পতিত সরকারের দোসরদের কারণে ডাকসু নির্বাচনে ছাত্রদলের ভরাডুবি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। এই নির্বাচন বিএনপিকে একটি সতর্কতা সংকেত দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর বরিশালের অনুষ্ঠানে যোগ দেন তিনি।বরিশাল নগরীর সদর রোডে দলীয় কার্যলয়ে জেলা ও মহানগর জাতীয়তাবাদী মহিলা দলের বিপুল সংখ্যক নেতাকর্মীরা এতে অংশ নেন।উৎসবমুখর পরিবেশে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এসময় আগামী জাতীয় নির্বাচনে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সেলিমা রহমান।এর আগে তিনি বরিশালের মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়নের সেলিমপুর বাজারে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, আজকে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে, দুই একটি রাজনৈতিক দল তারা ভোটের মাধ্যমে আসতে চাচ্ছে না। তারা বলছে পিআর পদ্ধতি, কিসের পিআর পদ্ধতি, আমি মানুষ দেখছি, ভোট দিবো। আমি বুঝবো ওনাকে ভোট দিচ্ছি কিনা, এটা তো হতে পারে না।তিনি আরো বলেন, বিএনপির আন্দোলন-সংগ্রামের প্রধান লক্ষ জাতীয় সংসদ নির্বাচন এখনও অর্জিত হয়নি। তাই নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে এবং ঐক্যবদ্ধ থেকে লক্ষ্য অর্জনে কাজ করতে হবে। বিএনপি নেতাকর্মীদের সতর্ক থেকে তাদের প্রতিহত করতে হবে।বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভার আয়োজন করে বাটামারা ইউনিয়ন বিএনপি।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাটামারা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাস্টার আব্দুর রহমান। এতে প্রধান বক্তা ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির ১নং সদস্য, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস ছত্তার খান।বিশেষ অতিথি ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ, বাবুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইসরাত হোসেন কচি তালুকদার, মুলাদী পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুর রব খান প্রমুখ।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সুনামগঞ্জে দুই শিক্ষার্থীসহ তিনজনকে হত্যার দায়ে ঘাতক বাসচালক গ্রেফতার
সুনামগঞ্জে দুই শিক্ষার্থীসহ তিনজনকে হত্যার দায়ে ঘাতক বাসচালক গ্রেফতার

সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে সিএনজির সঙ্গে সংঘর্ষে দুই শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যুর ঘটনায় জড়িত ঘাতক বাসচালক জাকির আলমকে (৩৫) গ্রেফতার করেছে র‍্যাব-৯।বৃহস্পতিবার Read more

চুয়াডাঙ্গা সীমান্তে ৫৪ জনকে পুশব্যাক করল বিএসএফ
চুয়াডাঙ্গা সীমান্তে ৫৪ জনকে পুশব্যাক করল বিএসএফ

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হরিহরনগর সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) দু' দফায় ৫৪ জন বাংলাদেশিকে পুশব্যাক করেছে। এদের মধ্যে ১১ Read more

ফেলানী হত্যার ১৫ বছর, এখনো ন্যায় বিচারের আশায় পরিবার
ফেলানী হত্যার ১৫ বছর, এখনো ন্যায় বিচারের আশায় পরিবার

আগামীকাল বুধবার (৭ জানুয়ারি) পূর্ণ হবে ফেলানী হত্যার ১৫ বছর। ২০১১ সালের এই দিনে কুড়িগ্রামের ফুলবাড়ী অনন্তপুর সীমান্তে ভারতীয় সীমান্ত Read more

জনগণের ইচ্ছায় সরকারপ্রধানের পদে বসেছি: ড. ইউনূস
জনগণের ইচ্ছায় সরকারপ্রধানের পদে বসেছি: ড. ইউনূস

নিজের ইচ্ছাতে নয়, দেশের জনগণের ইচ্ছায় সরকারপ্রধানের দায়িত্ব নিয়েছেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তা Read more

সিরিয়ার জনগণের যুদ্ধভীতি নেই, ইসরায়েলকে সতর্কবার্তা আল শারার
সিরিয়ার জনগণের যুদ্ধভীতি নেই, ইসরায়েলকে সতর্কবার্তা আল শারার

সিরিয়ায় দ্রুজ জনগোষ্ঠীর ওপর সরকারি বাহিনীর অভিযানের জেরে দেশটির অন্তত ১৬০টি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামলার পর সিরিয়ার অন্তর্বর্তী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন