আগামীকাল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে বাংলাদেশের এশিয়া কাপ মিশন। দুবাইয়ের শেখ আবু জায়েদ স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে টাইগাররা। মাঠের লড়াইয়ের আগে টাইগারদের জন্য বিশেষ পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।এশিয়া কাপের আগে টানা তিন টি-টোয়েন্টি সিরিজ জিতেছে লিটন দাসের দল। ফলে এই দলের ওপর ভক্তদের প্রত্যাশা বেড়ে গেছে। তবে সেই প্রত্যাশা টাইগাররা কতটুকু পূরণ করতে পারবে, সেটি সময়ই বলে দেবে।তবে এই টুর্নামেন্টে কিভাবে ভালো করতে হবে তা জানিয়ে দিয়েছে বিসিবি বস। তিনি বলেছেন, ‘এই ফরম্যাটের খেলায় ব্যাটিং-বোলিং সব দলই প্রায় একই রকম করে। কিন্তু পার্থক্য গড়ে দেবে রানিং বিটুইন দ্য উইকেট এবং ফিল্ডিং। যদি আমরা রানিং বিটুইন দ্য উইকেটে ১৫ রান বেশি করতে পারি বা ফিল্ডিংয়ে ১০ রান বেশি করতে পারি, তাহলে এই ২৫ রানই ম্যাচের ফল নির্ধারণ করবে।’এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচ হংকংয়ের বিপক্ষে। যেখানে কাগজে-কলমে আর পারফরম্যান্স সব জায়গায় এগিয়ে আছে টাইগাররা। তবে বাংলাদেশের আসল পরীক্ষা শুরু হবে ১৬ সেপ্টেম্বর। এদিন ‘বি’ গ্রুপের অন্যতম শক্তিশালী দল আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।এ ম্যাচ নিয়ে বুলবুল বলেন, ‘ওদের ভেন্যুই আরব আমিরাত। কিছুদিন আবুধাবি ছিল, এখন শারজাহ। তাই হোম অ্যাডভান্টেজ পেতে পারে। তবু আমাদের খেলোয়াড় যে স্কিল সেট আছে, আমি নিশ্চিত তারা তাদের সর্বস্ব দিলে ভালো করতে পারবে, ইনশাআল্লাহ্‌।’সবশেষে বাংলাদেশ ক্রিকেট দলের এশিয়া কাপ নিয়ে প্রত্যাশা ব্যক্ত করে বিসিবি প্রেসিডেন্ট বলেন, ‘আমি আশা করছি, আমাদের অনেক দূর যাওয়ার সম্ভাবনা আছে। যদিও এই ফরম্যাটে ভবিষ্যদ্বাণী করা কঠিন, তবে আমি এই দলের ওপর খুব আত্মবিশ্বাসী।’

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আমন্ত্রণে ৫ দিন ধরে অস্ট্রেলিয়াতে অবস্থান করছি: আজহারী
আমন্ত্রণে ৫ দিন ধরে অস্ট্রেলিয়াতে অবস্থান করছি: আজহারী

অস্ট্রেলিয়ার মুসলিম কমিউনিটির আমন্ত্রণে গত ৫ দিন ধরে দেশটিতে অবস্থান করছেন বাংলাদেশের জনপ্রিয় ধর্মীয় বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী। তার Read more

কালিয়াকৈরে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৪
কালিয়াকৈরে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৪

গাজীপুরের কালিয়াকৈরে মালবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার ধামরাই-ফুলবাড়িয়া আঞ্চলিক Read more

জীবননগরে পাটের দাম বেশি হলেও উৎপাদন খরচ নিয়ে দুশ্চিন্তায় চাষিরা
জীবননগরে পাটের দাম বেশি হলেও উৎপাদন খরচ নিয়ে দুশ্চিন্তায় চাষিরা

চুয়াডাঙ্গার জীবননগরে পাটের দাম কিছুটা বেশি হলেও পর্যাপ্ত বৃষ্টিতে পাট পচাতে ঝামেলা না হওয়ার কারণে স্বস্তিতে রয়েছেন পাট চাষিরা। তবে Read more

গাজীপুরে রহস্য ঘেরা প্রাচীন পাথরকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি
গাজীপুরে রহস্য ঘেরা প্রাচীন পাথরকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সাকাশ্বর গ্রামে তুরাগ নদীর তীরে অবস্থিত একটি রহস্যময় প্রাচীন পাথরকে ঘিরে এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য ও Read more

কমিটি গঠনেই আটকে আছে হাবিপ্রবি ছাত্র সংসদ নির্বাচন
কমিটি গঠনেই আটকে আছে হাবিপ্রবি ছাত্র সংসদ নির্বাচন

কাগজে-কলমে এবং কমিটি গঠনে আটকে আছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (হাকসু) নির্বাচন। নির্বাচন আয়োজনের জন্য Read more

দক্ষিণ আফ্রিকার নতুন পুলিশ মিনিস্টার হলেন ভারতীয় বংশোদ্ভূত কাচালিয়া
দক্ষিণ আফ্রিকার নতুন পুলিশ মিনিস্টার হলেন ভারতীয় বংশোদ্ভূত কাচালিয়া

দক্ষিণ আফ্রিকার নতুন পুলিশ মিনিস্টার হিসেবে আজ শপথ নিলেন ভারতের বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকান নাগরিক প্রফেসর ফিরোজ কাচালিয়া।দক্ষিণ আফ্রিকার নতুন পুলিশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন