ক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্ব থেকে অনেক আগেই মূলপর্ব নিশ্চিত করেছিল বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে বাছাইপর্ব শেষ হলো হার দিয়েই। লিওনেল স্কালোনির দল শেষ ম্যাচে ইকুয়েডরের কাছে হেরেছে ১-০ গোলে।বুধবার সকালে ইকুয়েডরের স্তাডিও মনুমেন্টালে নির্ধারিত সময়ের যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করেন এভার ভ্যালেন্সিয়া। সেই একমাত্র গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে।প্রথমার্ধেই আর্জেন্টিনা বড় ধাক্কা খায়। ৩১ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্ডি। যদিও দ্বিতীয়ার্ধের শুরুতে (৫০ মিনিটে) ইকুয়েডরের মিডফিল্ডার কেইসেডো লাল কার্ড দেখে মাঠ ছাড়লে সংখ্যাগত ভারসাম্য আসে, কিন্তু গোল শোধ করতে ব্যর্থ হয় আলবিসেলেস্তেরা।মেসিকে ছাড়াই নামা আর্জেন্টিনা এদিন শুরুর একাদশে বেশ কিছু পরিবর্তন আনে। কার্ড জটিলতায় খেলতে পারেননি ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো। হুলিয়ান আলভারেজও ছিলেন না শুরুর একাদশে।শেষ পর্যন্ত আর্জেন্টিনা ১৮ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে বাছাইপর্ব শেষ করল।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এশিয়া কাপের জন্য বাংলাদেশের দল ঘোষণা
এশিয়া কাপের জন্য বাংলাদেশের দল ঘোষণা

আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাওয়া এশিয়া কাপ এবং তার আগে সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের Read more

যুক্তরাষ্ট্রে দুর্ঘটনার কবলে ব্যক্তিগত বিমান
যুক্তরাষ্ট্রে দুর্ঘটনার কবলে ব্যক্তিগত বিমান

যুক্তরাষ্ট্রে আবারও দুর্ঘটনার কবলে পড়লো একটি ব্যক্তিগত বিমান। নিউইয়র্কের উত্তরাঞ্চলে বিধ্বস্ত হয় বিমানটি।শনিবার (১২ এপ্রিল) স্থানীয় সময় দুপুরে, রাজ্যের রাজধানী Read more

আমি দল ছেড়ে যাইনি, এলাকার মানুষকেও ছাড়িনি: রুমিন ফারহানা
আমি দল ছেড়ে যাইনি, এলাকার মানুষকেও ছাড়িনি: রুমিন ফারহানা

বিএনপি থেকে বহিষ্কারের পর প্রথম প্রকাশ্য সমাবেশে প্রয়াত নেত্রী খালেদা জিয়ার জন্য দোয়া পড়িয়েছেন বিদ্রোহী প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। বৃহস্পতিবার (০১ Read more

মুস্তাফিজদের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
মুস্তাফিজদের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

মুস্তাফিজুর রহমানদের লাহোর কালান্দার্স আজ রাতে মাঠে নামবে। এছাড়া ফুটবলে রয়েছে ফ্রান্সের ম্যাচ।ক্রিকেটপিএসএলহায়দরাবাদ-কোয়েটাবিকেল ৩-৩০ মি., টি স্পোর্টস, পিটিভি স্পোর্টসলাহোর-করাচিরাত ৮টা, Read more

ইরানের শত্রুরা ‘পরাজিত’ হচ্ছে: মোজতবা খামেনি
ইরানের শত্রুরা ‘পরাজিত’ হচ্ছে: মোজতবা খামেনি

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা অব্যাহত থাকার মধ্যেই নওরোজ উপলক্ষে দেওয়া এক লিখিত বার্তায় ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেছেন, Read more

দিল্লিতে ধসে পড়া মোঘল সম্রাট হুমায়ুনের সমাধি থেকে ৫ জনের লাশ ‍উদ্ধার
দিল্লিতে ধসে পড়া মোঘল সম্রাট হুমায়ুনের সমাধি থেকে ৫ জনের লাশ ‍উদ্ধার

ভারতের রাজধনাী দিল্লিতে মোঘল সম্রাট হুমায়ুনের সমাধির একাংশ ধসে পড়েছে।  এতে ভেতরে থাকা ৫ জন নিহত ও বেশ কয়েকজনের হতাহতের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন