প্রো, আইফোন ১৭ প্রো ম্যাক্স ও আইফোন ১৭ এয়ার। এই সিরিজের সবচেয়ে পাতলা ও হালকা ফোন হিসেবে ইতিমধ্যেই নজর কেড়েছে ‘আইফোন ১৭ এয়ার’। এর পুরুত্ব মাত্র ৫.৬ মিলিমিটার, ওজন ১৬৫ গ্রাম। পরিবেশবান্ধব চিন্তা থেকে ফোনটির কাঠামো তৈরি করা হয়েছে ৮০ শতাংশ পুনর্ব্যবহৃত টাইটেনিয়াম দিয়ে।ফোনটিতে রয়েছে একটি ৬.৫ ইঞ্চির সুপার রেটিনা ডিসপ্লে। সামনে ও পেছনে প্রো-সিরামিক শিল্ড ব্যবহার করা হয়েছে, যা আগের মডেলগুলোর তুলনায় ফোনের স্থায়িত্ব বাড়িয়েছে উল্লেখযোগ্যভাবে। অ্যাপলের মতে, এটি ফোন ভাঙার ঝুঁকি চারগুণ পর্যন্ত কমিয়ে দেয়।আইফোন ১৭ এয়ার চালিত হচ্ছে আইওএস ২৬-এ, যেখানে যুক্ত হয়েছে অ্যাডাপটিভ পাওয়ার ম্যানেজমেন্ট ফিচার এবং এন১ ওয়্যারলেস চিপ। এতে ব্যাটারির ব্যবহার হবে আরও কার্যকর, পাশাপাশি এআই প্রযুক্তির উন্নতির ফলে ফোনটি ম্যাকবুক প্রো-এর পারফরম্যান্সের কাছাকাছি যাবে বলে দাবি করছে অ্যাপল।ফটোগ্রাফির ক্ষেত্রে এই মডেলটিতেও এসেছে আপগ্রেড। এর পেছনে রয়েছে ৪৮ মেগাপিক্সেলের ফিউশন ক্যামেরা সিস্টেম, যা উন্নত ইমেজ প্রসেসিং সুবিধা দেয়। সামনে রয়েছে ১৮ মেগাপিক্সেলের সেন্টার স্টেজ ফ্রন্ট ক্যামেরা, যা ভিডিও কল ও সেলফিতে স্থিতিশীলতা ও ফোকাস বজায় রাখতে সহায়ক।এ সিরিজের কোনো মডেলেই থাকবে না সিমকার্ড স্লট। ব্যবহার করা যাবে শুধু ই-সিম। ব্যাটারি ক্ষমতা নির্ধারণ করা হয়েছে ৩১৪৯ এমএএইচ। ফোনটি পাওয়া যাবে চারটি ভিন্ন রঙে; কালো, সাদা, হালকা সোনালি ও আকাশি নীল। আন্তর্জাতিক বাজারে এর দাম ধরা হয়েছে ৯৯৯ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ২২ হাজার টাকা থেকে শুরু হলেও দেশে আনুষ্ঠানিকভাবে এলে দাম আরো কিছুটা বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কেকের শেষ টুকরোতেই ইতি ২৫ বছরের দাম্পত্য জীবন
কেকের শেষ টুকরোতেই ইতি ২৫ বছরের দাম্পত্য জীবন

এক টুকরো কেক শেষ পর্যন্ত ভাঙন ধরাল এক দম্পতির ২৫ বছরের দাম্পত্য জীবনে। সম্প্রতি এমনই ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে।গণমাধ্যমের প্রতিবেদনে বলা Read more

মানুষের নিরাপত্তা দিতে না পারলে কোনো সংস্কারই কাজে আসবে না: ফখরুল
মানুষের নিরাপত্তা দিতে না পারলে কোনো সংস্কারই কাজে আসবে না: ফখরুল

মানুষের নিরাপত্তা দিতে না পারলে কোনো সংস্কারই কাজে আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।তিনি বলেন, Read more

মারা গেছেন হিরো আলমের বাবা, নিজবাড়িতে জানাজা
মারা গেছেন হিরো আলমের বাবা, নিজবাড়িতে জানাজা

কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের পালক বাবা আবুল রাজ্জাক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার Read more

পাকিস্তান যেকোনো মূল্যে পানির অধিকার রক্ষা করবে: শেহবাজ শরীফ
পাকিস্তান যেকোনো মূল্যে পানির অধিকার রক্ষা করবে: শেহবাজ শরীফ

কাশ্মিরে হামলার পর পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি বন্টন চুক্তি বাতিল করেছে ভারত। অন্যদিকে পাকিস্তান আগেই পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছে, পানি Read more

৯ জানুয়ারি: নামাজের সময়সূচি
৯ জানুয়ারি: নামাজের সময়সূচি

আজ শুক্রবার, ৯ জানুয়ারি ২০২৬ ইংরেজি, ২৫ পৌষ ১৪৩২ বাংলা, ১৯ রজব ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের Read more

বাঁশ কোড়লের নানান পদের রেসিপি
বাঁশ কোড়লের নানান পদের রেসিপি

বাঁশ মানেই যেন গ্রামীণ জীবনের অবিচ্ছেদ্য অংশ। ঘর বানানো থেকে শুরু করে সাঁকো, ঝাড়ু, মাছ ধরার ফাঁদ কিংবা খেলনা — Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন