ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফল নিয়ে মধ্যরাতে ফেসবুক পোস্ট দিয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী উমামা ফাতেমা।মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টা ৩০ মিনিটে দেওয়া পোষ্টে তিনি লেখেন, ‘চলিতেছে সার্কাস। কে কে দেখতেছেন?!’এর আগে আরেক পোস্টে ছাত্রদলের সমর্থিত ভিপি প্রার্থী মো. আবিদুল ইসলাম খান লেখেন, ‘পরিকল্পিত কারচুপির এই ফলাফল দুপুরের পরপরই অনুমান করেছি। নিজেদের মতো করে সংখ্যা বসিয়ে নিন। এই পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম।’প্রসঙ্গত, ডাকসু নির্বাচনে এখন পর্যন্ত ৫টি হলের প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মো. আবু সাদিক (সাদিক কায়েম) পেয়েছেন ৭০৭৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আবিদুল ইসলাম খান পেয়েছেন ১৭৮৯ ভোট। আর উমামার ঝুলিতে ছিল ১৩১৬ ভোট।আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আন্দোলন ছাড়া আর পথ নেই: বিরোধীদলীয় নেতা
আন্দোলন ছাড়া আর পথ নেই: বিরোধীদলীয় নেতা

দেশের গণভোট ও সংবিধান সংস্কারের চূড়ান্ত রায় জনগণের কাছে প্রতিফলিত না হওয়ায় এখন আমাদের জন্য একমাত্র পথ বাকি—জনগণকে সঙ্গে নিয়ে Read more

বরগুনায় ৯ মামলার আসামি শ্রমিক লীগের আহ্বায়ক গ্রেফতার
বরগুনায় ৯ মামলার আসামি শ্রমিক লীগের আহ্বায়ক গ্রেফতার

বরগুনায় জেলা শ্রমিক লীগের আহবায়ক ৯ মামলার আসামি আঃ হালিম মোল্লা গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৯ এপ্রিল) রাত ১২টা ৫ Read more

‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার চালানো রাষ্ট্রের দায়িত্ব: স্বাস্থ্য উপদেষ্টা
‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার চালানো রাষ্ট্রের দায়িত্ব: স্বাস্থ্য উপদেষ্টা

‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার চালানো রাষ্ট্রের দায়িত্ব উল্লেখ করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, সংবিধান, উচ্চকক্ষ, নিম্নকক্ষ Read more

ভিপি প্রার্থীকে ‘শুভকামনা’ জানিয়ে উপদেষ্টা আসিফের পোস্ট, সমালোচনায় ডিলিট
ভিপি প্রার্থীকে ‘শুভকামনা’ জানিয়ে উপদেষ্টা আসিফের পোস্ট, সমালোচনায় ডিলিট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) ভিপি প্রার্থী আব্দুল কাদেরকে সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম Read more

এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল
এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল

গোপালগঞ্জে এনসিপি নেতা ও জুলাই যোদ্ধাদের উপর ফ্যাসিবাদী আওয়ামী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে রাজশাহীর বাগমারায় জামায়াতে ইসলামীর আয়োজনে বিক্ষোভ মিছিল ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন