ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগণনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন কারচুপি করছে বলে অভিযোগ তুলেছেন ছাত্রদলসহ দুটি প্যানেলের প্রার্থীরা। সন্ধ্যায় টিএসসি কেন্দ্রের সামনে অবস্থান নিয়ে এ অভিযোগ তোলেন তারা। এসময় প্রার্থীদের সামনে কেন্দ্রটির ভোট গণনা করার দাবি জানান তারা। তবে তাতে সাড়া দেয়নি প্রশাসন।কারচুপির অভিযোগ তুলে (টিএসসি) সামনে চরম উত্তেজনার সৃষ্টি করেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। এছাড়াও ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখায় সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ ছাত্রদলের নেতারা সেখানে উপস্থিত ছিলেন। তাদের সঙ্গে যোগ দেন গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতা ও স্বতন্ত্র এজিএস প্রার্থী হাসিবুল ইসলাম। দুই প্রার্থী অভিযোগ করেন, টিএসসি কেন্দ্রে ভোট গণনা দেখানোর এলইডি স্ক্রিনে ব্যালট বাক্স দেখানো হচ্ছে না। তাই তারা ভোট গণনা দেখতে ভেতরে যেতে চান। কিন্তু প্রশাসন তাদের ভেতরে যেতে দিতে বাধা দিয়েছে। আধা ঘন্টার বেশি টিএসসি কেন্দ্রের সামনে অবস্থান নিলেও ভেতরে ঢুকতে না পেরে এক পর্যায়ে তারা টিএসসি থেকে মিছিল বের করে সিনেট ভবনের দিকে চলে যান। এ সময় তাদেরকে ‘ভোট চোর ভোট চোর, জামায়াত শিবির ভোট চোর’ স্লোগান দিতে শোনা যায়।ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেন, ‘আমরা শুনতে পেরেছি শিবিরের প্রার্থীরা বিভিন্ন ভোটকেন্দ্রে গিয়ে ভোট গণনা দেখছেন। তবে আমরা কেন পারব না? তাহলে আমরা কীভাবে প্রশাসনের ওপর বিশ্বাস করব? বিভিন্ন জায়গায় কারচুপির অভিযোগ উঠেছে। প্রশাসন কী করতে চাচ্ছে, সেটি আমরা বুঝতে পারছি না।’ওই সময় টিএসসি ভোটকেন্দ্রের সামনে স্থাপন করা এলইডি স্ক্রিন বন্ধ অবস্থায় দেখা গেছে। তবে কয়েকজনকে সেটি চালুর চেষ্টা করতে দেখা যায়। পরে রাত পৌনে আটটার দিকে স্ক্রিনটি চালু করা হয়।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নড়িয়ায় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
নড়িয়ায় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ বাহিনীর অভিযানে অবৈধ অস্ত্রসহ মানিক মোল্লা (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।মঙ্গলবার Read more

ফল ব্যবসায়ী পরিচয়ে বাসা ভাড়া নিয়েছিলেন গ্রেপ্তার পর্ন-তারকা যুগল
ফল ব্যবসায়ী পরিচয়ে বাসা ভাড়া নিয়েছিলেন গ্রেপ্তার পর্ন-তারকা যুগল

ফল ব্যবসায়ী পরিচয়ে বান্দরবানে বাসা ভাড়া নিয়েছিলেন গ্রেফতার পর্ন তারকা যুগল। রবিবার (১৯ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩ টায় বান্দরবান Read more

ঢাকা ১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন আসিফ মাহমুদ
ঢাকা ১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন আসিফ মাহমুদ

ঢাকা ১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়বেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।শুক্রবার (১২ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক Read more

সাপাহারে গণসমাবেশ সফল করতে ইসলামী আন্দোলনের সংবাদ সম্মেলন
সাপাহারে গণসমাবেশ সফল করতে ইসলামী আন্দোলনের সংবাদ সম্মেলন

নওগাঁর সাপাহারে ১১ মে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমির চরমোনাই'র পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম এর গণসমাবেশ সফল করতে সাপাহার Read more

পতিত ফ্যাসিস্ট সরকার দেশকে শ্মশানে পরিণত করেছে: টুকু
পতিত ফ্যাসিস্ট সরকার দেশকে শ্মশানে পরিণত করেছে: টুকু

জনগণের প্রকৃত ম্যান্ডেট ছাড়া জোর জুলুম করে ক্ষমতা আকড়ে ধরে লুটপাট করে পতিত ফ্যাসিস্ট সরকার দেশকে শ্মশানে পরিণত করেছে বলে Read more

চট্টগ্রামে সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদের মরদেহ উদ্ধার
চট্টগ্রামে সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদের মরদেহ উদ্ধার

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সাহসী সেনানায়ক, সাবেক সেনাবাহিনী প্রধান ও বীর প্রতীক খেতাবপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল (অব.) এম হারুন-অর-রশীদ আর নেই (ইন্না Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন