ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের ভোট গণনা চলছে। আটটি কেন্দ্র থেকে প্রত্যেক হল সংসদের ফলাফল ও ডাকসুর ফলাফল ঘোষণা করা হবে। সিনেট ভবন সামনে থেকে ডাকসুর অফিসিয়াল ফলাফল ঘোষণা করা হবে।মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনের সই করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে, রিটার্নিং অফিসার অধ্যাপক ড. গোলাম রাব্বানী গণমাধ্যমকে জানান, ৮০ শতাংশ বা তার বেশি ভোট কাস্ট হয়েছে বলে আমরা ধারণা করছি। এদিকে নির্বাচনের রেজাল্টকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রবেশমুখে উৎসুক জনতা ভিড় জমিয়েছে। তাই প্রবেশ মুখগুলোতে অযথা ভিড় না করার জন্য জনসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার পর ভোট গণনার কাজ চলমান রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রবেশমুখে উৎসুক জনতাকে অযথা ভিড় না করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বিনীত অনুরোধ করা হলো। আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সুদানে মা-বাবার সামনে মেরে ফেলা হয়েছে সন্তানদের
সুদানে মা-বাবার সামনে মেরে ফেলা হয়েছে সন্তানদের

সুদানে প্যারামিলিটারি র‌্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) ভয়াবহতার তথ্য ধীরে ধীরে সামনে আসছে। দেশটির দারফুর অঞ্চলের এল-ফাশার শহরে যেন নৃশংসতা তারা Read more

ফ্লোটিলার দিকে আসছে ইসরায়েলি জাহাজ, যে কোনো সময় হামলা
ফ্লোটিলার দিকে আসছে ইসরায়েলি জাহাজ, যে কোনো সময় হামলা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দিকে যাওয়া ওয়ার্ল্ড সুমুদ ফ্লোটিলার দিকে এগিয়ে আসছে দখলদার ইসরায়েলের জাহাজ। বার্তাসংস্থা রয়টার্সকে বুধবার (১ অক্টোবর) Read more

উন্নত ভালুকা গঠনে সবার সহযোগিতা চান ইউএনও মাহমুদ
উন্নত ভালুকা গঠনে সবার সহযোগিতা চান ইউএনও মাহমুদ

ভালুকা উপজেলাকে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য রূপে গড়ে তোলার লক্ষ্যে সরকারি-বেসরকারি সকল মহলের সম্মিলিত উদ্যোগে চলমান কার্যক্রম ইতোমধ্যেই ব্যাপক Read more

ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করা খুবই কঠিন: সাবেক পরমাণু পরিদর্শক
ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করা খুবই কঠিন: সাবেক পরমাণু পরিদর্শক

জাতিসংঘের পরমাণু বিষয়ক সাবেক পরিদর্শক ডেভিড অলব্রাইট বলেছেন, ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ফরদো মাটির কমপক্ষে ৮০ মিটার বা ২৬২ ফুট Read more

যশোরে গণপিটুনিতে গরু চোরের মৃত্যু
যশোরে গণপিটুনিতে গরু চোরের মৃত্যু

যশোরের চৌগাছায় গরু চুরির সময় গণপিটুনিতে আহত আলমগীর হোসেনের (৪২) মৃত্যু হয়েছে। রবিবার (২২ মার্চ) যশোর ২৫০ শয্যা  জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন Read more

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন পর্তুগালের তারকা ফুটবলার
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন পর্তুগালের তারকা ফুটবলার

লিভারপুল ও পর্তুগালের তারকা ফুটবলার দিয়েগো জোটা এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। ২৮ বছর বয়সী এ পর্তুগিজ ফুটবলার তাঁর ভাই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন